যেসব টিপস মানলে বন্ধ হবে চুল পড়া
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:২৬ ২ জুন ২০২৫
চুল ঝরে পড়ার সমস্যা কমবেশি অনেকেরই আছে। আর এর মূল কারণ হচ্ছে অযত্ন। ঠিকমতো মাথার ত্বক পরিষ্কার না করলে কিংবা গোছল না করলে এমন সমস্যা লেগেই থাকবে। তবে চুল ঝরে পড়ার একাধিক কারণও থাকতে পারে। শরীরে যদি হরমোনের ভারসাম্য বিগড়ে যায়, মাথায় খুশকি বা সংক্রমণ হলেও চুল ঝরে পড়তে পারে।
তবে মাথায় খুশকি নেই, যত্নেও খামতি নেই, তা-ও যদি মাথায় হাত দিলেই চুল উঠে আসে, তার কারণ কী হতে পারে? এর উত্তর অবশ্যই নির্দিষ্টভাবে ত্বকের রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা ভালো বলতে পারবেন। তবে ২০১৮ সালে ‘ডার্মাটোলজি অ্যান্ড থেরাপি’ নামক জার্নালে প্রকাশিত একটি গবেষণা বলছে—উপযুক্ত পুষ্টির অভাব হলে চুল ঝরে পড়তে পারে।
চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছেন পাঁচ, ছয়টা কিংবা দশটা চুল উঠল। সেটা নিয়ে দুশ্চিন্তা থাকে না। কিন্তু চিরুনি বোলালেই যদি প্রতিবার গোছা গোছা চুল উঠতে থাকে, তাহলে তা নিয়ে চিন্তা হওয়াই স্বাভাবিক! ত্বক বিশেষজ্ঞ চিকিৎসক অশ্বিনী ভাট বলেছেন, দিনে ৫০-১০০টা চুল ওঠা স্বাভাবিক। কিন্তু প্রতিদিন তার চেয়ে বেশি চুল উঠলে তা নিয়ে ভাবতে হবে।
কার্বোহাইড্রেটের বিপাকে সাহায্য করে ভিটামিন বি১। চুলের বৃদ্ধির জন্য শক্তির প্রয়োজন। তাই ভিটামিন বি১ বা থিয়ামিনের অভাব ঘটলে চুলের ফলিকল দুর্বল হয়ে যেতে পারে। নতুন চুল গজাতেও এতে সমস্যা হওয়া অস্বাভাবিক নয়। ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসের তথ্য বলছে—একজন প্রাপ্তবয়স্কের দিনে ২৫ মিলিগ্রাম ভিটামিন বি১-এর প্রয়োজন হয়।
রিবোফ্ল্যাভিন পরিচিত ভিটামিন বি২ নামে। শরীর ও কেশের বৃদ্ধির জন্য এই ভিটামিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ভাঙতে এবং কলা-কোষে শক্তি জোগাতে সাহায্য করে। চুলের গোড়া মজবুত করতেও এই ভিটামিনের ভূমিকা থাকে। আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের তথ্য অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক নারীর দিনে ৪.৭ মিলিগ্রাম রিবোফ্ল্যাভিন দরকার।
প্যান্টোথেনিক অ্যাসিড নামেও পরিচিত ভিটামিন বি৫। শরীরকে শক্তি জোগাতে এবং কোষ বিভাজনে এটি সাহায্য করে। চুলের গোড়ায় শক্তি জোগাতে সাহায্য করে এই ভিটামিন। চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য ভিটামিন বি৫ ভীষণ জরুরি উপাদান। এর অভাবেও চুল ঝরে পড়তে পারে। প্রোটিন ভাঙতে ও চুলের বৃদ্ধিতে সহায়ক হরমোনের ক্ষরণ বৃদ্ধিতে সাহায্য করে ভিটামিন বি৬।
ত্বক বিশেষজ্ঞ চিকিৎসক অশ্বিনী বলেন, পাইরিডক্সিন বা ভিটামিন বি৬-এর অভাব হলেও চুল ঝরার সমস্যা হতে পারে। এ ছাড়া চুলের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো কেরাটিন নামে এক ধরনের প্রোটিন। বায়োটিনের বা ভিটামিন বি৭-এর অভাব কেরাটিনের উৎপাদনে প্রভাব ফেলে। এ ভিটামিন গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডের বিপাকে সাহায্য করে। একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের দিনে ৩০ মাইক্রোগ্রাম ভিটামিনের প্রয়োজন পড়ে।
ভিটামিন বি৭, ভিটামিন সি, ডিসহ একাধিক খনিজ যেমন চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে, তেমনই তাদের অভাবেও চুল ঝরার সমস্যা দেখা দিতে পারে। শুধু উল্লিখিত ভিটামিন নয়, ভিটামিন ডি, ই, বি৯, বি১২-এর অভাব হলেও তা চুলের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে। শুধু চুল শরীরের একাধিক গুরুত্বপূর্ণ কাজের জন্য এই ভিটামিনের প্রয়োজন হয়।
সে জন্য চুলের ঘাটতিপূরণে স্বাস্থ্যকর খাবার প্রয়োজন। শাকসবজি, ফলমূল ও ফ্যাটি অ্যাসিড যুক্ত আছে এমন খাবার খেতে হবে। মাছ ও ডিম নিয়মিত খেতে হবে। এ ছাড়া প্রতিদিনই মাপমতো এসব খাদ্যতালিকায় থাকা প্রয়োজন। নির্দিষ্ট কোনো ভিটামিনের ঘাটতি হলে চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্টও খাওয়া যেতে পারে। এ ছাড়া খাবার তালিকায় নানা রকম বাদাম রাখলেও চুল ভালো থাকবে।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
















