ভিডিও দেখে রেফারি বিতর্কে মেসিকে রেহাই
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৫২ ২৩ ফেব্রুয়ারি ২০২৬
লস অ্যাঞ্জেলস এফসির বিপক্ষে ৩-০ গোলের বড় হার। পুরো ম্যাচে গোলমুখে একটি শটও নিতে না পারা। এলএমটেনের জন্য রোববার রাতটা মোটেও সুখকর ছিল না। ইন্টার মায়ামি অধিনায়কের এই হতাশার মাঝেই যোগ হয়েছিল নতুন বিতর্ক।
অভিযোগ উঠেছিল, ম্যাচ শেষে বিনা অনুমতিতে রেফারিদের রুমে ঢুকে পড়েছেন লিওনেল মেসি। মাঠের পারফরম্যান্স ছাপিয়ে হঠাৎ করেই এই ঘটনা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয় তোলপাড়। ভিডিওতে দেখা যায়, মায়ামি অধিনায়ক ম্যাচ অফিসিয়ালদের সংরক্ষিত এলাকার দিকে যাচ্ছেন। অনেকেই দাবি করেন, কোনো অনুমতি ছাড়াই রেফারিদের ড্রেসিংরুমে ঢুকে পড়েছেন তিনি।
বিষয়টি গুরুত্বের সাথে নেয় লিগ কর্তৃপক্ষ। শুরু হয় ভিডিও বিশ্লেষণ এবং ঘটনার চুলচেরা পর্যালোচনা। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছে এমএলএস কর্তৃপক্ষ। ভিডিও ফুটেজ গভীরভাবে পর্যবেক্ষণ করে তারা জানিয়েছে, মেসি লিগের কোনো নীতি লঙ্ঘন করেননি। আসলে তিনি যে পথ দিয়ে যাচ্ছিলেন, সেটি কোনো সীমাবদ্ধ এলাকা ছিল না।
এমনকি যে দরজা দিয়ে তিনি প্রবেশ করেছিলেন, সেটি রেফারিদের লকার রুমও ছিল না। পেশাদার রেফারি সংস্থার কমিউনিকেশন ডিরেক্টর ক্রিস রিভেট বিষয়টি পরিষ্কার করে জানান, ম্যাচ অফিসিয়ালদের সাথে কথা বলে তারা নিশ্চিত হয়েছেন যে মেসি তাদের রুমে ঢোকেননি।
এই বিতর্কের মাঝে কোচ জাভিয়ের মাসচেরানোর বক্তব্যও গুরুত্ব পেয়েছে। তিনি জানান, ম্যাচ শেষে মেসির মেজাজ খারাপ থাকার মতো কোনো কিছু তার চোখে পড়েনি। খেলা শেষ হওয়া মাত্রই তিনি নিজে লকার রুমে চলে গিয়েছিলেন।
পুরো বিষয়টি নিয়ে এমএলএস ডিসিপ্লিনারি কমিটি কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে কোনো ধরনের শাস্তি বা নিষেধাজ্ঞার মুখে পড়তে হচ্ছে না আর্জেন্টাইন এই মহাতারকাকে। আপাতত সব বিতর্ক একপাশে সরিয়ে মায়ামির লক্ষ্য এখন পরের ম্যাচে ঘুরে দাঁড়ানো।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















