ঢাকা, ২২ ফেব্রুয়ারি রোববার, ২০২৬ || ১০ ফাল্গুন ১৪৩২
good-food

মদসহ আটকের ঘটনায় মুখ খুললেন মেহজাবীন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৫৮ ২২ ফেব্রুয়ারি ২০২৬  

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ বোতল মদসহ আটকের খবর নিয়ে এবার মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

শনিবার কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয় গত বছরের আগস্টে ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পথে বিমানবন্দরে ১৪ বোতল মদসহ আটক হয়েছিলেন মেহজাবীন চৌধুরী ও স্বামী নির্মাতা আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাসগুপ্ত।

অভিযোগ উঠে, তাদের লাগেজে ১৪ বোতল মদ পাওয়া গেলেও রহস্যজনক কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি প্রকাশ না করে ছেড়ে দেয়।

রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই অভিযোগ অস্বীকার করে পাল্টা প্রতিক্রিয়া জানান মেহজাবীন।

তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরেই তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে।

ফেসবুক পোস্টে মেহজাবীন লেখেন, ‘কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন, সত্য প্রতিষ্ঠিত হয়েছে।’

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর করা ফেসবুক পোস্ট। 

তিনি আরও লেখেন, ‘আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে।’

এ সময় প্রযুক্তির অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মেহজাবীন।

তার মতে, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া ছবি ও ভিডিও শিল্পীদের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে।’

নারীদের বিরুদ্ধে সাইবার টার্গেটিংয়ের প্রবণতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সবশেষে নিজের অবস্থান পরিষ্কার করে অভিনেত্রী জানান, তিনি কেবল নিজের কাজ নিয়েই এগিয়ে যেতে চান এবং চান তার পেশাগত কাজ আলোচনায় থাকুক, বিতর্ক নয়।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর