ভিডিও কলে রেখে গলায় ফাঁস
‘মাহিবি আর ওর মা আমাকে বাঁচতে দেয় নাই’
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৫০ ২৭ এপ্রিল ২০১৯
‘আমি বাঁচতে চাইছিলাম। কিন্তু মাহিবি আর ওর মা আমাকে বাঁচতে দেয় নাই। আমি বারবার মাহিবির কাছে কুত্তার মতো যাই আর ও দিনের পর দিন আমারে পায়ে ঠেলে . . .
আত্মহত্যার আগে ইডেন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী সায়মা কালাম মেঘার লেখে যাওয়া চিরকুটের প্রথম কয়েক লাইন।
গেল রোববার সন্ধ্যায় রাজধানীর কাঁঠালবাগানের একটি বাসা থেকে মেঘার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনার প্রথম থেকেই মেঘার প্রেমিক বরিশাল হাতেম আলী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র মাহিবি হাসান ও তার মাকে মেঘার মৃত্যুর জন্য দায়ী করে আসছিল মেঘার পরিবার।
গত শুক্রবার এ বিষয়ে সংবাদ সম্মেলনও করেন মেঘার বাবা আবুল কালাম আজাদ।
শনিবার মেঘার ব্যাগপত্র ও লাগেজ ঘাটতে গিয়ে উদ্ধার করা হয় মেঘার নিজ হাতে লেখা দুই পাতার ২২ লাইনের একটি সুইসাইড নোট।
শনিবার মেঘার বাবা এর ফটোকপি সাংবাদিকদের সরবরাহ করেন।
সুইসাইড নোটে মেঘা লেখেন, ‘আব্বু-আম্মু আমারে মাফ কইরা দিও। আমার লাশের আশপাশেও যেন মাহিবি আসতে না পারে।’
‘আল্লাহ মানুষকে মেয়ে দেয়। কিন্তু সবাইকে মেয়ে দেয়া উচিত নয়। আল্লাহ যাদের অনেক টাকা-পয়সা দেয়, শুধু যেন তাদেরই মেয়ে দেয়। তাহলে আমার মতো গরিবের মাইয়া নিয়া ওরা খেলতে পারবে না। ‘
মায়ের উদ্দেশে মেঘা লেখেন, ‘আম্মু আমি জানি আমি ছাড়া তোমার আর কেউ নেই। কিন্তু আমি নিরুপায়। তুমি মুক্তা চাচির কাছে জিজ্ঞেস কইরা দেইখো আমার পিঠ দেয়ালে ঠেইকা গেছে। তাই আজকে আমি মইরা গেলাম। আমার ভাইটারে মানুষ বানাইয়ো। যেন আমার মৃত্যুর প্রতিশোধ নিতে পারে। আর আব্বুরে সামলাইও। আব্বুকে বুঝাইও, আমি নিরুপায় হইয়া মরছি। - মেঘা।’
মেঘার বাবা সুইসাইড নোট সরবরাহ করে সাংবাদিকদের বলেন, মেঘা এবং মাহিবির প্রেমের বিষয়টি উভয় পরিবার জানতাম। বিয়ের কথাবার্তা চললেও বাধা হয়ে দাঁড়ান মাহিবির মা সেলিনা বেগম। তিনি কোনোমতেই মাহিবি-মেঘার সম্পর্ক মেনে নেননি। মায়ের বাধায় মেঘাকে বিয়ে করতে টালবাহানা শুরু করে মাহিবি। একাধিকবার বিয়ের দিন ঠিক করে আবার পরিবর্তন করে নতুন কৌশল অবলম্বন করেন মাহিবি ও তার পরিবার। বিষয়টি নিয়ে মাহিবির সঙ্গে একাধিকবার বাগবিতণ্ডা হয় মেঘার। ২১ এপ্রিল বিষয়টি নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে মাহিবিকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মেঘা।
ভিডিওতে মেঘার করুণ মৃত্যু দেখেও মন গলেনি মাহিবির। মৃত্যর পর মেঘার সহপাঠী আফরিন জাহান আনিকা ও মেঘার মা রুবিনা আজাদকে ফোন দিয়ে বিষয়টি জানান মাহিবি নিজেই।
পুলিশ লাশ উদ্ধার করার পর মোবাইল ফোন বন্ধ করে গা-ঢাকা দেন মাহিবি ও তার পরিবার।
এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠির বাড়িতে সংবাদ সম্মেলন ডেকে মেয়ের আত্মহত্যার বর্ণনা দেন মেঘার বাবা-মা।
লিখিত বক্তব্য পাঠ করেন তার চাচা আবুল বাশার।
২২ এপ্রিল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মঙ্গলবার দুপুরে ঝালকাঠি শহরের মুসলিম পৌর কবরস্থানে মেঘার দাফন সম্পন্ন হয়।
এদিকে মেঘার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে মেঘা ও মাহিবির বেশকিছু অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চলছে মাহিবি ও তার মায়ের বিচার দাবি।
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
















