বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:৪৭ ৪ জুন ২০২৬
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা শেষ মুহূর্তে নীতিমালায় পরিবর্তন এনে বিশ্বকাপের স্টেডিয়ামগুলোতে দর্শকদের পুনরায় ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে প্রবেশ নিষিদ্ধ করেছে। এর ফলে তৃষ্ণার্ত সমর্থকদের স্টেডিয়ামের ভেতর থেকে বোতলজাত পানি কিনতে হবে বলে জানা গেছে।
গত মাস পর্যন্ত ফিফার আনুষ্ঠানিক স্টেডিয়াম আচরণবিধিতে উল্লেখ ছিল, “খালি, স্বচ্ছ ও পুনরায় ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল, যার ধারণক্ষমতা সর্বোচ্চ ১ লিটার, স্টেডিয়ামে আনা যাবে।”
কিন্তু বুধবার জানা যায় সেই নির্দেশিকা সংশোধন করে এখন স্পষ্টভাবে রিফিলযোগ্য পানির বোতল নিষিদ্ধ করা হয়েছে। হালনাগাদ আচরণবিধিতে বলা হয়েছে, “পুনরায় ব্যবহারযোগ্য পানির বোতল স্টেডিয়ামে আনা যাবে না।”
এএফপিকে দেওয়া এক বিবৃতিতে ফিফার একজন মুখপাত্র জানান, নিরাপত্তাজনিত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, বিশ্বকাপের কয়েকটি ভেন্যুতে আগে থেকেই রিফিলযোগ্য বোতল নিষিদ্ধ ছিল।
বিবৃতিতে বলা হয়, “ফিফা সকল খেলোয়াড়, রেফারি, সমর্থক, স্বেচ্ছাসেবক ও কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। খেলোয়াড় ও দর্শকদের আঘাতের ঝুঁকি কমাতে বোতল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
ফিফা জানিয়েছে, স্টেডিয়াম এলাকায় কুয়াশা-স্প্রে স্টেশন, পাখা, পানি সরবরাহ কেন্দ্র এবং শীতলায়ন তাঁবুর ব্যবস্থা থাকবে। এছাড়া ভেন্যুর ভেতরে বিক্রি হওয়া বোতলজাত পানির দাম সংশ্লিষ্ট স্টেডিয়ামে অনুষ্ঠিত অন্যান্য ইভেন্টের দামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে বলেও জানানো হয়েছে।
এই সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে ২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালে খোলা স্টেডিয়ামগুলোতে অতিরিক্ত গরমের কারণে দর্শকদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
গত মাসে প্রকাশিত ওয়ার্ল ওয়েদার এ্যাট্রিবিউশনের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপের ১০৪টি ম্যাচের মধ্যে ২৬টি এমন পরিস্থিতিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে ওয়েট বাল্ব গ্লোবাল টেম্পারেচার (ডব্লিউবিজিটি) ২৬ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করবে।
ডব্লিউবিজিটি হলো মানবদেহে তাপজনিত চাপের একটি সূচক, যা তাপমাত্রা, আর্দ্রতা, বাতাসের গতি এবং সূর্যালোকের মাত্রা একত্রে বিবেচনা করে নির্ধারণ করা হয়।
গত বছরের ক্লাব বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে দর্শকরা তীব্র গরমের অভিযোগ করেছিলেন, সমর্থকদের স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















