মিস ওয়ার্ল্ড বাংলাদেশ রাফাহ নানজিবা তোরসা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:২২ ১২ অক্টোবর ২০১৯
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’-এর মুকুট পরলেন রাফাহ নানজিবা তোরসা।
শুক্রবার রাতে সোনারগাঁও হোটেলে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের জমকালো আয়োজনে হলো গ্রান্ড ফিনালে। অনুষ্ঠানে বিজয়ী হিসেবে রাফাহ নানজিবা তোরসার নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের দুই উপস্থাপক দেবাশীষ বিশ্বাস ও শ্রাবণ্য তৌহিদার কণ্ঠে নিজের নাম শুনে উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজয়ী তোরসা।
এবার প্রথম রানার আপ হয়েছেন ফাতিহা মিয়ামি।
সেকেন্ড রানার আপ হয়েছেন জান্নাতুল ফেরদৌস মেঘলা।
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হয়ে অনুভূতি জানান রাফাহ নানজিবা তোরসা।
'আমি আসলে ভাষা হারিয়ে ফেলেছি। অনেক পরিশ্রম করেছি নিজেকে সেরা হিসেবে দেখবো বলে। আমার আত্মবিশ্বাস ছিলো। সবার কাছে দোয়া চাই, আমি যেন দেশের মুখ উজ্জ্বল করতে পারি।'
আয়োজকরা জানিয়েছেন, আগামী ডিসেম্বরে লন্ডনে অনুষ্ঠিত হবে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা। সেখানে বাংলাদেশের হয়ে অংশ নেবেন রাফাহ নানজিবা তোরসা।
গ্রান্ড ফিনালেতে উপস্থিত ছিলেন আয়োজক প্রতিষ্ঠান অমিকন ইন্টারটেইনমেন্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, আয়োজক সহযোগী প্রতিষ্ঠান এক্সপার্ট প্রোভাইডারের ম্যানেজিং ডিরেক্টর অপু খন্দকার, এক্সপোজার ট্যালেন্ট এজেন্সির সিইও সজীব রশীদ, আয়োজনের ব্রডকাস্টিং পার্টনার এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এবং তারকারা।
গেল ৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু করে নতুন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচনের এই আয়োজনটি।
এ বছরের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ অডিশনের জন্য ৩৭ হাজার ২ শত ৪৩ জন সুন্দরী নিবন্ধন করেন। সেখান থেকে অডিশনের জন্য ডাক পান ৩০০ জন। তাদের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন দেবাশীষ বিশ্বাস, লুনা , সুমনা সোমা, রফিকুল ইসলাম র্যাফ।
সেখান থেকে যাচাই বাছাই শেষে বর্তমানে ৩৫ জন সুন্দরী নিয়ে শুরু হয় প্রতিযোগিতার মূল আয়োজন। সৌন্দর্য, শিক্ষা, বুদ্ধিমত্তাসহ আরও কিছু যোগ্যতার ওপর ভিত্তি করে বাছাই করা হয় সেরা ১২ জন সুন্দরী। সেখান থেকে নির্বাচিত করা হলো সেরা সুন্দরীকে।
সেরা ১২ থেকে টপ সিক্স বাছাই করা হয় - সুমাইয়া সানজিন শান্তা, জান্নাতুল ফেরদৌস মেঘলা, রাফাহ নানজিবা তোরসা, প্রিয়ন্তী উর্বী, ফাতিহা মাহামি ও নিশা চৌধুরীকে।
সেখান থেকে ফাইনাল রাউন্ডে সেরা তিনে পৌঁছান - রাফা নানজিবা তোষা, জান্নাতুল ফেরদৌস মেঘলা এবং ফাতিহা মিয়ামি। এই তিনজনের মধ্যে চ্যাম্পিয়ন হন রাফাহ নানজিবা তোরসা।
এখানে প্রধান তিন বিচারক ছিলেন - চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক ফেরদৌস ও সৌন্দর্য বিশেষজ্ঞ ফারনাজ আলম।
এর আগে ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট পরেন, জেসিয়া ইসলাম ও ২০১৮ সালে বিজয়ী হন জান্নাতুল ফেরদৌস ঐশী।
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ

