যমজ সন্তানের মা হলেন প্রীতি
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:২৭ ১৯ নভেম্বর ২০২১
যমজ সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। বৃহস্পতিবারই তিনি এমন সুখবর দিলেন। টুইটার বার্তায় লিখলেন, ‘আমাদের যমজ সন্তান জয় জিনতা গুডেনাফ এবং গিয়া জিনতা গুডেনাফকে স্বাগত জানাই।’ ২০১৬ সালে জেন গুডেনাফকে বিয়ে করেন ‘মিশন কাশ্মীর’-এর সুফিয়া পারভেজ। তার পর থেকে তারা লস অ্যাঞ্জেলসের বাসিন্দা।
জেনের সঙ্গে বিভিন্ন সময়ই নানা রোম্যান্টিক ছবি দিতে দেখা যায় প্রীতিকে। দেশ-বিদেশে ঘুরে বেড়ান তারা। এক কথায় সুখী দম্পতি। ওই টুইটেই লিখেছেন, ‘জীবনের নতুন পর্ব নিয়ে আমরা উচ্ছ্বসিত। হাসপাতালের চিকিৎসক, নার্স এবং সারোগেটকে অনেক ধন্যবাদ।’
জেনের সঙ্গে সম্পর্কে থিতু হলেও প্রীতির অতীতে একাধিক সম্পর্কে ফাটল ধরেছে। সম্পর্ক ছাড়াও তাকে ঘিরে তৈরি হয়েছে নানা বিতর্কও। পাঞ্জাব কিংস (আগে ছিল কিংস ইলেভেন পঞ্জাব)-এর মালকিনের সঙ্গে নেস ওয়াদিয়ার সম্পর্ক এবং সম্পর্ক ভাঙা সুবিদিত। বর্তমানে নেসের সঙ্গে সম্পর্ক না থাকলেও আইপিএলের এই দলটির মালিকানা দু’জনেরই।
প্রীতির দীর্ঘ দিনের প্রেমিক ছিলেন ব্যবসায়ী নেস ওয়াদিয়া। ওয়াদিয়া গ্রুপের উত্তরাধিকারী নেস। বম্বে ডায়িং, বম্বে বর্মণ ট্রেডিং, ব্রিটানিয়া, গো এয়ারের মতো সংস্থা তাদের অধীনে। শিল্পপতি নাসলি ওয়াদিয়ার সন্তান তিনি। এই নেস ওয়াদিয়ার সঙ্গেই দীর্ঘ প্রেমজীবন কাটিয়েছেন প্রীতি।
তবে সম্পর্ক শেষ হয় তিক্ত ভাবে। ২০১৪ সালের ৩০ মে ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেস তার শ্লীলতাহানি করেন বলে অভিযোগ করেন প্রীতি। সে দিন ছিল চেন্নাই-পঞ্জাব ম্যাচ (এবং নেস-এর জন্মদিন)। ঝগড়ার সময়ে নেস নাকি প্রীতির হাত ধরে এমন টেনেছিলেন যে, নায়িকার চোটও লাগে। এর পর থেকে ধীরে ধীরে দূরত্ব বাড়ে দু’জনের মধ্যে।
শুধু যে বহুবিধ সম্পর্ক নিয়ে বিতর্ক তা-ই নয়, বিভিন্ন সময় প্রীতি জড়িয়ে পড়েছেন নানা সমস্যায়। কখনও পরিচালক আব্বাস টায়ারওয়ালা, কখনও পরিচালক কমল আমরোহি, কখনও প্রযোজক ভরত শাহের সঙ্গে ছোটা শাকিলের যোগ নিয়ে মামলা, কখনও আবার তার মতো দেখতে পর্ন স্টারের এমএমএস ভাইরাল হয়ে যাওয়া— প্রীতি এবং বিতর্ক যেন ছিল মুদ্রার দুই পিঠ।
তবে তাকে ঘিরে নানা বিতর্ক থাকলেও তার জীবনের লড়াইটাকে কেউই অস্বীকার করতে পারবে না। সিমলার রাজপুত পরিবারে জন্ম প্রীতির। বাবা ছিলেন ভারতীয় সেনাবাহিনীতে। মাত্র ১৩ বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় বাবা-মাকে হারানোর পর থেকেই সংগ্রাম শুরু প্রীতির।
পড়াশোনা শেষ হওয়ার পর বলিউডে। ১৯৯৭ সালে শেখর কপূরের সঙ্গে পরিচয়। তার সূত্রে ‘দিল সে’ ছবিতে প্রীতির আত্মপ্রকাশ। শেখর কাপূরকে প্রীতি ‘মেন্টর’ মনে করতেন। অতঃপর, শেখরের সঙ্গে তার ঘনিষ্ঠতা এতটাই বেড়ে যায় যে, শেখরের স্ত্রী সুচিত্রা কৃষ্ণমূর্তি বিবাহবিচ্ছেদের জন্য প্রীতিকে দায়ী করেন। প্রীতি যদিও সে সবে কান না দিয়ে বলেছিলেন, সুচিত্রার মানসিক চিকিৎসার প্রয়োজন।
পরের বিতর্ক আব্বাস টায়ারওয়ালাকে নিয়ে। প্রীতির নিজের প্রযোজনার ফিল্ম ছিল ‘ইসক ইন প্যারিস’। এই ফিল্মের ডায়লগ লিখেছিলেন আব্বাস। প্রীতির বিরুদ্ধে অভিযোগ ছিল, পারিশ্রমিক হিসাবে আব্বাসকে প্রীতির দেওয়া ১৮ লাখ ৯০ হাজার টাকার চেক বাউন্স করে। এই অভিযোগের ভিত্তিতে প্রীতির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল।
সালমান খানের সঙ্গে প্রীতির ঘনিষ্ঠতার কথাও কারও অজানা নয়। ‘চোরি চোরি চুপকে চুপকে’ ফিল্মের সময়ও বন্ধু সালমান খানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। সে সময় সালমান খান এবং ঐশ্বর্যা রাইয়ের মধ্যে কথোপকথনের একটি অডিয়ো ছড়িয়ে পড়েছিল নেটমাধ্যমে।
তার বিষয়বস্তু ছিল এমন যে, প্রীতির সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছেন সালমান। এই অডিয়ো সামনে আসার পর তোলপাড় শুরু হয়। বিষয়টা নিয়ে সালমান নীরব থাকলেও কিছু সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মানহানির মামলা করেন প্রীতি। পরে জানা যায়, অডিয়োটি ছিল ভুয়ো।
জীবনে যত বিতর্কে জড়িয়েছেন, তার মধ্যে অন্যতম হল এমএমএস-কাণ্ড। যার নেপথ্যে ছিল মাফিয়াদের বিরুদ্ধে আদালতে প্রীতির সাক্ষ্য দেওয়া। ‘চোরি চোরি চুপকে চুপকে’র সময় আন্ডারওয়ার্ল্ডের কাছ থেকে হুমকি ফোন পান অভিনেতা এবং অভিনেত্রীরা। মাফিয়ার বিরুদ্ধে মুখ খুলতে চাননি কেউই। প্রীতিই একমাত্র প্রযোজক ভরত শাহের সঙ্গে ছোটা শাকিলের যোগ নিয়ে আদালতে গিয়ে সাক্ষ্য দিয়েছিলেন।
বিতর্কিত মুহূর্ত তৈরি হয়েছে পরিচালক কমল আমরোহির সঙ্গে প্রীতির সম্পর্ক নিয়েও। এক সময় আমরোহি পরিবারকে টাকা দিয়ে সাহায্য করেছিলেন প্রীতি। পরে সেই টাকা ফেরতের জন্য মামলা করতে হয়েছিল অভিনেত্রীকে। তবে ২০১৬-র পর থেকে প্রীতির জীবনে খানিক বদল এসেছে। এ বার মা হয়ে জীবনের অন্য এক অধ্যায়ে প্রবেশ করলেন তিনি।
- যেসব কারণে হঠাৎ ওজন বেড়ে যায়
- ভুট্টার পুষ্টিগুণ জানলে অবাক হবেন
- ১৭০০ ফুট উচ্চতায় সাজেক ভ্যালির মসজিদে মুগ্ধ পর্যটক
- সালমান শাহ হত্যা: খলনায়ক ডনের জামিন নাকচ
- ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী
- চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
- যেসব কারণে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল
- যেসব উপায়ে ৩০ সেকেন্ডেই দূর হবে দুশ্চিন্তা
- আমুসহ শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দ্রুতই অভিযোগপত্র
- এলপিজির দামে বড় লাফ
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- শায়েস্তা খানের আমলে সত্যিই কি টাকায় ৮ মণ চাল পাওয়া যেত?
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- দৈনিক একটি কলা
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
















