যেভাবে সোশ্যাল মিডিয়ায় গুজব বন্ধ করা যাবে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:০১ ২৪ জুলাই ২০১৯
বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা তামান্না তানজিনা কয়েকদিন আগে ফেসবুকে দেখতে পান- পদ্মাসেতু নির্মাণে মানুষের মাথা লাগবে। শুরুতে বিষয়টিকে গুরুত্ব দেননি। সম্প্রতি কয়েকটি গণপিটুনির ঘটনায় তিনি মনে করেন, বিষয়টিতে সরকারের মনোযোগ দেয়া প্রয়োজন।
তামান্না তানজিনা বলেন, ফেসবুকে প্রথমে এরকম বেশ কয়েকটা ভুয়া পোস্ট দেখি। কিন্তু এরকম একটি বানোয়াট পোস্ট এত দ্রুত ছড়িয়ে পড়বে ভাবিনি। অবাক হয়ে দেখলাম, আমার বাসার ড্রাইভার, গৃহপরিচারিকা সবাই এটাকে বিশ্বাস করছে। যেভাবে গুজবটা ছড়িয়ে যাচ্ছে, তা এখনও থেমে যায়নি। এজন্য সরকারের দ্রুত পদক্ষেপ নেয়া প্রয়োজন।
এ ধরণের গুজব শুধু বাংলাদেশে ছড়াচ্ছে তা না। ভারতজুড়ে ছেলেধরা গুজবকে কেন্দ্র করে গত তিন মাসে ১৭ জন গণপিটুনিতে নিহত হন। এ গুজবগুলো মূলত ছড়িয়েছিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে। পরে ভারতীয় সরকার হোয়াটসঅ্যাপকে এ ধরণের গুজব প্রতিরোধে ব্যবস্থা নিতে বলে। জবাবে হোয়াটসঅ্যাপ বলে, তাদের মেসেজিং সার্ভিস পুরোপুরি এনক্রিপটেড। কাজেই কে কাকে কোন বার্তা পাঠাচ্ছে সেটির মনিটরিং সম্ভব নয়।
ভারত এ অ্যাপের সবচেয়ে বড় বাজার। ফলে দেশটির সরকারের চাপের মুখে তারা কয়েকটি পরিবর্তন আনতে বাধ্য হয়। যা গুজব নিয়ন্ত্রণে বড় ধরণের ভূমিকা রেখেছে। বিবিসি দিল্লির সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ বলছেন, ভারতের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের চাপের মুখে হোয়াটস অ্যাপ বেশ কিছু পদক্ষেপ নিতে বাধ্য হয়।
তিনি বলেন, প্রথমত, কোনও কন্টেন্ট ম্যাস ফরোয়ার্ড করা বা গণহারে একসঙ্গে অনেক মানুষকে পাঠানো বন্ধ করা হয়েছে। এখন একসঙ্গে একটি বার্তা পাঁচ জনের বেশি মানুষকে পাঠানো যাবে না। কোনও মেসেজ আপনার কাছে ফরোয়ার্ডেড হয়ে এসেছে কিনা এখন সেটাও বোঝা যাবে। মানে যিনি আমাকে মেসেজটি পাঠিয়েছেন, তিনি সেটা নিজে লিখেছেন নাকি অন্য কারো লেখা ফরোয়ার্ড করেছেন। সেটা জানা যাবে। এ ব্যবস্থাগুলো মোটামুটি কাজে এসেছে। এখন গুজব ছড়ানোর হারও অনেকটাই কমে গেছে।
বাংলাদেশে হোয়াটস অ্যাপ তেমন একটা জনপ্রিয় নয়। তবে সামাজিকমাধ্যমে এমন গুজব ছড়িয়ে পড়া ঠেকাতে এরই মধ্যে বেশ কয়েকটি ফেসবুক আইডি, ইউটিউব লিংক ও অনলাইন পোর্টাল বন্ধ করার কথা জানিয়েছেন বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক জাভেদ পাটোয়ারি। এছাড়া এ ডিজিটাল প্ল্যাটফর্মগুলোয় সেইসঙ্গে হাটবাজার, বাস স্ট্যান্ড, লোকালয় বা জনসমাগম স্থানে জনসচেতনতামূলক প্রচারণা চালানোর কথাও জানান তিনি।
জাভেদ পাটোয়ারি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরণের বিভ্রান্তিকর পোস্টের জেরে গত কয়েকদিনে সহিংস ঘটনায় ৮ জন নিরপরাধ মানুষের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে আমরা জনসচেতনতামূলক, প্রতিরোধমূলক ও আইনগত-এই তিন ধাপে ব্যবস্থা গ্রহণ করেছি।এরই মধ্যে আমরা সন্দেহজনক ৬০টি ফেসবুক আইডি, ২৫টি ইউটিউব লিংক এবং ১০টি নিউজ পোর্টাল বন্ধ করে দিয়েছি। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী গুজব রটনাকারী অপরাধীদের চিহ্নিত করে তাদের গ্রেফতারের চেষ্টা করছে।
এর আগে বাংলাদেশের সাইবার ক্রাইম ইউনিট সরাসরি ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে গুজব ঠেকানোর ব্যবস্থা গ্রহণ করেছিল। তবে ফেইক নিউজ ঠেকাতে এ পদ্ধতি বেশ সময়সাপেক্ষ বলে মনে করছেন আইটি বিশেষজ্ঞ মিনহার মোহসিন। চাইলে তিনটি উপায়ে সহজেই এ ধরণের গুজবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যেতে পারে বলে তিনি পরামর্শ দেন।
মিনহার মোহসিন, সাধারণত গুজবগুলো ফেসবুক নিউজ ফিডে আর ইনবক্সের মাধ্যমে ভাইরাল হয়। এখন যারা এসব জায়গায় পোস্ট শেয়ার করে, তারা হয়তো ম্যানুয়ালি ঘণ্টায় ১০ হাজার মানুষের কাছে একটা মেসেজ পাঠাতে পারছে। এখন সেইম পোস্টের কাউন্টার পোস্ট আমরা ভাইরাল করতে পারি ডিজিটাল মার্কেটিং মেথড ব্যবহার করে। এর মাধ্যমে ঘণ্টায় ১ লাখ মানুষের কাছে পৌঁছানো অসম্ভব কিছু না। এর মাধ্যমে একটা ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যায়।
তিনি বলেন, দুই নম্বর উপায় হচ্ছে এ ধরণের গুজবের পোস্ট দেখলেই সেটা নিয়ে স্ট্যাটাস না লিখে সঙ্গে সঙ্গে রিপোর্ট করে দেয়া। যখন অনেক মানুষ একসঙ্গে রিপোর্ট করবে তখন অটোমেটিকেলি ফেসবুক একটা ব্যবস্থা নেবে। আর "তৃতীয় উপায় হলো প্রি ভাইরাল অ্যাওয়ারনেস। অর্থাৎ কোনটি গুজব আর কোনও ধরণের পোস্ট শেয়ার করা যাবে না। এ বিষয়ে মানুষকে সচেতন করা খুব জরুরি।
এমন গুজবে কান না দিতে সেতু নির্মাণ কর্তৃপক্ষ সম্প্রতি একটি বিবৃতি প্রকাশ সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান। ব্রিজ নির্মাণে মানুষের মাথা প্রয়োজন হওয়ার বিষয়টি পুরোপুরি গুজব বলে সেখানে নিশ্চিত করা হয়।
- ৮০ দশকের ফ্যাশন ছিল যেমন
- ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
- এবার এমি জিতলেন যারা
- বাংলাদেশে আরও ২০০ টন ইলিশ রপ্তানি করবে ভারত
- চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি
- মানবতাবিরোধী অপরাধ: কাদের, আরাফাত, সাদ্দামসহ ৭ আসামির মৃত্যুদণ্ড
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
















