যেসব ভেষজ চা পানে নিমেষে কমে হাঁপানি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:০১ ২৯ সেপ্টেম্বর ২০২০
সব কঠিন রোগের মতো হাঁপানি বা অ্যাজমা খুবই কষ্টদায়ক অসুখ। এর ফলে তীব্র শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। বিভিন্ন ওষুধ প্রয়োগের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা যায়। তবে এ রোগ পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়ে ওঠে না। যেকোনও বয়সেই হাঁপানির সমস্যা দেখা দিতে পারে। কিন্তু বাচ্চাদের এ রোগ হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায়।
তীব্র শ্বাসকষ্টযুক্ত হাঁপানি রোগের লক্ষণ দেখা দিলেই বিভিন্ন ওষুধ প্রয়োগের মাধ্যমে কিছুটা ধাতে আনতে চেষ্টা করেন চিকিৎসকেরা। তবে একটি সমীক্ষায় দেখা গেছে, এ অসুখ থেকে স্বস্তি পেতে ওষুধের পরিবর্তে কিছু ভেষজ চা কার্যকরী। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এসব ভেষজ চা সাময়িকভাবে হাঁপানি থেকে মুক্তি দিতে সাহায্য করে। চলুন তবে জেনে নেই সেই চাগুলো কী কী-
গ্রিন টি: এটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং উপকারী উদ্ভিজ্জ যৌগে পরিপূর্ণ, যা শরীর সুস্থ রাখতে সাহায্য করে। একটি গবেষণায় দেখা গেছে, গ্রিন টিতে থাকা Epigallocatechin Gallate (EGCG) নামক উদ্ভিজ্জ যৌগ থাকে। এটি ব্রঙ্কিয়াল অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা পালন করে। এছাড়া এতে বিদ্যমান ক্যাফেইন হাঁপানি রোগ উপশম করতে পারে।
১ কাপ ফুটন্ত গরম পানিতে ১ চা-চামচ গ্রিন টি পাতা যোগ করুন। এরপর চাপা দিয়ে রেখে দিন ৫ মিনিট। এবার ছেঁকে নিয়ে সেই চা পান করুন।
আদা চা: একটি সমীক্ষায় দেখা গেছে, আদায় থাকা প্রয়োজনীয় উপাদান হাঁপানি রোগীদের লক্ষণগুলো কার্যকরভাবে হ্রাস করতে সাহায্য করে। তাই উপসর্গ দেখা দিলেই খেতে পারেন আদা চা।
এক কাপ ফুটন্ত পানিতে এক চা চামচ আদা বাটা যোগ করে ফুটিয়ে নিন। এবার ছেঁকে নিয়ে পান করুন।
ইউক্যালিপটাস চা: ওষুধি গুনাগুণের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয় ইউক্যালিপটাস গাছ। এর পাতাতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং কিছু উদ্ভিজ্জ যৌগ রয়েছে, যা হাঁপানির লক্ষণগুলো কমাতে সহায়তা করে।
একটি সমীক্ষায় দেখা গেছে, ইউক্যালিপটলের অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য হাঁপানির লক্ষণগুলো হ্রাস করতে সহায়ক।
১ কাপ ফুটন্ত পানিতে ১ চা চামচ শুকনো ইউক্যালিপটাস পাতা যোগ করুন। ৫ মিনিট ভালো করে ফুটিয়ে নিন। এবার ছেঁকে নিয়ে সেই চা পান করুন।
যষ্টিমধুর চা: যষ্টিমধু গাছের মূল থেকে তৈরি হয়। এটি বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়ে থাকে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যষ্টিমধুর চা সাময়িকভাবে হাঁপানির লক্ষণগুলো থেকে মুক্তি দিতে সাহায্য করে। তবে গবেষকরা জানাচ্ছেন, লক্ষণ বৃদ্ধি পেলে তা কতটা কার্যকরী হবে সেটা নির্ণয় করার ক্ষেত্রে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।
১ কাপ পানিতে ১ চামচ শুকনো যষ্টিমধু দিন। সেই পানি ৫ মিনিট ধরে ভালো করে ফোটান। এরপর তা ছেঁকে পান করুন।
মনে রাখবেন, এসব চা কিন্তু অল্পমাত্রার হাঁপানির লক্ষণের ক্ষেত্রে কার্যকর। যখনই উপসর্গগুলো বেশি মাত্রায় দেখা দেবে এবং শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে, দেরি না করে সঙ্গে সঙ্গেই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ






