যে কারণে একই ধরনের পোশাক পরেন সফল ব্যক্তিরা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:০১ ৩০ জুন ২০২২
বিখ্যাত ও অত্যন্ত সফল অনেক ব্যক্তিদের মধ্যে একটি বেশ প্রচলিত অভ্যাস লক্ষণীয়, তা হচ্ছে প্রায় নিয়মিতই একই ধরনের পোশাক পরিধান করা। অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস প্রতিদিন একই পোশাক পরতেন, আর তা হচ্ছে, কালো টার্টলনেক, নীল জিন্স এবং নিউ ব্যালেন্স স্নিকার্স।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ধূসর বা নীল স্যুট বেশি পরেন। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বেশিরভাগ সময়ই তার আইকনিক ধূসর টি-শার্ট পরেন। ফিল্ম ডিরেক্টর ক্রিস্টোফার নোলান একটি নীল শার্টের উপর কালো, সরু-ল্যাপেল জ্যাকেট এবং কালো ট্রাউজারের সঙ্গে প্রতি দিন পরার মতো জুতা ব্যবহার করেন৷
ডক্টর ড্রে নামে পরিচিত বিখ্যাত সংগীতশিল্পী আন্দ্রে ইয়াং জানান তিনি প্রতিদিন একই জুতা পরেন। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন একই ধূসর স্যুটের বিভিন্ন প্রকরণ ব্যবহারের জন্যে পরিচিত ছিলেন। ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা ব্রিটিশ বিলিয়নিয়ার, রিচার্ড ব্র্যানসন প্রতিদিন একই জিন্স পরেন।
এছাড়া সনি মিউজিকের ক্রিয়েটিভ হেড মাতিলদা কাহল, হাফিংটন পোস্টের কো-ফাউন্ডার আরিয়ানা হাফিংটন, বিলিয়নিয়ার জন পল ডিজোরিয়াসহ বেশ অনেকের মধ্যেই এই একই ধরনের পোশাক পরিধানের অভ্যাসটি লক্ষ্য করা যায়।
কিন্তু কেন তারা প্রতিদিন একই ধরনের পোশাক পরেন? এর পিছনে রয়েছে একটি বেশ স্মার্ট কৌশল। আমরা সবাই আরও বেশি প্রোডাক্টিভ হতে চাই, তবে বিশেষ করে এসকল উদ্যোক্তারা তা আরও বেশি চান।
মনোবিজ্ঞানী ও ইউসি বার্কলে হাসের ভিজিটিং অধ্যাপক ব্যারি শোয়ার্টজ বলেন, যুক্তিটি বেশ সহজ। এটি তাদের দৈনিক ভিত্তিতে নেওয়া সিদ্ধান্তের সংখ্যা হ্রাস করে। যাতে তারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর জন্য শক্তি সঞ্চয় করতে পারে। ডিসিশন ফ্যাটিগ বা সিদ্ধান্ত নেওয়ার ক্লান্তি একটি বাস্তব বিষয়।
তিনি ২০০৪ সালে তার বই 'দ্য প্যারাডক্স অফ চয়েস'-এ লিখেছেন কীভাবে খুব বেশি বাছাই বা নির্বাচন আমাদের চিন্তাকে অসার করে দিতে পারে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে।
ব্যারি শোয়ার্টজ বলেন, প্রতিদিন আমাদের মস্তিষ্কে সিদ্ধান্ত নেওয়ার জন্যে শক্তির একটি সীমিত অংশ নির্দিষ্ট থাকে। আমরা প্রতিদিন হাজার হাজার সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সেই সীমিত অংশটি ব্যবহার করতে থাকি। আর যখন তা মস্তিষ্কের নির্দিষ্ট সীমা অতিক্রম করে তখনই আমাদের মধ্যে ডিসিশন ফ্যাটিগ দেখা দেয়।
ভ্যানিটি ফেয়ার ২০১২-তে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন, 'আপনি দেখতে পাবেন আমি কেবল ধূসর বা নীল স্যুট পরি। আমি এর মাধ্যমে সিদ্ধান্ত কমানোর চেষ্টা করছি। আমি তাই কি খাচ্ছি বা কি পরছি সে বিষয়ে সিদ্ধান্ত নিতে চাই না। কেননা আমার আরও অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়।'
জাকারবার্গ প্রায়শই তার বিখ্যাত ধূসর টি-শার্ট পরেন। ২০১৪ সালে একটি পাবলিক প্রশ্নোত্তর সেশনের সময় তিনি বলেছিলেন, আমি আমার জীবনকে সত্যিই পরিষ্কার রাখতে চাই। যাতে আমি যেকোনো বিষয়ে যতটা সম্ভব কম সিদ্ধান্ত নিতে পারি।
বলা হয়ে থাকে যে, একজন সাধারণ ব্যক্তি গড়ে প্রতিদিন প্রায় ৩৫ হাজার সিদ্ধান্ত নেন। সকালের নাস্তায় কী খাবেন? কখন বের হবেন? কী শার্ট পরতে হবে? কী রঙের পরলে ভালো হয়? কোন প্যান্ট পরবেন? কোন জুতা পরবেন? কোন দরজা দিয়ে যেতে হবে? কোথায় খাবার খেতে যাবেন? এরকম অসংখ্য সিদ্ধান্ত নিতে হয়।
মস্তিষ্কের শক্তি সঞ্চয় করার একটি সহজ উপায় হল আপনার প্রয়োজনীয় সিদ্ধান্তের সংখ্যা কমানো। কী পরবেন আর কী পরবেন না এমন ছোট ছোট সিদ্ধান্ত নিয়ে আপনি যদি প্রতিদিন উদ্বিগ্ন থাকেন তাহলে দিন যত এগিয়ে যাবে ততই আপনি মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়বেন।
দিনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও আপনার মানসিক শক্তি দিনব্যাপী বজায় রাখার জন্য, আপনি প্রতিদিন যে সমস্ত জাগতিক সিদ্ধান্ত নিচ্ছেন, সেগুলো স্বয়ংক্রিয় করতে শিখতে হবে। যাতে আপনাকে ক্রমাগত সেগুলো নিয়ে চিন্তা করতে না হয় এবং মস্তিষ্কের শক্তি নষ্ট করতে না হয়।
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- কাঁচকলার কত গুণ?
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির



