ঢাকা, ২৫ জুন বৃহস্পতিবার, ২০২৬ || ১০ আষাঢ় ১৪৩৩
good-food

রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:০৩ ২৪ জুন ২০২৬  

পারফেক্ট ঝরঝরে সাদা ভাত, খিচুড়ি থেকে চটজলদি ওয়ান-পট মিল— প্রতিদিনের রান্নাকে সহজ ও ঝামেলাহীন করতে রাইস কুকারের জুড়ি নেই। আবার সব্জি, খাসির মাংস ভালো করে সেদ্ধ করার জন্য চাই প্রেশার কুকার। দু’টির নামে ‘কুকার’ শব্দটি থাকলেও কাজের ধরন, রান্নার গতি এবং ব্যবহার আলাদা। তাই কে কোনটি ব্য়বহার করবেন তা পুরোপুরি নির্ভর করছে রান্নার ধরন এবং ব্যবহারিক সুযোগ-সুবিধার উপর।

১. রাইস কুকার কী?

রাইস কুকার হলো একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় বা অটোমেটেড ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স। এতে চাল, জল এবং সব্জি দিয়ে সুইচ অন করে দিলে এটি নিজেই পুরো রান্না নিয়ন্ত্রণ করে। ভাত রান্না হয়ে জল শুকিয়ে গেলেই এটি নিজে থেকে বন্ধ হয়ে ‘কিপ ওয়ার্ম’ মোডে চলে যায়, যার ফলে ভাত দীর্ঘক্ষণ গরম এবং ঝরঝরে থাকে।

২. প্রেশার কুকার কী?

প্রেশার কুকার মূলত বাষ্পকে সিল করা পাত্রের ভিতর আটকে কাচা খাবার সেদ্ধ করার কাজ করে। এর ফলে জলের স্ফুটনাঙ্ক বেড়ে যায় এবং যে কোনও শক্ত খাবার সাধারণ পদ্ধতির চেয়ে অনেক দ্রুত সেদ্ধ হয়। গৃহিনীদের ভরসাযোগ্য, বহুল জনপ্রিয় এই বাসনটি সাধারণত গ্যাস অভেনের জন্যেই ছিল। তবে এখন ইলেকট্রিক প্রেশার কুকারের জনপ্রিয়তাও বাড়ছে।

তবে কাজের দিক থেকে বিচার করলে রাইস কুকার কিছুটা ধীর গতির, তবে স্বয়ংক্রিয়। এর ব্যবহারও সীমিত। ভাত, খিচুড়ি, ওটস, সব্জি সেদ্ধ ছাড়া বিশেষ কিছু করা যায় না। তুলনায় প্রেশার কুকার বেশ দ্রুতগতি সম্পন্ন। ডাল, মাংস, তরকারি, পোলাও, ওয়ান-পট মিল-সহ অনেক পদই এই বাসনে রাঁধা যায়। তাই সামগ্রিক ভাবে বিচার করলে সাধারণ মধ্যবিত্ত হেঁশেলের জন্য প্রেশার কুকারই সেরা বিকল্প।

তবে শহুরে কর্মব্যস্ত জীবনে, ছোট পরিবার বা ব্যাচেলরদের জন্য আবার রাইস কুকার ভালো। বিশেষ করে যাঁরা রান্নার জন্য খুব বেশি সময় ব্য়য় করতে পারেন না। একার জন্য ভাত বা খিচুড়ি বানাতে চাইলে, রাইস কুকার আদর্শ।

লাইফ কিচেন বিভাগের পাঠকপ্রিয় খবর