রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৪৭ ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রশ্ন: স্বামী যদি রাগ করে স্ত্রীকে বলে, ‘তোমাকে ডিভোর্স দিলাম’, তাহলে কি তালাক হয়? কয় তালাক হয়? এ রকম বলে ফেলার পর স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার উপায় কী?
উত্তর: ‘তালাক’ আরবি শব্দ, যা বাংলায়ও প্রচলিত; আর ‘ডিভোর্স’ ইংরেজি শব্দ। উভয় শব্দই তালাক বোঝাতে সরীহ বা স্পষ্ট শব্দ হিসেবে ব্যবহৃত হয়। তাই স্বামী স্ত্রীকে উদ্দেশ্য করে ‘ডিভোর্স দিলাম’ বললে তালাক সংঘটিত হবে। একবার ‘ডিভোর্স’ বা ‘তালাক’ বললে এক তালাক, দুইবার বললে দুই তালাক এবং তিনবার বললে তিন তালাক হবে। স্বামী স্ত্রীকে একবার ‘ডিভোর্স দিলাম’ বললে এক তালাকে রাজঈ হবে।
তালাক দেওয়ার পর প্রাক্তন স্ত্রীকে আবার বিবাহবন্ধনে ফিরিয়ে নেওয়া বৈধ বা অবৈধ হওয়া এবং এর পদ্ধতি তালাকের প্রকারের ওপর নির্ভর করে। এখানে আমরা ৩ প্রকার তালাক এবং সে অনুযায়ী স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার পদ্ধতি তুলে ধরলাম:
১. তালাকে রাজঈ
স্বামী যদি স্ত্রীকে এক বা দুইবার বলে ‘ডিাভোর্স দিলাম’ অর্থাৎ এক বা দুই তালাক দেয় এবং তালাকগুলো বায়েন না হয়, তাহলে ইদ্দত শেষ হওয়ার হওয়ার আগ পর্যন্ত স্বামী বিয়ে ছাড়াই স্ত্রীকে বিবাহবন্ধনে ফেরাতে পারে। মৌখিকভাবে তাকে আবার স্ত্রী হিসেবে গ্রহণ করে নেওয়ার কথা জানালে বা ফিরিয়ে নেওয়ার নিয়তে তার সঙ্গে সহবাস করলে তাদের বিবাহবন্ধন বহাল হয়ে যায়। তালাকে রাজঈপ্রাপ্ত স্ত্রীকে বিবাহবন্ধনে ফেরানো স্বামীর ইচ্ছার ওপর নির্ভর করে, এ ক্ষেত্রে স্ত্রীর সম্মতি অপরিহার্য নয়।
২. তালাকে বায়েন
স্বামী যদি স্ত্রীকে এক বা দুই তালাকে বায়েন দেয়, তাহলে ইদ্দতের মধ্যে বা ইদ্দতের পরে স্ত্রীকে তার সম্মতিতে নতুন মোহর দিয়ে পুনরায় বিয়ে করতে পারে। তালাকে বায়েনপ্রাপ্ত স্ত্রীকে তার সম্মতি ছাড়া বা নতুন বিয়ে ছাড়া বিবাহবন্ধনে ফেরানোর সুযোগ থাকে না।
এক বা দুইবার ‘ডিভোর্স দিলাম’ বললে প্রথমত তালাকে রাজঈ হয়। কিন্তু স্বামী যদি এক বা দুইবার ‘ডিভোর্স দিলাম’ বলার পর স্ত্রীকে ফেরানোর ঘোষণা বা তার সঙ্গে সহবাসের আগে ইদ্দত শেষ হয়ে যায়, তাহলে তালাকে রাজঈ তালাকে বায়েনে পরিণত হয়। এরপর ওই প্রাক্তন স্ত্রীর সম্মতি থাকলে প্রাক্তন স্বামী নতুন মোহরে নতুনভাবে তাকে বিয়ে করতে পারে। তার সম্মতি ছাড়া বা নতুন বিয়ে ছাড়া তাকে বিবাহবন্ধনে ফেরানোর সুযোগ থাকে না।
৩. তালাকে মুগাল্লাযা
স্বামী যদি স্ত্রীকে একসাথে বা ভিন্ন ভিন্ন সময়ে তিনবার বলে ‘ডিভোর্স দিলাম’ অথবা অন্য যে কোনো শব্দে তিনটি তালাক দেয়, তাহলে ওই প্রাক্তন স্ত্রীকে বিয়ে ছাড়া বিবাহবন্ধনে ফেরানো বা পুনরায় বিয়ে করার আর কোনো সুযোগ থাকে না।
তবে ওই প্রাক্তন স্ত্রীর সঙ্গে যদি অন্য কোনো পুরুষের বিয়ে হয়, সহবাস হয়, তারপর ওই স্বামীর মৃত্যু হয় বা তালাক হয়ে যায়, তাহলে তার সম্মতি থাকলে তিন তালাকদাতা প্রাক্তন স্বামী নতুন মোহরে নতুনভাবে তাকে বিয়ে করতে পারে।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তালাক দুইবার; তারপর স্ত্রীকে ভালোভাবে রাখবে অথবা সুন্দরভাবে ছেড়ে দেবে।… যদি সে তাকে আবার তালাক দেয়, তাহলে সে তার জন্য আর হালাল হবে না যতক্ষণ পর্যন্ত ভিন্ন একজন স্বামী গ্রহণ না করে। তারপর ওই স্বামী যদি তাকে তালাক দেয়, তবে উভয়ের পুনরায় মিলিত হওয়াতে গুনাহ নেই, যদি উভয়ের আস্থা জন্মে যে উভয়ে আল্লাহর আইনসমূহ ঠিক রাখতে পারবে। (সুরা বাকারা: ২২৯-২৩০)
স্ত্রীর সাথে কোনো ঝগড়া বা মনোমালিন্য হলে রাগের মাথায় ‘তালাক’ শব্দ উচ্চারণ করা বা তালাক দেওয়ার নিয়তে কিছু বলার ব্যাপারে স্বামীদের সাবধান থাকা কর্তব্য। রাগের মাথায়, ঠাট্টা করে বা তালাক দেওয়ার নিয়ত ছাড়া ‘তালাক’ বললেও তালাক হয়ে যায়। আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত রাসুল (সা.) বলেছেন, তিন বিষয়ে ঠাট্টাচ্ছলে কিছু বললেও তা যথার্থভাবে বলা কথার মতোই ধর্তব্য হয়; বিয়ে, তালাক ও তালাক প্রত্যাহার। (সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি)
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- বিপাকে অজয়-কাজল
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত



