ঢাকা, ১৩ নভেম্বর শুক্রবার, ২০২৬ || ২৯ কার্তিক ১৪৩৩
good-food
৪৯৭

রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের এপিএস হলেন এসএম জাহাঙ্গীর আলম

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৪৯ ৪ মে ২০২৩  

প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার। বুধবার (৩ মে) রাষ্ট্রপতির কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, প্রেসিডেন্টের কার্যালয়ের জনবিভাগের সাংগঠনিক কাঠামোতে রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের দুটি পদ রয়েছে। রাষ্ট্রপতির কার্যালয় (জন বিভাগ) এর কর্মকর্তা এবং কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২২ এর তফসিলের ১৩ ক্রমিকে উল্লিখিত উক্ত পদের ৫০ ভাগ পদ মহামান্য প্রেসিডেন্টের অভিপ্রায় অনুযায়ী এবং ৫০ ভাগ পদ প্রেষণে বদলির মাধ্যমে পূরণযোগ্য। বর্তমানে রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের একটি পদ শূন্য রয়েছে। রাষ্ট্রপতি উক্ত পদে এসএম জাহাঙ্গীর আলম সরকারকে পদায়নের জন্য সানুগ্রহ অভিপ্রায় ব্যক্ত করেছেন।
উল্লেখ্য পাবনায় জন্ম নেওয়া বর্তমান প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন গত ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। নব নিযুক্ত এপিএসের বাড়িও পাবনায়।