রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান পানি দিয়ে, সঙ্গে মেশান এসব ভেষজ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:১৭ ১১ জুন ২০২০
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে পানি। কিছু উপাদান আছে, যেগুলো পানীয়তে মিশিয়ে করোনাকে দূরে রাখা সম্ভব।
যে কোনও অসুখ ঠেকানোর অন্যতম শর্ত শরীরের প্রয়োজন মিটিয়ে পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান। রোগ প্রতিরোধ ক্ষমতাও ঠিক থাকে তাতে। গরমকালে এ দাবি আরও বাড়ে। শরীরে পানির অভাব ঘটলে যে কোনও সংক্রমণ খুব দ্রুত শরীরে বাসা বাঁধতে পারে।
কোনও বিশেষ রোগের কারণে কড়াকড়ি না থাকলে দিনে কম করে আড়াই-তিন লিটার পানি পান জরুরি এ সময়। খাটাখাটনি বা ব্যায়াম বেশি করলে সাড়ে তিন থেকে চার লিটারও খেতে হতে পারে।
কিন্তু সমস্যা হল, অনেকেই ঘণ্টায় ঘণ্টায় এত পানি খেতে পারেন না। একঘেয়েও লাগে। তাই কোলা বা ঠান্ডা কোনও পানীয়তে গলা ভেজান।
চিকিৎসকদের মতে, পানির বদলে কোলা বা প্যাকেটবন্দি ফলের ফ্লেবার মেশানো রস জাতীয় ঠান্ডা পানীয় শরীরের উপকার তো করেই না, উল্টে শরীরের জল শোষণ করে ভেতর থেকে তাকে আরও শুকনো করে তোলে। রোগ প্রতিরোধ ক্ষমতাও কমায়।
তবে সাধারণ পানি ছাড়াও অন্য রকমের কোনও আয়ুর্বেদিক পানি বাড়িতে বানিয়ে খেলে তা পানির সমান উপকার করে আবার স্বাদও যোগ করে। পুষ্টিকর এই ভেষজ পানীয় বানাতে সামান্য কয়েকটি উপাদানই যথেষ্ট।
সুগন্ধী ও সুস্বাদু ভেষজ পানি :
মহামতি চরক এর নাম দিয়েছিলেন ‘হিম’ বা ‘শীত’। আচার্য ভাবমিশ্র নাম দেন ‘ঊষাপান’। বিভিন্ন উপকারি ভেষজ ও মশলা রাতভর ভিজিয়ে রেখে সকালে সেই জল খেলে কী কী উপকার হতে পারে তার ব্যখ্যাও দিয়েছিলেন তাঁরা।
আয়ুর্বেদ বিশেষজ্ঞ চিকিৎসক দেবাশিস ঘোষ জানালেন, “বিভিন্ন রোগ সারাতে যেমন ঊষাপানের ভূমিকা আছে, আবার জলের স্বাদ-গন্ধ বাড়ানোর পাশাপাশি কিছু বিশেষ পুষ্টি জোগানোর ক্ষেত্রেও কয়েক ধরনের ভেষজ-জল বিশেষ ভাবে কার্যকর।”
কী কী উপায়ে বানাবেন
• সিকি কাপ পুদিনা পাতা এক কাপ ফুটন্ত জলে দিয়ে ১৫ মিনিট ঢেকে রাখুন। ঠান্ডা হলে ৭ কাপ জল মিশিয়ে বোতলে ভরে ফ্রিজে রেখে দিন কম করে এক ঘণ্টা। সুগন্ধ সবচেয়ে ভাল পাওয়া যায় এক দিন পর। সারা দিন অল্প করে খান। প্রতি বার খাওয়ার পরই নতুন করে তরতাজা বোধ করবেন। অম্লের সমস্যাও কম হবে। কম থাকবে ফ্লুয়ের উপসর্গ। নিয়মিত খেলে মস্তিষ্কের কার্যকারিতা ঠিক থাকে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
• এক মুঠো টাটকা পুদিনা পাতা হালকা থেঁতো করে তাতে মেশান পাতলা করে কাটা লেবুর টুকরো। ৮ কাপ জল মিশিয়ে ফ্রিজে রেখে দিন। ২-৩ ঘণ্টা পর থেকে খেতে থাকুন। পুদিনার উপকারের সঙ্গে যুক্ত হবে লেবুর ভিটামিন সি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যার কোনও জুড়ি নেই।
• এক চামচ আদা কুচি ও টুকরো করে কাটা লেবু ফুটন্ত জলে ১৫ মিনিট ভিজিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিন। কম থাকবে ফ্লুয়ের উপসর্গ। বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা।
পুদিনা-সহ অন্যান্য ভেষজ উপাদানে পানীয়কে স্বাদু ও আরও পুষ্টিকর করে তুলুন।
• কমলালেবুর কোয়া টুকরো করে কেটে ৮ কাপ পানিতে মেশান। তাতে দিন ও এক মুঠো তুলসি। ফ্রিজে রেখে ঠান্ডা করুন কম করে এক ঘণ্টা। ফ্লু ঠেকাতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই মিশ্রণের উপযোগিতা আছে।
• পাতিলেবু, চাকতি করে কাটা শসা, আদা কুচি, পুদিনা পাতা মেশান বড় এক বোতল পানিতে। সারারাত ফ্রিজে রাখুন। আপেল, তরমুজ, আঙুর বা অন্য কোনও মরসুমি ফল দিয়েও বানাতে পারেন। সেই পানি প্রতি দিন কাজের ফাঁকে অল্প অল্প করে খান।
• ১-২ লিটার ঠান্ডা পানিতে তরমুজ, শসা, মুসাম্বি বা পাতিলেবুর টুকরো ও ১০-১২টি পুদিনা পাতা দিয়ে রাতভর ভিজিয়ে রেখে সকালে খান।
• একটি নারকেল, এক চামচ পুদিনা পাতা কুচোনো, ১ চা চামচ মধু, একটা পাতিলেবু নিন। নারকেলের পানি বের করে ভিতরটা কুড়িয়ে নিন। কুড়নো নারকেল ও পানির সঙ্গে পাতিলেবুর রস, পুদিনা পাতা, মধু ভাল করে মিশিয়ে নিন। টানা কাজে মাঝে যখন ক্লান্ত লাগবে, এক গ্লাস খেলে উদ্যম আবার নতুন করে ফিরে আসবে। রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে।
• দিনে এক-আধবার চা-কফি খাওয়ার পর দিনভর পানি খেতে থাকুন। মাঝেমধ্যে খান ভেষজ পানি। উপকারের পাল্লা ভারী হওয়ার সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা আরও জোরদার হবে।
এছাড়া সারাদিনে অল্প অল্প করে গরম পানি পান করুন। * সকালে নিয়ম করে খান চ্যবনপ্রাশ। প্রতিদিন ১০ গ্রাম করে চ্যবনপ্রাশ খেলে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।
অথবা দিনে এক থেকে দু’-বার খান গোল্ডেন মিল্ক বা হলুদ মেশানো দুধ। ১৫০ মিলিলিটার দুধে আধ চামচ হলুদ ঢেলে পান করলে, উপকার মিলবে।
যাদের শুকনো কফের সমস্যা বা খুসখুসে কাশি রয়েছে, তারা দিনে একবার গরম পানিতে তাজা পুদিনাপাতা বা জোয়ান দিয়ে ভাপ নিন। গলা বেশি খুসখুস করলে, দিনে দু-তিন বার মধুর সঙ্গে কিছুটা লবঙ্গ গুঁড়া মিশিয়ে খান।
দিনে এক বা দুইবার তুলসী, দারুচিনি, গোলমরিচ, আদা, কিসমিসের মিশ্রণ খান। অথবা, হার্বাল চা খেতে পারেন নিয়মিত।
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ







