লবঙ্গের যত কার্যকারিতা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:২৩ ২৩ আগস্ট ২০২০
সর্দি-কাশিতে লবঙ্গের উপকারিতার কথা কমবেশি আমরা সবাই জানি। তবে এর কার্যকারিতার পরিধি আরও বিস্তৃত। রান্নায় বাড়তি স্বাদ আনে ঝাঁঝ লবঙ্গ। এটি গলা খুসখুস দূর করে।
আমাদের দেশে রান্নাবান্নায় এর ব্যবহার বেশি। তবে গবেষণায় বারবার প্রমাণিত হয়েছে, রোগ নিরাময়ে সবচেয়ে বেশি কাজ করে মশলা জাতীয় পণ্যটি। এবার চলুন সবিস্তারে জেনে নিই লবঙ্গের উপকারিতা ও ব্যবহারবিধি-
• এক চা চামচ (৫ গ্রাম) লবঙ্গে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন কে ও ম্যাঙ্গানিজ়। মস্তিষ্কের বিভিন্ন কাজকর্ম সুষ্ঠু রাখতে ও হাড় শক্ত করতে ম্যাঙ্গানিজ় খুবই গুরুত্বপূর্ণ।
• এতে পর্যাপ্ত অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে, যা ফ্রি র্যাডিকলস কমাতে সাহায্য করে। লবঙ্গের একটি উপাদান হলো ইউজেনল, যা প্রাকৃতিক অ্যান্টি- অক্সিড্যান্ট হিসেবে কাজ করে।
• এর আরেকটি উপাদান নাইজেরিসিন। বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে, এজন্য রক্ত থেকে শর্করা বিভিন্ন কোষে পৌঁছে, ইনসুলিন উৎপাদনকারী কোষগুলোর কার্যক্ষমতা বাড়ে এবং ইনসুলিন নিঃসৃত হওয়ার পরিমাণ বাড়ানোর মতো কাজ ভালোভাবে হয়। তাই মধ্য মাত্রার ডায়াবেটিস নিয়ন্ত্রণে লবঙ্গ দারুণ উপকারী।
• সর্দি-কাশি, সাইনাসের ব্যথায় লবঙ্গ তেল মালিশ করলে ভালো উপকার পাওয়া যায়। এর অ্যান্টি-ব্যাকটেরিয়া ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি দাঁতের ব্যথায় জাদুর মতো কাজ করে। লবঙ্গ দেয়া মাউথ ওয়াশ নিয়মিত ব্যবহার করলে মাড়ি সুস্থ থাকে। ব্যাকটেরিয়ার হাত থেকে দাঁত বাঁচে।
• সংক্রমণ, স্ট্রেস বা জিনগত কারণে পেপটিক আলসার বা স্টমাক (পাকস্থলী) আলসারের সমস্যা বাড়ে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, লবঙ্গের এসেনশিয়াল অয়েল গ্যাসট্রিক মিউকাসের উৎপাদনে সাহায্য করে। এ মিউকাসই সংক্রমণের হাত থেকে পাকস্থলীকে রক্ষা করতে ঢাল হিসেবে কাজ করে।
• লো-বোন মাস এমন একটি অবস্থা, যা বয়োজ্যেষ্ঠদের অস্টিয়োপোরোসিসের ঝুঁকি বাড়ায়। কয়েকটি পরীক্ষায় দেখা গেছে, লবঙ্গের উপাদান হাড়ের জোড় ও বোন ডেনসিটি বাড়াতে সাহায্য করে।
যেভাবে খাওয়া যায়
• সর্দি লাগলে লবঙ্গ চা হরহামেশা খাওয়া হয়। গার্গল করার সময় পানিতে তা দিলে সেটির ঝাঁঝে অনেকটা উপশম হয়।
• গরম পানিতে পাঁচ মিনিট লবঙ্গ ফুটিয়েও তা পান করা যায়।
• কাঁচা অবস্থায় চিবিয়ে বা নুন মাখিয়ে খাওয়া যায়।
• মধুর সঙ্গে মিশিয়ে খাওয়া যায়।
সতর্কতা
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন-
• অনেকে অকারণেই মুখে লবঙ্গ রাখতে পছন্দ করেন। অতিরিক্ত লবঙ্গ খেলে বিষক্রিয়ার ভয় থাকে।
• অতিরিক্ত লবঙ্গ রক্ত পাতলা করে দেয়। রক্ত সঞ্চালনেও অনেক সময়ে বাধা দেয়। হিমোফিলিয়া রোগীদের এক্ষেত্রে ভয় বেশি।
• যাদের সুগার কমে যাওয়ার প্রবণতা থাকে, তাদের ক্ষেত্রেও অতিরিক্ত লবঙ্গ হাইপোগ্লাইসিমিয়ার কারণ হতে পারে।
• লবঙ্গ বা লবঙ্গের তেলে অ্যালার্জি হচ্ছে কি না, নজর রাখতে হবে।
মনে রাখতে হবে-আদা, হলুদের মতো লবঙ্গের নানাবিধ ভেষজ গুণ নিয়ে প্রতিনিয়ত পরীক্ষা-নিরীক্ষা চলছে। তাই কোনও রোগের নিরাময়ে এর কতটা ব্যবহার করবেন, তা চিকিৎসকের অনুমতি-পরামর্শ সাপেক্ষ।
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ






