শরীরে ক্যালসিয়াম কখন বেশি প্রয়োজন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৫৩ ২৯ আগস্ট ২০২৩
আমাদের ক্যালসিয়াম কখন বেশি প্রয়োজনর নানা অঙ্গের কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করতে সাহায্য করে বিভিন্ন ভিটামিন ও খনিজ। খনিজের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য উপাদান ক্যালসিয়াম। এটি আমাদের দাঁত ও হাড়ের সুরক্ষা নিশ্চিত করে। দেহের সুষ্ঠু বিকাশ, হৃদযন্ত্রের মাংসপেশির গঠন ও সংকোচনসহ বিভিন্ন হরমোন নিঃসরণে ভূমিকা রাখে। এছাড়া হাড় গঠনে এবং হাড়ের সুস্থতা নিশ্চিত করতে ক্যালসিয়ামের গুরুত্ব অনেক। ক্যালসিয়ামের মাত্রা কম থাকলে ত্বক শুষ্ক হয়ে যাওয়া, নখ ভেঙে যাওয়া, অতিরিক্ত চুল পড়া, পেশিতে ব্যথা, ক্লান্তি, ত্বকের প্রদাহ এমনকি সোরিয়াসিসের মতো সমস্যা উপসর্গ হিসেবে দেখা দিতে পারে।
ক্যালসিয়ামের উৎস
আমাদের শরীর নিজে নিজে ক্যালসিয়াম তৈরি করতে পারে না। বাইরে থেকে এ খনিজের জোগান দিতে হয়। ক্যালসিয়ামের সর্বোত্তম উৎস হলো খাবার। ১০০ গ্রাম দুধে ক্যালসিয়াম থাকে ৯৫০ মিলিগ্রাম। একই পরিমাণ পাবদা মাছে ৩১০ মিলিগ্রাম, সামুদ্রিক মাছে ৩৭২ মিলিগ্রাম, শজনে পাতায় ৪৪০ মিলিগ্রাম ও ট্যাংরা মাছে ২৭০ মিলিগ্রাম ক্যালসিয়াম উপস্থিত থাকে। এছাড়া দই, পনির, বাদাম, সয়াবিন, আখরোট, কাঁটাযুক্ত ছোট মাছ, কচুশাক, পুদিনা পাতা, সরিষা শাক, মিষ্টিকুমড়া ও সূর্যমুখীর বীজ, চিংড়ি শুঁটকি, ডুমুর, কমলা, নাশপাতি, আঙুর, পেঁপে, কলা, স্ট্রবেরি ইত্যাদি উচ্চ ক্যালসিয়ামযুক্ত খাবার।
ক্যালসিয়ামের ঘাটতিজনিত রোগ
সাধারণত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেহে ক্যালসিয়ামের চাহিদা বেড়ে যায়। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক ক্যালসিয়ামের চাহিদা ১০০০ মিলিগ্রাম। আবার পোস্ট মেনোপজাল নারীদের ক্ষেত্রে এবং সত্তরোর্ধ্ব মানুষের ক্ষেত্রে তা বেড়ে দাঁড়ায় ১২০০ থেকে ১৫০০ মিলিগ্রাম পর্যন্ত। দীর্ঘমেয়াদে শরীর পর্যাপ্ত ক্যালসিয়াম না পেলে ছোট-বড় সবার ক্ষেত্রেই নানা শারীরিক জটিলতা দেখা দেয়।
ক্যালসিয়ামের ঘাটতি হলে শিশুদের রিকেট রোগ হয়। এ রোগে শিশুর দুই পা ধনুকের মতো বাঁকা হয়ে যায়। এছাড়া বড়দের অস্টিওপোরোসিস, হাড়ক্ষয়, দাঁতের সমস্যা, চোখের ছানি, মস্তিষ্কের জটিলতাসহ বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। বিশেষ করে নারীদের মেনোপজের পর হাড়ে সঞ্চিত ক্যালসিয়াম কমে যায়, ফলে হাড়ের ঘনত্ব কমে হাড় পাতলা ও ভঙ্গুর হয়ে যায়।
ক্যালসিয়াম যখন সবচেয়ে বেশি প্রয়োজন
একজন মানুষের হাড়ের ঘনত্ব বেড়ে হাড় সুগঠিত হওয়ার শ্রেষ্ঠ সময় ৯ থেকে ১৮ বছর বয়স। এ সময় নিয়মিত ক্যালসিয়ামযুক্ত খাবার খাওয়া অত্যন্ত জরুরি। মেয়েদের জন্য এটি আরো বেশি জরুরি। মেয়েদের পিরিয়ড শুরু হওয়ার দুই বছর আগে ও পরের সময়ের মধ্যে উচ্চতা বাড়ে। এ সময় পূর্ণমাত্রায় ক্যালসিয়াম গ্রহণ করা উচিত। এছাড়া অন্তঃসত্ত্বা অবস্থায় বা শিশুকে স্তন্যপান করানোর সময় নারীদের ক্যালসিয়ামের চাহিদা অনেক বেশি থাকে।
বয়স ৩০ পার হলেই আমাদের হাড়ের ক্যালসিয়াম কমে যেতে থাকে। মধ্যবয়সে এসে এ কমে যাওয়ার মাত্রা আরো বেড়ে যায়। তখন হাড় ভেঙে যাওয়ার প্রবণতা দেখা যায়। যেহেতু একজন মানুষের হাড়ের ঘনত্ব তৈরি হয়ে যায় অল্প বয়সেই, তাই শৈশব থেকেই এ বিষয়ে সচেতন হতে হবে। পরবর্তীকালে অস্টিওপোরোসিস ও হাড় ভেঙে যাওয়া প্রতিরোধের জন্য কম বয়স থেকেই ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার খেতে হবে।
লেখক: সিনিয়র কনসালট্যান্ট, মেডিসিন বিভাগ
ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল, ঢাকা
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- এলপিজির দাম কমলো
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল















