শিশুর মস্তিষ্কের বিকাশে যেসব খাবার জরুরি
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:০০ ১ ডিসেম্বর ২০২২
শিশুর মস্তিষ্কের সুষ্ঠু বিকাশে পুষ্টির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। পুষ্টিকর খাবার শিশুর মস্তিষ্কের ওপর ইতিবাচক প্রভাব রাখে। যা সহায়তা করে শিখতে, মুখস্থ করতে, মনোসংযোগের ক্ষমতা বাড়াতে এবং আচরণগত দিক ঠিক রাখতে। এগুলো ছাড়াও পুষ্টিকর খাবার শিশুর তথ্য প্রক্রিয়াজাত করার ক্ষমতা, ইচ্ছাশক্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এবং বহুমুখী কাজের দক্ষতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করে।
একটি পূর্ণাঙ্গ ও স্বাস্থ্যকর খাদ্যতালিকা হচ্ছে মিনারেল, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টের সমন্বয়, যা মস্তিষ্কের সঠিক পুষ্টির জোগান দেয় এবং মানসিক চাপ ও দুশ্চিন্তা থেকে সুরক্ষা দেয়। এ কারণেই বাবা-মায়ের উচিত তাদের সন্তানের জন্য পরিপূর্ণ পুষ্টি নিশ্চিত করা। যাতে তাদের সঠিক বৃদ্ধি ও উন্নতি হয়। তাই খেয়াল রাখবেন, একটি পরিপূর্ণ মস্তিষ্কের জন্য আপনার সন্তান নিম্নোক্ত খাবারগুলো খাচ্ছে কি না।
ডিম
প্রোটিন এবং অন্যান্য পুষ্টি উপাদানসমৃদ্ধ ডিমের কিন্তু ক্ষমতা আছে শিশুদের মনোসংযোগ ও চিন্তাশক্তি বাড়ানোর। ডিমের কুসুম মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়, যেমন- স্মৃতিশক্তি ঠিক রাখা এবং যোগাযোগের দক্ষতা বৃদ্ধি করা। ডিম শরীরে সেরেটোনিন হরমোনের গঠন প্রক্রিয়ায় সহায়তা করে যা শিশুকে সারাদিন প্রাণচঞ্চল ও উজ্জীবিত রাখে।
মাছ
মাছে আছে বিপুল ওমেগা-থ্রি ফ্যাট, আয়োডিন ও জিংক। যা মস্তিষ্কের সক্ষমতার জন্য অত্যাবশ্যক। মাছ মস্তিষ্কের তরতাজা ভাব বৃদ্ধি করে এবং বয়সের কারণে মস্তিষ্কের ক্ষয়ে যাওয়া প্রতিরোধ করে। বিভিন্ন সমীক্ষা থেকে দেখা গেছে, যারা মাছ খান তাদের মস্তিষ্কের পরিপক্কতা বেশি, যা মন-মেজাজের নমনীয়তা ঠিক রাখে। ফলে শিশুর মনের ভারসাম্য ঠিক থাকে এবং স্মৃতিশক্তি বাড়ে। যেসব শিশু প্রতিসপ্তাহে মাছ খায়, তারা ওমেগা-থ্রি ফ্যাটের কারণে বিষণ্নতায় ভোগে না। এ ছাড়া মাছ শিশুদের টাইপ-১ ডায়াবেটিসের ঝুঁকি কমায়।
রসালো ফলমূল
রসালো ফলে 'অ্যান্টোচিয়ানিন্স' নামক উপাদানের সমন্বয় আছে। যেগুলো মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ভালো। এসব ফল মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায়। এগুলো প্রদাহ প্রতিরোধক এবং নতুন নার্ভ সেল উত্পাদনে সহায়তা করে। রসালো ফল খাওয়া শিশুর বুদ্ধিভিত্তিক আচরণগত দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। এটি একাডেমিক পারফরম্যান্স ভালো করে এবং শিশুর মস্তিষ্ককে সচেতন ও তীক্ষ্ম করে।
পাতাযুক্ত সবজি
শিশুর মস্তিষ্কের জন্য সবুজ শাক-সবজি অত্যাবশ্যক। স্পিনাচ ও লেটুসের মতো পাতাযুক্ত সবজিতে আছে ফ্লেভনডোইস, ভিটামিন ই ও কে-১। এ তিনটির সমন্বয় শিশুর মস্তিষ্ককে সুরক্ষা দেয়। যেসব শিশু পর্যাপ্ত পাতাযুক্ত সবজি খায়, তাদের বুদ্ধিভিত্তিক স্কোর বেশি হয়ে থাকে। এসব সবুজ শাক-সবজি যথেষ্ট পরিমাণ ফাইবার সমৃদ্ধ, যা মস্তিষ্কের এবং অন্ত্রের প্রদাহ হ্রাস করে।
দই
প্রোটিনে ভরপুর টক দই মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য এককথায় চমত্কার। দইয়ে আছে আয়োডিন, যা খুব সুন্দরভাবে মস্তিষ্কের কার্যক্রমকে সহায়তা করে এবং শিশুর বুদ্ধিভিত্তিক দক্ষতা বৃদ্ধি করে। এ ছাড়াও দইয়ে আছে প্রোটিন, জিংক, ভিটামিন বি-১২ ও সেলেনিয়াম যা মস্তিষ্কের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। তাই ব্রেকফাস্টের জন্য শিশুকে ফল ও বাদামের পরিবর্তে টক দই দিন।
বাদাম ও বিচি
এতে আছে ভিটামিন ই, জিংক, ফলেট, লৌহ ও প্রোটিন। বাদাম এবং বিচিও শিশুদের একাডেমিক পারফরম্যান্স এবং বুদ্ধিভিত্তিক দক্ষতা বাড়াতে সহায়তা করে। একটি শিশুর মস্তিষ্কের জ্বালানি এবং স্মৃতিশক্তি বাড়াতে ও মেজাজের তারতম্য নিয়ন্ত্রণ করতে এ দুটি জিনিস সহায়তা করে। এ ছাড়াও এগুলো সেরোটনিন হরমোনের জোগান দেয়। ফলে শিশুরা মানসিক চাপমুক্ত ও হাসিখুশি থাকতে পারে। বিচিসমূহ কিন্তু ফাইবার ও প্রোটিন সমৃদ্ধ।
কমলা
কমলা ভিটামিন সি সমৃদ্ধ, যা কি না স্বাস্থ্যকর মস্তিষ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কমলা খাওয়ার বেশ কিছু উপকারিতা আছে। যার মধ্যে আছে শিশুদের অধিকতর ভালো পারফরম্যান্স, মিশুক হওয়া, শক্তি সঞ্চয়, মনোসংযোগ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারা। বুদ্ধিভিত্তিক দক্ষতাও বৃদ্ধি করে কমলা।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত






