শুধু স্বাদেই নয়, স্বাস্থ্যেও অনন্য পেয়ারা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:২০ ৩১ জানুয়ারি ২০২১
সবুজ মিষ্টি এই ফল খেতে সবাই পছন্দ করেন। একটু চাট মশলা বা নুন ছড়িয়ে এক বাটি পেয়ারা চোখের নিমেষে শেষ হয়ে যাবে। শুধু স্বাদেই নয়, এর স্বাস্থ্যগুণও একাধিক। একে পুষ্টির পাওয়ার হাউস বলা হয়। এতে রয়েছে ভিটামিন সি, লাইকোপিন ও ভিটামিন এ। এই উপাদানগুলো ত্বকের জন্য খুব উপকারি।
পেয়ারায় রয়েছে ফাইবার, পটাশিয়াম ও অ্যান্টি অক্সিডেন্ট, যা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারি। পেয়ারা ম্যাঙ্গানিজ সমৃদ্ধ, যা দেহকে খাবার থেকে পুষ্টি সংগ্রহ করতে সাহায্য করে। এতে আছে ফোলেট নামে খনিজ যা প্রজনন ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
পেয়ারায় থাকা পটাশিয়াম ব্লাড প্রেসার ঠিক রাখতে সাহায্য করে। এ ফলে প্রায় ৮০ শতাংশ পানি থাকে, যা স্কিনকে হাইড্রেট রাখতে সহায়তা করে। তাহলে জেনে নিন পেয়ারার উপকারিতা সম্পর্কে –
ইমিউনিটি বৃদ্ধি
ভিটামিন সি-এর উৎস হলো পেয়ারা। আমরা জানি, ভিটামিন সি ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। এটি বাজে ব্যাকটেরিয়া ও ভাইরাস মেরে ফেলতে সাহায্য করে।
হার্টের সুস্বাস্থ্যে
কোলেস্টেরল দুই রকমের হয়, ভালো ও খারাপ। পেয়ারা ভালো কোলেস্টেরল বাড়াতে এবং খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এই ফলে থাকা ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্ট হার্টকে রক্ষা করে।
ডায়াবেটিস হতে রক্ষা
পেয়ারায় থাকে প্রচুর পরিমাণে ফাইবার এবং গ্লাইসেমিক ইনডেক্স, যা ডায়াবেটিস রোধ করে। ফাইবার ব্লাড সুগার লেভেল ঠিক রাখে। পেয়ারা পাতাও সমান উপকারি। এর চা খেলে ব্লাড সুগার লেভেল কম থাকে।
প্রেগন্যান্সির ক্ষেত্রে উপকারি
পেয়ারায় থাকে ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি-৯, যা অন্তঃসত্ত্বাদের জন্য উপকারি। গর্ভস্থ শিশুর নার্ভ সিস্টেম ঠিক রাখে এবং স্নায়বিক রোগ থেকে ভ্রূণকে রক্ষা করে। এছাড়া এই ফলে উপস্থিত বি-ভিটামিন কোষগুলোকে বিভক্ত হতে দেয় এবং ভ্রূণের জন্য ডিএনএ এবং জিনগত উপাদান তৈরি করে।
হজমে সহায়তা
পেয়ারা ডায়েটরি ফাইবারের দুর্দান্ত উৎস। একটি পেয়ারা আমাদের দেহে প্রতিদিনের প্রয়োজনীয় ফাইবারের ১২ শতাংশ পূরণ করে। যা হজম স্বাস্থ্যের জন্যও উপকারি। পেটের সমস্যায় সাহায্য করে পেয়ারা পাতা। গবেষণায় দেখা গেছে, এর নির্যাস হলো অ্যান্টি-মাইক্রোবিয়াল, যা আপনার অন্ত্রে ক্ষতিকারক জীবাণুগুলি মারতে সাহায্য করবে।
দৃষ্টিশক্তি তীক্ষ্ণ করে
চোখের সমস্যা অনেকেরই হয়। এতে ভিটামিন এ রয়েছে, তাই পেয়ারা দৃষ্টিশক্তি উন্নত করতে সহায়তা করে। এটি চোখের স্বাস্থ্যের অবনতি রোধ করে এবং ছানি ও ম্যাকুলার ক্ষয়কেও কমিয়ে দেয়। চোখের স্বাস্থ্য, দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে পেয়ারা।
কোষ্ঠকাঠিন্য নিরাময়ে
অন্যান্য ফলের তুলনায় এটি ডায়েটরি ফাইবারের দুর্দান্ত উৎস। মাত্র একটা পেয়ারা আপনার প্রতিদিনের প্রয়োজনীয় ফাইবারের ১২ শতাংশ পূরণ করে, যা হজম স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারি। পেয়ারার বীজগুলো যদি পুরো খাওয়া হয় বা চিবানো হয় তবে অন্ত্র ভালো থাকবে।
কাশি-সর্দি সারাতে
পেয়ারাতে সর্বাধিক পরিমাণে ভিটামিন-সি এবং আয়রন থাকে, উভয়ই ঠাণ্ডা লাগা এবং ভাইরাল সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারে। পেয়ারার জুস বা পেয়ারা পাতার পাচন কাশি-সর্দি উপশম করতে খুব সহায়ক।
- মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কত বেতন ও কি কি সুবিধা পান
- ৪৯ মন্ত্রী-প্রতিমন্ত্রীর কে কোন মন্ত্রণালয় পেলেন
- গণতন্ত্রের ‘বিকল্প’ দর্পণ: ছায়া সরকার ও ছায়া মন্ত্রিসভা
- তারেক রহমান সংসদীয় নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত
- শপথ নিলেন বিএনপির সংসদ সদস্যরা
- দুই শপথই নিলেন জামায়াত জোটের এমপিরা
- ভোটে হেরে বাড়ি বাড়ি ঘুরে টাকা ফেরত চাইছেন প্রার্থীর লোকেরা
- আমিশার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি
- মন্ত্রিপরিষদ সচিব হলেন নাসিমুল গনি
- চাঁপাইনবাবগঞ্জে ৪১ বছর পর জামায়াতের প্রত্যাবর্তন
- প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ সেনাপ্রধানের
- মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাসা, ঠিক হয়নি প্রধানমন্ত্রীর
- পাকিস্তান জিততে নয়, অংশ নিতে এসেছে: খোঁচা হরভজনের
- ৬ মিনিটে ৬ কোটি টাকা তামান্না ভাটিয়ার
- আত্মসম্মান গড়ে তুলুন ৫ সহজ অভ্যাসে
- মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন তামিম
- শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী
- বহুল আলোচিত ‘নোট অব ডিসেন্ট’ আসলে কী?
- তারেকের শপথে আসছেন ভারতের স্পিকার-পররাষ্ট্র সচিব
- ফের ভোট গুনতে নাসীরুদ্দীন পাটওয়ারীর আবেদন
- আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত: ইসি আনোয়ারুল
- ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের দায় ইসিকেই নিতে হবে: জামায়াত
- বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী: ইসি সচিব
- ভোটের সেই অমোচনীয় কালির রহস্য
- ‘জাতীয় পার্টির দূর্গ’ দখলে নিল জামায়াত জোট
- ভোটে জয়ী হয়ে সংসদের পথে সাত নারী
- প্রতিটি কেন্দ্রে জয়ের রেকর্ড গড়লেন বাবর ও হাসনাত
- নির্বাচনে আলোচিত যারা জিতলেন, যারা হারলেন
- কাঁটায় ভরা পথ মাড়িয়ে ক্ষমতার মসনদে বসছেন তারেক রহমান?
- গণভোটে বিশাল ব্যবধানে জিতেছে ‘হ্যাঁ’
- ভোট ও রাজনীতি নিয়ে বিখ্যাতদের মজার কিছু উক্তি
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- নির্বাচনি প্রতীক যেভাবে রাজনৈতিক পরিচয় হলো
- বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী: ইসি সচিব
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- কাঁটায় ভরা পথ মাড়িয়ে ক্ষমতার মসনদে বসছেন তারেক রহমান?
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- নির্বাচনে প্রতীকের ব্যবহার কীভাবে এলো?
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন তামিম
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- নির্বাচনে আলোচিত যারা জিতলেন, যারা হারলেন
- বহুল আলোচিত ‘নোট অব ডিসেন্ট’ আসলে কী?
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- নাটোরে ছেলের কোলে চড়ে ভোট দিতে এলেন ৭০ বছরের বৃদ্ধ
- ফের ভোট গুনতে নাসীরুদ্দীন পাটওয়ারীর আবেদন
- গণভোটের সহজপাঠ
- প্রতিটি কেন্দ্রে জয়ের রেকর্ড গড়লেন বাবর ও হাসনাত





