শেখ রাসেলের সঙ্গে কয়েক মিনিট
আহমদ সফিউদ্দিন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৩০ ১ সেপ্টেম্বর ২০২২
বঙ্গবন্ধু হেলিকপ্টারে রাসেলকে সাথে করে নিয়ে এসেছিলেন। (জন্মের পর থেকেই বাবা জেলখানায়। রাসেল কাছে পায়নি বাবাকে। তাই স্বাধীনতার পর প্রায়ই তাঁকে সাথে নিতেন বঙ্গবন্ধু)।
নাটোর উত্তরা গণভবনে মন্ত্রী পরিষদের প্রথম বৈঠক। উদ্দেশ্য অবহেলিত উত্তরাঞ্চলের উন্নয়ন ভাবনা। তিনদিনের সফর। দ্বিতীয় দিনটি ছিল আনন্দঘন। জনসংযোগ এবং আনন্দ অনুষ্ঠান। বঙ্গবন্ধুকে গম্ভীরা গান গেয়ে শোনাচ্ছেন কুতুবুল আলম ও রকীবুদ্দিন। রাজশাহী থেকে যাওয়া সাংবাদিকদের ছোট দলটিতে সর্বকনিষ্ঠ কৌশিক আহমদ। (বর্তমানে নিউইয়র্ক এর বাঙালী সম্পাদক)।
একফাঁকে আমি আর কৌশিক অন্দরমহল ঘুরে ঘুরে দেখতে লাগলাম। রাজবাড়ীর দক্ষিণে অন্দরমহল লাগোয়া রোমান স্টাইলে চমৎকার ফুল বাগান। মাঝে ঝরণা। চারিকোণে লাইফ সাইজের সাদা মারবেল পাথরের চার নারীর ভাস্কর্য্য। স্নানান্তে চুল শুকানো, মা ও শিশু, নারী ও প্রিয় কুকুর এবং আরেকটি।
রাজার আবক্ষ মূর্তিও। পশ্চিমে বিশাল দিঘীর মতো পরিখা। আমি আর কৌশিক রাজবাড়ীর অন্দরমহলের সিঁড়ি বেয়ে বাগানে নেমেই ছোট্ট রাসেলকে দেখতে পেয়ে কৌতুহলী হলাম।
রাসেলকে প্রথমে ঝরণার পাশে দাঁড় করিয়ে ছবি তুললেন বঙ্গবন্ধুর ফটোগ্রাফার। এবার ফুলগাছের পাশে দাঁড় করিয়ে বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলতে থাকলেন মোহম্মদ আলম। অস্থির রাসেল। উশখুশ করছে বলে তেমন জুতসই কমপোজ করতে পারছেন না আলম। শেখ রাসেলের সাথে কথা বলার খুব ইচ্ছে হলো। প্রথমে মোহম্মদ আলমের সাথে কথা বলার চেষ্টা করলে তিনি পাত্তা দিলেন না।
ছবি তোলা শেষ হতেই কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, রাসেল বাবু, এই বাগানের কোন মূর্তিটা তোমার সবচেয়ে ভালো লাগছে? আমার ধারণা ছিল রাসেল কাছাকাছি থাকা নারী ও কুকুর অথবা মা ও শিশুর ভাস্কর্যের কথা বলবে। কিন্তু রাসেল এক দৌড়ে ছুটে গেল পরিখার পানির একবারে কিনারের দিকে।
ছিপে মাছ ধরারত কালো মারবেল মূর্তির কাছে গিয়ে সোজা ছিপে হাত। এইবার আলম পেয়ে গেলেন সাবজেক্ট। ক্যামেরা তাক করলেন। মজা পেয়ে ছিপ চেপে ধরে এবার স্থির হয়ে থাকলো রাসেল। আলমের ফিল্ম ক্যামেরায় ক্লিক ক্লিক। প্রথমে ওভার স্মার্ট আলম আমাদের পাত্তা না দিলেও এরপর অনেকক্ষণ কথা বলেছিলেন আমাদের সাথে।
এরই মধ্যে সফর একদিন সংক্ষিপ্ত করে হেলিকপ্টারে উঠতে যাচ্ছেন বঙ্গবন্ধু। রাসেলের খোঁজ পড়েছে। সকলে উঠে গেলেও রাসেল নেই। আমি পুলিশকে জানালাম পেছনের বাগানে দেখুন। এরই মধ্যে উপস্থিত সকলের সাথে হাত মেলালেন বঙ্গবন্ধু। সাংবাদিকরাও বাদ গেলেন না।
বহু হারানোর মাঝে রাসেলের এই ছবিটিও হয়তো হারিয়ে গেছে। কদিন আগে ফেসবুকে একটি মন্তব্যর সময় কৌশিক এই স্মৃতি মনে করিয়ে দিলে আমি লিখলাম, ধন্যবাদ তোমার মেমোরিকে। তুমি মনে করিয়ে দিলে বলে আমারও মনে পড়েছে। রাসেলের সাথে আমাদের আর কী কথা হয়েছিল, তার পড়নে কী পোশাক ছিল মনে আছে কী?
রাসেলের পড়নে ফুলপ্যান্ট আর পায়ে ছিল বাটার সাধারণ সাদা কাপড়ের কেডস জুতা। সম্ভবতঃ স্কুলের কেডস। (সে সময় উন্নত কেডস এর চল হয়নি)। বাড়ীতে ফিরে এসে আমার মাকে রাসেলের সাধারণ জুতা সম্পর্কে বলেছিলাম। তিনি অবাক হয়েছিলেন।
(বঙ্গবন্ধু জাদুঘর বা আওয়ামী লীগের ফেসবুক কোথাও সেই ছবিটি দেখিনি। রাসেলের শেষ দিকের ভালো কোন ছবিও খুব একটা পাওয়া গেলনা ইন্টারনেট ঘেটে। আলমের কালেকশন কখনও অনুসন্ধান করা হয়েছে কীনা তাও জানিনা।)
(ফিশিং উইথ হুইল ছবিটা নেট থেকে দিলাম। এই ভাস্কর্য এর হাতের কাছে হাত নিয়ে ছিপ ধরেছিল শেখ রাসেল)। ১৮ অক্টোবর ১৯৬৪ শেখ রাসেলের জন্মদিন।
লেখক: আহমদ সফিউদ্দিন
সংবাদকর্মী, সাবেক কর্মকর্তা (রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বিশ্বসাহিত্য কেন্দ্র)
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো



