সংরক্ষিত নারী আসন: ৩৫টিতে বিএনপি, ১১টিতে জামায়াতের আধিপত্য
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৫৭ ১৯ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পাচ্ছে ৩৫টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পাচ্ছে ১১টি আসন। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১টি সংরক্ষিত আসন পাচ্ছে।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত আসনের ভিত্তিতে এই সমীকরণ নিশ্চিত হওয়া গেছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিএনপি এককভাবে ২০৯টি আসন পেয়েছে। তবে দলের চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ায় বর্তমানে সংসদে দলটির সরাসরি নির্বাচিত প্রতিনিধি রয়েছেন ২০৮ জন।
অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসন পেয়ে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে অবস্থান করছে। জাতীয় নাগরিক পার্টি ৬টি আসন লাভ করেছে।
এ ছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি ও গণসংহতি আন্দোলন ১টি করে আসন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়ী হয়েছেন।
আইন অনুযায়ী কোনো দল সংসদে যতটি সাধারণ আসন পায়, সেই সংখ্যাকে ৫০ দিয়ে গুণ করে ৩০০ দিয়ে ভাগ করলে প্রাপ্ত ফলই সংশ্লিষ্ট দলের সংরক্ষিত নারী আসনের সংখ্যা হিসেবে নির্ধারিত হয়।
এই গাণিতিক হিসাবে বিএনপির ভাগে ৩৪ দশমিক ৬৬ অর্থাৎ ৩৫টি আসন এবং জামায়াতে ইসলামীর ভাগে ১১ দশমিক ৩৩ অর্থাৎ ১১টি আসন পড়ছে।
স্বতন্ত্র প্রার্থীরা এবং জাতীয় নাগরিক পার্টি ১টি করে আসন নিশ্চিত করতে পেরেছে। তবে অমিমাংসিত ও স্থগিত থাকা ৪টি আসনের ফলাফল প্রকাশিত হলে এই হিসাবে সামান্য পরিবর্তন আসতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ছোট দলগুলো এককভাবে কোনো আসন না পেলেও তারা যদি জোট গঠন করে তবে একটি আসন পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। সেক্ষেত্রে কৌশলগত কারণে বিএনপির আসন সংখ্যা বেড়ে ৩৬টিও হতে পারে।
১২ ফেব্রুয়ারি ২৯৯টি আসনে ভোটগ্রহণ হলেও আদালতের আদেশে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল স্থগিত রয়েছে। শেরপুর-৩ আসনে নতুন তফসিল এবং বগুড়া-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, পবিত্র ঈদুল ফিতরের আগেই সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে কমিশনের। সে লক্ষ্যেই যাবতীয় প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, দেশে নিবন্ধিত ৬০টি দলের মধ্যে ৫০টি দল অংশ নেয়। জাতীয় পার্টিসহ ৪১টি দল কোনো আসন পায়নি। নিবন্ধন স্থগিত থাকায় বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয়নি। নয়টি দল ভোটে অংশগ্রহণ করেনি।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা


