সবাই আমার বাসার দিকে, কেমন একটা চোখ নিয়ে তাকাতে থাকলো
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৯:৪৮ ২৬ এপ্রিল ২০২০
আহাদ হোসেন টুটুল : ১৪ দিন শেষে, আজ থেকে মহান আল্লাহ তায়ালা আমাকে মুক্তি দিয়েছেন। ১১ এপ্রিল প্রচণ্ড জ্বর আর মাথা ব্যথা নিয়ে যখন সন্দেহবশত টেস্ট করাতে যাই, তখন ঘুর্ণাক্ষরেও ভাবিনি এতো এতো সতর্ক থাকার পরেও আমার কোভিড-১৯ পজিটিভ আসবে। কিন্তু এসেছে ...
১১ এপ্রিল সন্ধ্যা ৬:২৪ মিনিটে যখন ফোনে এসএমএস আসলো, এক মূহুর্তের জন্য আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। দ্রুত মেয়ে আর তার মাকে দূরে সরে যেতে বললাম। বন্দি হলাম একা একটা রুমে। মাগরিবের নামাজ পড়ে, অফিসে জানালাম। সবাই সাহস দিল। একটাই কথা, মনোবল হারানো যাবে না।
মূহুর্তেই খবরটা ছড়িয়ে গেল। পরিচিত অপরিচিত অনেক ফোন আসতে শুরু করল। স্তব্ধতাই এতোটাই ডুবে গিয়েছিলাম যে, কারো ফোন রিসিভ করতে পারছিলাম না। তথ্য জানাতে শুধু আমার প্রতিষ্ঠানের এমডি, সিইও, নিউজ হেড আর অ্যাসাইনমেন্ট এডিটরের সঙ্গে কিছু কথা শেয়ার করলাম। কারণ সিদ্ধান্ত, অফিসে কারা আমার সাথে মিশেছে, তাদের আলাদা করতে হবে।
এরপরই শুরু হলো, আমার এক কক্ষে ১৪ দিনের জীবন। পাঁচ ওয়াক্ত নামাজ আর দোয়ার পাশাপাশি, নিয়ম মেনে ১৫ দিনের ওষুধ চলতে থাকলো। অনেক শুভাকাঙ্ক্ষির পরামর্শ অনুযায়ী গরম পানি খাওয়া, গরম পানিতে লবণ লেবু দিয়ে গারগল করা, গরম পানির স্টিম নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়া আর আদা-লেবু-গোলমরিচ-লবঙ্গ দিয়ে গরম পানি চায়ের মত করে খাওয়া চলতে থাকলো।
বিভীষিকার দিন ছিল, পরদিনই যখন থানা থেকে আমার এলাকা লকডাউন করতে এলো। সবাই আমার বাসার দিকে, কেমন একটা চোখ নিয়ে তাকাতে থাকলো। যেন কোনো মারাত্মক অপরাধ করে ফেলেছি। কৃতজ্ঞতা এসআই মেহেদীর প্রতি, তিনি হ্যান্ডমাইকে এলাকায় ঘোষণা দিলেন - কোনো ধরনের হ্যারাসমেন্ট করা হলে ব্যবস্থা নিবেন।
১৪ দিনের এই সময়ে অনেকেই ফোন দিয়ে সাহস দিয়েছেন। পরিবার, সহকর্মী, বাড়ির মালিক, প্রিয় সংগঠনের বড় ভাইয়েরাসহ অনেক শুভাকাঙ্ক্ষি খোঁজ নিয়েছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আবার অনেকেই অনেক কাছে থেকেও খোঁজ নেননি, ভালবাসা তাদের প্রতিও। অন্তত আগামী দিনগুলোর জন্য দোয়া করবেন।
আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের সবার দোয়ায় ১৪ দিন শেষে আমার কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে।
আজ দ্বিতীয়বার স্যাম্পল নিয়ে গেছে আইইডিসিআর। ইনশাআল্লাহ, দ্বিতীয়বার রিপোর্ট পাওয়া শেষে অচিরেই কাজে যোগ দিতে পারবো।
আহাদ হোসেন টুটুল : সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট, দীপ্ত টেলিভিশন।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত

