সেমাইয়ের ৫ পদ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৩০ ৫ জুন ২০১৯
ঈদের দিন সকালে টেবিলে আর যত খাবারই থাকুক না কেন, সেমাইয়ের অনুপস্থিতি অপূর্ণতার কথাই বলে। সকালের শুরুটা সেমাই দিয়ে হওয়া চাই। মোটকথা ঈদের সকালে পূর্ণতা দিতেই গৃহিণী করে থাকেন হরেক রকম সেমাই রান্না। আজকের আয়োজনে ভিন্ন ধাঁচে পাঁচ রকম সেমাইয়ের রেসিপি দেয়া হলো —
সেমাই শনপাপড়ি
উপকরণ
সেমাই : ১ প্যাকেট
ঘি : আধা কাপ
চিনি : আধা কাপ
কনডেন্সড মিল্ক : ১ কাপ
বাদাম, কিশমিশ পছন্দমতো
গুঁড়ো দুধ : ২ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি ননস্টিকি পাত্রে ঘি গরম করে নিন। এবার সেমাই ছোট ছোট করে ভেঙে গরম ঘিয়ে মৃদু আঁচে ঘন ঘন নাড়তে থাকুন। সেমাই লালচে হয়ে এলে এতে চিনি, কনডেন্সড মিল্ক ও বাদাম-কিশমিশ মিশিয়ে আঠালো হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। চুলার আঁচ বন্ধ করে সহনীয় ঠাণ্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এবার একটি সমান ট্রেতে সামান্য ঘি মেখে সেমাই ঢেলে চেপে চেপে সমান করে নিন। ফ্রিজে ১ ঘণ্টা জমাট বাঁধার জন্য রেখে দিন। এরপর ছোট ছোট টুকরো করে কেটে দুধের গুঁড়ো দিয়ে পরিবেশন করুন মজাদার সেমাই শনপাপড়ি।
সেমাই কেক
উপকরণ
সেমাই : ১ প্যাকেট
তেল : আধা কাপ
ডিম : চারটি
মাখন : ১০০ গ্রাম
দুধ : ১ কাপ
চিনি : দেড় কাপ
বেকিং পাউডার : ২ টেবিল চামচ
কাজু ও কিশমিশ : পছন্দমতো
চেরি : সাজানোর জন্য পরিমাণমতো
প্রস্তুত প্রণালি
প্রথমে তেল দিয়ে সেমাই হালকা বাদামি করে ভেজে রাখুন। এরপর ডিমগুলো হাতে অথবা এগ বিটারে ভালো করে ফেটিয়ে নিন, সঙ্গে বাটার, চিনি ও দুধ মিশিয়ে আবার ফেটাতে থাকুন। এরপর মিশ্রণের সঙ্গে সেমাই, বেকিং পাউডার, কাজু ও কিশমিশ মিশিয়ে নিন। এখন কেকের পাত্রে হালকা তেল মেখে সেমাই মিশ্রণটি ঢেলে ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৪৫ মিনিট বেক করুন। যদি ওভেন না থাকে, তবে চুলায় তাওয়ার ওপর পাত্রটি রেখে মৃদু আঁচে ঢেকে ১ ঘণ্টা অপেক্ষা করুন। তৈরি হয়ে গেলে সার্ভিং ডিশে চেরি দিয়ে পরিবেশন করুন মজার সেমাই কেক।
সেমাইয়ের মালাই ক্ষীর
উপকরণ
দুধ : দেড় লিটার
চিনি : পরিমাণমতো
মালাই : আধা কাপ
কাজু ও কিশমিশ : পছন্দমতো
পেস্তা : পরিমাণমতো
কাঠবাদাম : আধা কাপ
সেমাই : এক কাপ
এলাচ : ৩-৪টি
দারচিনি : কয়েক টুকরো
ঘি : ২ টেবিল চামচ
জাফরান : সামান্য
প্রস্তুত প্রণালি
বাদামগুলো খোসা ছাড়িয়ে মোটা কুচি করে নিন। এরপর দেড় লিটার দুধ জ্বাল দিয়ে অর্ধেকের কম পরিমাণ করে রাখুন। এবার প্যানে ঘি দিয়ে গরম করুন। এলাচ দারচিনি দিয়ে একটু ভাজুন। এবার বাদাম কুচি, কিশমিশ ও সেমাই দিয়ে দিন এবং মৃদু আঁচে হালকা ভাজুন। ঘ্রাণ ছাড়লেই ঘন দুধ দিয়ে দিন। সেমাই সিদ্ধ হয়ে আসার সঙ্গে সঙ্গে দুধ ঘন হয়ে আসবে। সেমাই সিদ্ধ হয়ে গেলে মালাই দিয়ে দিন; জাফরান দিন। এরপর ভালো করে মিশিয়ে চুলা বন্ধ করে ফেলুন। এরপর ছোট ছোট বাটিতে এ ক্ষীর সাজান। ফ্রিজে রেখে ঠাণ্ডা করে বাদাম ও কিশমিশ ছিটিয়ে পরিবেশন করুন মজাদার সেমাইয়ের মালাই ক্ষীর।
জর্দা সেমাই
উপকরণ
সেমাই : ১ প্যাকেট
চিনি : ২ কাপ
নারকেল কুরানো : ১ কাপ
কিশমিশ : ২ টেবিল চামচ
চীনাবাদাম (ভাজা) : ৩ টেবিল চামচ
দারচিনি : ৩ টুকরো
তেজপাতা : ২টি
ঘি : ৪ টেবিল চামচ
পানি : ২ কাপ
লবণ : পরিমাণমতো
প্রস্তুত প্রণালি
প্রথমে চুলায় কড়াই বসান। কড়াইতে ঘি দিয়ে গরম করুন। সামান্য গরম হলে ঘি দিন। এবার প্যাকেট সেমাইয়ের অর্ধেকটা ঘিয়ে ঢেলে দিয়ে ১০-১৫ মিনিট নাড়ুন, যাতে সেমাইটা ঘিয়ে ভাজা হয়। এরপর এতে কুরানো নারকেল দিয়ে নাড়তে থাকুন। কিছুক্ষণ পর পানি দিয়ে চুলার আঁচ কমিয়ে নাড়তে থাকুন। পানি শুকিয়ে এলে বাদাম, কিশমিশ, তেজপাতা, দারচিনি দিয়ে ১০ মিনিট জ্বালে দমে রাখুন। সেমাই ঝরঝরে হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন মজাদার জর্দা সেমাই।
দুধ সেমাই
উপকরণ
সেমাই : ২০০ গ্রাম
চিনি : হাফ কাপ
এলাচ : ৩টি
দারচিনি : ৩ টুকরা
তেজপাতা : ১টি
দুধ : এক লিটার
প্রস্তুত প্রণালি
প্রথমে এক লিটার দুধ ভালো করে গরম করে কমাতে থাকুন, তাতে হাফ কাপ চিনি দিয়ে দিন। এরপর এক এক করে এলাচ, দারচিনি এবং থাকলে একটা তেজপাতা দিন। খালি একটা গরম কড়াইয়ে সেমাই ভেজে নিন। মচমচে হলে তা গরম দুধে ঢেলে দিন। হালকা গরম থাকতেই পরিবেশন করুন মজাদার দুধের সেমাই। ----ফারজানা সোহান
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- কাঁচকলার কত গুণ?
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- সংঘাতের রাজনীতি দেখতে চাই না: রাষ্ট্রপতি
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- এলাচের এত গুণ?
- ‘শুধু গান গেয়ে পরিচয়’ সাবিনা ইয়াসমিনের
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- নেপাল থেকে বাংলাদেশে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
- তামিমকে ছাড়িয়ে রেকর্ড ৩৫০ রান হৃদয়ের, ম্যাচ ড্র
- বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- কাঁচকলার কত গুণ?
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় হতে পারে আগামী সপ্তাহে: চিফ প্রসিকিউটর
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- ডায়াবেটিস কি পুরুষ-মহিলার শরীরে একইভাবে প্রভাব ফেলে?
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে

