হাজারো চ্যালেঞ্জ জয় করে ইতিহাসের সেরা বিশ্বকাপ উপহার কাতারের
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৩২ ২১ ডিসেম্বর ২০২২
একের পর চ্যালেঞ্জ জয় করে ইতিহাসের সেরা বিশ্বকাপ উপহার দিয়েছে কাতার। মরুর বুকে প্রথম গ্রেটেস্ট শো অন আর্থে অমরত্ব পেয়েছেন মেসি। অঘটনের আসরে আছে রোনালদো-নেইমারের কান্না। হাইভোল্টেজ লড়াই। আর ইতিহাসের সেরা দাঁত কামড়ানো ফাইনাল। একনজরে দেখে নেব কেমন ছিল কাতার বিশ্বকাপ।
এমন এক বিশ্বকাপ ফুটবলপ্রেমির সাত জনমের ভাগ্য। অঘটন, চমক আর হিসাবের মারপ্যাচের গ্রুপ পর্ব। রোমাঞ্চকর নক আউট পর্ব আর শ্বাসরুদ্ধকর ফাইনাল শেষে মেসির হাতে বিশ্বকাপ। এক কথায় ব্লকবাস্টার। যেখানে আছে অশ্রু, উল্লাস আনন্দ বেদনার দারুণ বৈপরিত্য। যেন আরো একবার ফুটবল হয়ে ওঠে জীবনেরই প্রতিচ্ছবি।
অর্জনের পুরোটাই আর্জেন্টিনার। সৌদি আরবের কাছে হার দিয়ে শুরু করা দলটার হাতেই শেষ পর্যন্ত উঠেছে কাপ। গোল্ডেন বল, গোল্ডেন গ্লভস আর উদীয়মান ফুটবলারের পুরস্কারও আকাশী নীলদের। মেসির অমরত্বের আসরে ম্লান ক্রিশ্চিয়ানো রোনালদো। চোখের জলে সিআরসেভেনের বিদায় কাঁদিয়েছে সবাইকে।
কেঁদেছেন নেইমারও। ইনজুরি জয় করতে পারলেও আরও একবার ব্যর্থ ব্রাজিলকে হেক্সা এনে দিতে। রিচার্লিসনের টুর্নামেন্ট সেরা গোল আর আলোচিত সাম্বা নাচই প্রাপ্তি সেলেসাওদের। ল্যাটিনের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের বিশ্বকাপ দেখেছে এশিয়ার নীরব বিপ্লব। এবারও নজর কেড়েছে জায়ান্ট কিলার জাপান। যদিও অস্ট্রেলিয়া-দক্ষিণ কোরিয়ার মতো তারাও থেমেছে শেষ ষোলতে।
সমকামিতা নিয়ে সরব জার্মানি মাঠের পারফরমেন্সে নীরব। জামাল মুসিয়ালার আগমনী আসরে গ্রুপ পর্ব থেকে ব্যাক টু ব্যাক বাদ পড়ার লজ্জায় ডুবেছে ডিমেনশিফট। গৃহদাহের বলি বেজলিয়াম। শূণ্য হাতেই অস্ত গেছে রেড ডেভিলদের সোনালী প্রজন্মের সূর্য। এইডেন হ্যাজার্ডের সঙ্গে বিদায়ের মঞ্চে শেষবার নেমেছিলেন ক্রোয়াট মদ্রিচ, জার্মান থমাস মুলার, স্প্যানিশ সার্জিও বুসকেটস আর ওয়েলস আইকন গ্যারেথ বেল।
মনে রাখতে হবে মরক্কো রূপকথা। প্রথম আফ্রিকান ও আরব হিসেবে সেমিফাইনাল খেলে ইতিহাসে জায়গা করে নিয়েছে এটলাস লায়ন্স। জয় করেছে আরব ও মুসলিম বিশ্বের মন। বাহবা দিতে হবে ফ্রান্সকেও। বিশ্বকাপের আগে-পরে ইনজুরিতে একাদশের প্রায় অর্ধেক ফুটবলার হারালেও মনোবল হারায়নি লে ব্লু। আরও একবার বিশ্বকাপে জাত চিনিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। যদিও ফাইনালে হ্যাটট্রিক আর গোল্ডেন বুটেই এবার শান্তনা স্পিডস্টারের।
হ্যাটট্রিকের তালিকায় থাকতে পারতেন শুধু গনসালো রামোস। সুইসদের বিপক্ষে পর্তুগীজ স্ট্রাইকারের অসাধারণ পারফরমেন্স বেঞ্চে বসিয়ে দিয়েছে রোনালদোকে। সেমি অটোমেটেড ভিএআরের নতুন টেকনোলজির ফাঁদ এড়িয়ে এবার ৬৪ ম্যাচে হয়েছে ১৭২ গোল। ৭-০ গোলের সবচেয়ে বড় জয়টা একমাত্র পাওয়া স্পেনের। তবে সব পাওয়া মেসি ও আর্জেন্টিনার। ইতিহাসের সেরা ফাইনালই নয়, সেরা বিশ্বকাপেই যে চ্যাম্পিয়ন আলবিসেলেস্তে।
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















