নাসুমকে হাথুরুর থাপ্পড়, যা জানালেন হেরাথ-পোথাস
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৪৬ ২১ এপ্রিল ২০২৫
২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতা নিয়ে বিসিবি গঠন করেছিল পারফরম্যান্স মূল্যায়ন কমিটি। খেলোয়াড়দের বাজে পারফরম্যান্সের পাশাপাশি উঠে আসে আরও একটি গুরুতর অভিযোগ—নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ডাগআউটে নাসুম আহমেদকে চড় মেরেছিলেন তৎকালীন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
তবে অভিযোগটি বরাবরই অস্বীকার করে আসছিলেন হাথুরুসিংহে। এবার প্রথমবারের মতো তার পাশে দাঁড়ালেন তার দুই সাবেক সহকর্মী—বাংলাদেশ দলের সাবেক স্পিন কোচ রঙ্গনা হেরাথ ও সহকারী কোচ নিক পোথাস। তাদের মতে, নাসুমকে শারীরিকভাবে আঘাত করার অভিযোগটি ভিত্তিহীন ও অতিরঞ্জিত।
অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম ‘কোড স্পোর্টস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে হেরাথ বলেন, ‘আমি নিশ্চিতভাবে বলতে পারি, এমন কিছু ঘটেনি। আমি ঘটনাস্থলেই ছিলাম। যদি কেউ বলে থাকেও, সেটির প্রমাণ থাকা জরুরি। চড় মারা আর হালকা ধাক্কা দেওয়ার মধ্যে বড় পার্থক্য আছে। আমার দৃষ্টিতে এমন কিছু ঘটেনি।’
৫১ বছর বয়সী পোথাস আরও এক ধাপ এগিয়ে বলেন, ‘আমি হাথুরুসিংহেকে দীর্ঘদিন ধরে চিনি। তিনি একজন অভিজ্ঞ ও পেশাদার কোচ। এমন কিছু করে থাকলে এতদূর এগোতে পারতেন না। অভিযোগটি যারা তুলেছেন, তাদের হয়তো ব্যক্তিগত ক্ষোভ থাকতে পারে। আর যিনি অভিযোগ করেছেন, হয়তো বুঝতে পারেননি এর পরিণতি কতটা বড় হতে পারে।’
পোথাস আরও যোগ করেন, ‘খেলোয়াড়দের পিঠে চাপড় মারা এমনিতেই সাধারণ ঘটনা। অনেক সময় ভাষাগত জটিলতার কারণে ইশারার মাধ্যমেই যোগাযোগ করতে হয়।’
নিজেও কোড স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে অভিযোগটি আবারও অস্বীকার করেছেন হাথুরুসিংহে। তিনি জানান, চেন্নাইয়ে ম্যাচ চলাকালে মাঠে গ্লাভস পাঠানোর জন্য ডাগআউটে বসে থাকা নাসুমের পিঠে হালকা করে টোকা দিয়েছিলেন মাত্র। তার ভাষায়, “আমি কোনো খেলোয়াড়ের সঙ্গে কখনোই ঝগড়া করিনি। খেলোয়াড়দের ওপর আবেগ দেখানো আমার স্বভাব নয়। হতাশা থেকে ডাস্টবিন ছুড়ে ফেলেছি হয়তো, কিন্তু সেটা একেবারেই আলাদা বিষয়।’
বরখাস্ত হওয়ার প্রসঙ্গেও বিসিবিকে একহাত নিয়েছেন লঙ্কান এই কোচ। হাথুরুসিংহের দাবি, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই চাকরিচ্যুত করা হয়েছে। এর পেছনে সরাসরি বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদের পরিকল্পনা ছিল বলেও অভিযোগ তার। ‘আমি জানি না, গত অক্টোবর থেকে এখন পর্যন্ত কত সুযোগ হারিয়েছি। তারা শুধু আমার চুক্তি বাতিলের পথ খুঁজেছে,’ বলেন হাথুরু।
দুই মেয়াদে প্রায় ছয় বছর বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব পালন করা হাথুরুসিংহে আরও বলেন, ‘ক্রিকেটই আমার জীবন। অথচ আমাকে নিজের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ না দিয়েই সবকিছু শেষ করে দেওয়া হলো। এটা আমার পেশাদার জীবনের ওপর বিশাল চাপ।’
এই বিতর্কের মধ্যেই আবার আলোচনায় উঠে এলেন হাথুরুসিংহে। তবে এবার তাকে ঘিরে নয়, বরং তাকে ঘিরে গড়ে ওঠা বিতর্কের সত্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন তার ঘনিষ্ঠ সাবেক সহকর্মীরা। তাদের বক্তব্য হয়তো নতুন করে আলো ফেলবে পুরো ঘটনার ওপর।
- মহাসড়কেই শেষ পরিবারের সব স্বপ্ন, পাশাপাশি ৪ কবর
- স্বামীরা আসলে কী চায়? সম্পর্ক ভালো রাখতে জানুন ৫ বিষয়
- বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল ইতালি
- ৩০ হাজার টন তেল নিয়ে জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে
- নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন বালেন্দ্র
- ঈদের ছুটি কাটিয়ে ঢাকামুখী মানুষ, ট্রেন-বাসে স্টেশনে উপচেপড়া ভিড়
- হলিউডে হবে না অস্কার আয়োজন
- ‘ধুরন্ধর ২’-র তাণ্ডবে তছনছ সব রেকর্ড
- শিক্ষাপ্রতিষ্ঠানে ১২,৯৫১ প্রধান ও সহকারী প্রধান নিয়োগ দেওয়া হবে
- অতিরিক্ত চিন্তা ঝেড়ে ফেলার ৪ উপায়
- মেয়েকে নিয়ে ফুটবল ম্যাচ দেখলেন প্রধানমন্ত্রী
- হরমুজ দিয়ে নির্বিঘ্নে চলতে পারবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ
- পদ্মায় বাসডুবি: মৃতের সংখ্যা বেড়ে ২৬
- ইরানের নৌ কমান্ডার তানসিরিসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত
- এসকেএফ ফার্মায় চাকরি, পাবেন নানা সুবিধা
- ঈদ শেষে বাসায় ফিরে যেসব কাজ করবেন না
- সবজি চাষের আনন্দ ভাগ করলেন জয়া
- আর্চারি এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
- এবার উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি
- যুদ্ধবিরতিতে ইরানকে ১৫ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের
- দেশের নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল
- ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
- ঘুমাতে গেলেই কি মাথায় ঘোরে পুরোনো কথা?
- বিশ্ববাজারে তেলের দামে ধস
- সোনার দামে বড় দরপতন কেন?
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- ভারত সফর বাতিল করলেন শাকিরা
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- ধুরন্ধর ২: রণবীরের অভিনয়ের চেয়ে মোদীর ভাষণে বেশি হাততালি
- ছবিতে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন
- ঈদের দিন সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- ৩৫ বছর পর জাতীয় ঈদগাহের নামাজে প্রধানমন্ত্রী
- সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর
- ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
- চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
- কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২: তদন্তে ৩ কমিটি, বরখাস্ত ২
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
- বিশ্ববাজারে তেলের দামে ধস
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- ভক্তদের ঈদ শুভেচ্ছা সাকিব-তাসকিনদের
- প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
- মধ্যপ্রাচ্যে যুদ্ধে এখন পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: প্রতিমন্ত্রী
- যুদ্ধবিরতিতে ইরানকে ১৫ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের
















