বিশ্বকাপের অপেক্ষা বাড়ল বাংলাদেশের
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৩:২৭ ১৮ এপ্রিল ২০২৫
বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হেরে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হাতছাড়া করেছিল বাংলাদেশ। মাস তিনেক পর বাছাইপর্বেও বাধা হয়ে দাঁড়াল ক্যারিবিয়ানরা। এই ম্যাচ জিতলেই নিশ্চিত হয়ে যেত বিশ্বকাপ। কিন্তু টানা তিন জয়ের পর প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল নিগার সুলতানার দল।
বাংলাদেশকে তিন উইকেটে হারিয়ে নিজেদের মিইয়ে আসা সম্ভাবনা আবার জাগিয়ে তুলল ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) লাহোরে শারমিন আক্তারের চমৎকার ব্যাটিংয়ের পর আর কেউ তাকে সমর্থন দিতে পারেননি। ফলে ভালো শুরুর পরও ২২৭ রানে আটকে যায় বাংলাদেশ। ২৪ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
ম্যাচ হারলেও অবশ্য বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা এখনও যথেষ্টই উজ্জ্বল। চার ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট টেবিলের শীর্ষেই নিগার সুলতানা, শারমিনরা। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিতলেই মূল পর্বের টিকেট পেয়ে যাবে তারা। সুযোগ থাকবে এমনকি হারলেও। চার ম্যাচে চার পয়েন্ট করে পাওয়া স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সম্ভাবনাও এখনও শেষ হয়ে যায়নি।
তবে নেট রান রেটে এখনও অনেক এগিয়ে (+১.০৩৩) বাংলাদেশ। তাই পরের ম্যাচ হারলেও স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের পক্ষে তাদের টপকে যাওয়া সহজ হবে না। প্রথম তিন ম্যাচের মতো এদিনও অল্প রানে ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি। ব্যাটিং অর্ডারে উন্নতি পেয়ে ওপেনিংয়ে নেমে তেমন কিছু করতে পারেননি সোবহানা মোস্তারি। ৬ রান করে আউট হন তিনি।
চাপ আর বাড়তে দেননি শারমিন আক্তার ও ফারজানা হক। চার ম্যাচে তৃতীয়বার শতরানের জুটি গড়েন দুই অভিজ্ঞ ব্যাটার। সাবলীল ব্যাটিংয়ে ৫৭ বলে ফিফটি করেন দুর্দান্ত ফর্মে থাকা শারমিন। অন্যপ্রান্তে স্বভাবসুলভ মন্থর ব্যাটিং করতে থাকেন ফারজানা।
সাত নম্বরে বোলিংয়ে এসে ১১৮ রানের জুটি ভাঙেন আলিয়া আলিন। ফিরতি ক্যাচ দিয়ে আউট হন ৭৮ বলে ৪২ রান করা ফারজানা। পরে শারমিনকেও ফেরান আলিন। ১০ চারে ৭৯ বলে ৬৭ রান করেন ২৯ বছর বয়সী ব্যাটার। গত নভেম্বরে জাতীয় দলে ফেরার পর নিজেকে নতুন ভাবে চেনাচ্ছেন শারমনি। নতুন এই অধ্যায়ে দশ ম্যাচে তার এটি পঞ্চম ফিফটি। সব মিলিয়ে ৬০.৩৩ গড়ে তার সংগ্রহ ৫৪৩ রান। বিশ্ব ক্রিকেটেই এই সময়ে শারমিনের চেয়ে বেশি ওয়ানডে রান নেই আর কারও।
জুটি ভাঙার পর আর কেউ হাল ধরতে পারেননি। দারুণ ছন্দে থাকা নিগার সুলতানা ৫ রান করে ড্রেসিং রুমে ফেরেন। আসরে প্রথম সুযোগ পাওয়া স্বর্ণা আক্তার হতাশ করেন। দ্বিতীয় ম্যাচের নায়ক রিতু মনি ও অভিজ্ঞ ফাহিমা খাতুনও দ্রুত ফেরেন।
তবে শেষ দিকে কার্যকর দুটি ইনিংস খেলেন নাহিদা আক্তার ও রাবেয়া খান। ৩৯ বল খেলে ২৫ রান করেন আটে নামা নাহিদা। শেষ ওভারে চারটি চারসহ ২০ বলে ২৩ রানে অপরাজিত থাকেন রাবেয়া। লেজের ব্যাটিংয়ে শেষ দুই ওভারে ২৮ রান তোলে বাংলাদেশ।
ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩৯ রানে ৪ উইকেট নেন আলিন। রান তাড়ায় পাওয়ার প্লেতে জাইদা জেমসকে ফেরান জান্নাতুল ফেরদৌস সুমনা। কিয়ানা জোসেফ ও শিমেইন ক্যাম্পবেল প্রতিরোধের চেষ্টা করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। জোসেফ ৩১ ও ক্যাম্পবেল ২৪ রান করে আউট হন।
চাপ সামলে চতুর্থ উইকেটে ৬৬ রানের জুটি গড়েন ক্যারিবিয়ানদের সবচেয়ে সফল দুই ব্যাটার স্টেফানি টেইলর ও হেইলি ম্যাথিউস। দুজনই অবশ্য ভালো শুরুর পর আর ইনিংস বড় করতে পারেননি। নতুন স্পেলে বোলিংয়ে ফিরে পরপর দুই ওভারে দুজনকে আউট করেন মারুফা আক্তার। পুল শটে সীমানায় ধরা পড়েন ৩৩ রান করা ম্যাথিউস। পরে নিজের বলেই লাফিয়ে বাঁ হাতে দুর্দান্ত ক্যাচ নিয়ে তিনি ফেরান ৩৬ রান করা টেইলরকে।
দেড়শর আগে ৫ উইকেট নিয়ে জয়ের আশা জাগায় বাংলাদেশ। কিন্তু ছয় নম্বরে নামা শিনেল হেনরির পাল্টা আক্রমণে পিষ্ট হয় সেই আশা। অপরাজিত ইনিংসে ৫ চার ও ২ ছক্কায় ৪৮ বলে ৫১ রান করেন হেনরি। ২০ রানের গুরুত্বপূর্ণ ইনিংসে তাকে সঙ্গ দেন শাবিকা গাজনাবি। শনিবার একই মাঠে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















