জিতেও হৃদয় ভাঙল উইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৩২ ২০ এপ্রিল ২০২৫
জটিল হিসেব-নিকেশে ২ বলে প্রয়োজন ছিল ১০ রান। এর জন্য প্রথমে চার মেরে স্কোর নিতে হতো সমতায়। পরের বলে ছক্কা মেরে জিততে হতো ম্যাচ। কিন্তু অঙ্কে একটু ভুল করলেন স্টেফানি টেইলর। ছক্কায় শেষ করে দিলেন ম্যাচ! তাতে ওয়েস্ট ইন্ডিজের হৃদয় ভেঙে উইমেন’স বিশ্বকাপের মূল মঞ্চে জায়গা করে নিল বাংলাদেশ।
বিশ্বকাপের টিকেট পেতে থাইল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য এক জয়ের দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের। সেই চ্যালেঞ্জে খুব কাছে পৌঁছেও গিয়েছিল তারা। কিন্তু ম্যাচটি জিতলেও শেষ দিকে সমীকরণে একটু গড়বড় করে স্বপ্ন ভাঙল তাদের। পাকিস্তানের সঙ্গে বিশ্বকাপে উঠল বাংলাদেশ।
এ নিয়ে দ্বিতীয়বার উইমেন'স বিশ্বকাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ। ২০২২ সালে নিউ জিল্যান্ড আসরে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়েছিল নিগার সুলতানার দল। শনিবার (১৯ এপ্রিল) লাহোরে থাইল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রতিপক্ষের ১৬৬ রান ১০.৫ ওভারে পেরিয়ে যায় তারা।
বিশ্বকাপে খেলতে ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজকে জিততে হতো ১০.১ ওভারে। আরেকটি উপায়ও ছিল তাদের সামনে। ১১ ওভারে জিতলেও বৈশ্বিক আসরের টিকেট পেত তারা, এক্ষেত্রে স্কোর সমান করে ছক্কায় জিততে হতো ম্যাচ। কিন্তু কোনোটিই করতে পারেনি দলটি।
একাদশ ওভারের শেষ দুই বলে জিততে ৫ রান প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের। পঞ্চম বলে ছক্কা মেরে দেন দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন টেইলর। আর তাতে জিতেও হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। ৫ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজ। তাদের রান রেট +০.৬২৬।
সমান পয়েন্ট হলেও তাদের চেয়ে শ্রেয়তর রান রেটে (+০.৬৩৯) দ্বিতীয় স্থানে বাংলাদেশ। আর সবকটি ম্যাচ জিতে শীর্ষে পাকিস্তান। প্রতিপক্ষকে অল্পতে গুটিয়ে রান তাড়ার চ্যালেঞ্জে জেতার আশায় টস জিতে আগে ফিল্ডিং নেয় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শুরুটা ভালো করতে পারেনি তারা। থাইল্যান্ডের প্রথম চার ব্যাটারই স্পর্শ করেন দুই অঙ্ক।
দুই ওপেনারের ব্যাটে ভালো সূচনা পায় থাইল্যান্ড। নাত্তায়া বুচাথাম ২৯ ও চানিদা সুথিরুয়াঙ্গ করেন ২১ রান। তিনে নেমে ১৪ রান করেন নান্নাপাত। থাইল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন নাত্থাকান চান্থাম। চারে নেমে শেষ ব্যাটার হিসেবে আউট হন তিনি। তাদের শেষ ৭ ব্যাটারের কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। তবুও ছোট ছোট কার্যকর জুটিতে দেড়শ ছাড়ায় তাদের পুঁজি।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন লেগ স্পিনার আফি ফ্লেচার, ২০ রান খরচায়। তিন শিকার ধরতে ৪১ রান দেন আলিয়াহ অ্যালাইন। রান তাড়ায় দলকে উড়ন্ত শুরু এনে দেন হেইলি ম্যাথিউস ও কিয়ানা জোসেফ। ১ ছক্কা ও ৪টি চারে ১২ বলে ২৬ রান করে জোসেফ বিদায় নিলে ভাঙে ৮১ রানের উদ্বোধনী জুটি।
২ ছক্কা ও ১১ চারে ২৯ বলে ৭০ রান করেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ম্যাথিউস। পরে ঝড় তুলে দলকে বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখান চিনেল হেনরি। ৫টি ছক্কা ও ৩ চারে ১৭ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে উঠেনি দলটি, ভাঙে তাদের আশা।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
















