৬০ টাকা দিয়ে মাশরুম চাষ শুরু করে এখন কোটিপতি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০৬ ৩ ফেব্রুয়ারি ২০২১
৬০ টাকার পুঁজি নিয়ে মাশারুম চাষ শুরু করে কোটিপতি হয়েছেন কেরানীগঞ্জের জাহাঙ্গীর আলম। তার কাছ থেকে হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হয়েছেন আরও শতাধিক চাষি। কেরানীগঞ্জের উৎপাদিত মাশরুম পুষ্টিকর ও সুস্বাদু সবজি হিসেবে রাজধানীর চাইনিজ রেস্টুরেন্টসহ বিভিন্ন ফাইভ স্টার হোটেলে বিক্রি হচ্ছে। দেশে বিদেশে ব্যপক চাহিদা থাকায় ভালো দামে বিক্রি হচ্ছে তা।
জাহাঙ্গীর প্রতিদন ২৫ থেকে ৩০ কেজি মাশরুম উৎপাদন করেন যা বিক্রি করে তার মাসিক আয় হয় প্রায় লক্ষাধিক টাকা। এছাড়া কেরানীগঞ্জের রোহিতপুর,আব্দুল্লাহপুর ও শাক্তা এলাকার প্রয় ১৫টি স্থানে বাণিজ্যিক ভাবে তা চাষ করে স্বাবলম্বী হয়েছেন অনেকেই।
তিনি জানান, আমি সাভারের সোবাহানবাগের জাতীয় মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট থেকে ১৯৮৬ সালে প্রশিক্ষণ নিয়ে প্রথমে ৬০ টাকা পুঁজি নিয়ে কয়েকটি স্পন বা বীজ ক্রয় করে ছোট পরিসরে মাশরুম চাষ শুরু করি। লাভজনক হওয়ায় আস্তে আস্তে ব্যবসা সম্প্রসারিত হতে থাকে। আমি ২০০০ সালে কেরানীগঞ্জের মধ্যেরচর এলাকায় ৬ শতাংশ জমি ক্রয় করে নিজে ল্যবরেটরি তৈরি করে স্পন বা বীজ উৎপাদন করে ব্যপকভাবে পুষ্টিকর ও সুস্বাদু মাশরুম চাষ শুরু করি।
এ চাষি বলেন, প্রথমে ২০টি স্পন দিয়ে চাষ শুরু করলেও বর্তমানে আমার এখানে ২৫ হাজার স্পন রয়েছে। সারাবছর তা চাষ করা যায়। তবে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এটি চাষ করতে হয়। আমার এখানে ৬ ধরনের মাশরুম চাষ হয়। এগুলো হলো ঝিনুক, ঋষি,মিল্কি, বাটন, ইনকি ও পপ। শীতের সময় ঝিনুক ও বাটন ভালো উৎপাদন হয়। এসব মাশরুম রাজধানীর চাইনিজ রেস্টুরেন্ট ও সেরাটন হোটেলসহ বিভিন্ন ফাইভ স্টার হোটেলে বিক্রি হচ্ছে।
জাহাঙ্গীর বলেন, এছাড়া বিভিন্ন ব্যবসায়ীরা খামার থেকে তা ক্রয় করে বিভিন্ন বিদেশে রপ্তানি করছে। আমার এ খামার থেকে উৎপাদিত মাশরুম বিক্রি করে মাসিক আয় হয় প্রায় লক্ষাধিক টাকা। বর্তমানে আমার খামারের জমিরমূল্যসহ এক কোটি টাকার উপরে বিনিয়োগ রয়েছে। উপজেলা কৃষি অফিস থেকে আমাদের বিভিন্ন সময় পরামর্শ এবং সবধরনের সহযোগিতা করে থাকে। আমরা এখাতে কোনও ধরনে ব্যাংক ঋণ পাচ্ছি না। সহজ শর্তে তা পেলে আরো ব্যপকভাবে মাশরুম চাষ করা সম্ভব হতো।
কেরানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল জানান, মাশরুম পুষ্টিকর ও সুস্বাদু সবজি ব্যপক জনপ্রিয় খাবার। এটি দেশের বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টসহ বিভিন্ন স্থানে ব্যপক চাহিদা রয়েছে। বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির জন্য এবং দেশের মানুষের পুষ্টি দূর করতে সরকার আশির দশকে জাপানের সহায়তায় দেশে মাশরুম চাষ শুরু করে। এরপর থেকেই ধীরে ধীরে দেশে বাড়তে থাকে এর চাষ। বিশেষ করে সাভারে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট হওয়ার পর থেকে সেখানে দেশের যুবক-যুবতীরা বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে বাণিজ্যিকভাবে এ সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছেন।
তিনি বলেন, কেরানীগঞ্জে প্রায় ১৫টি স্থানে বাণিজ্যিকভাবে মাশরুম চাষ হচ্ছে। আমরা এদের সবধরনের পরামর্শসহ সহযোগিতা করছি। কেউ তা চাষের উপর প্রশিক্ষণ নিতে চাইলে আমরা তাদের সাভারে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটে পাঠানো ব্যবস্থা করে দেই।
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- The Epic Voyage That Started the World Cup
- Unforgettable Oddities from FIFA World Cup History
- Trionda: A Football That Brings Three Countries Together
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ইসরায়েলসহ যে তিন কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- FIFA World Cup Glory: A Century of Champions
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- Trionda: A Football That Brings Three Countries Together
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- The Epic Voyage That Started the World Cup
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

