ঢাকা, ১২ আগস্ট বুধবার, ২০২৬ || ২৮ শ্রাবণ ১৪৩৩
good-food
৭৩৭

৯ মাস পর বাড়ি ফিরলেন সাংবাদিক কাজল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:১৬ ২৫ ডিসেম্বর ২০২০  

প্রায় নয় মাস পর বাড়ি ফিরলেন ঢাকার একটি দৈনিক পত্রিকার আলোচিত ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল। শুক্রবার বেলা ১১টায় কারাগার থেকে মুক্তি পেয়ে বাসায় পৌঁছেছেন বলে জানিয়েছেন ছেলে মনোরম পলক।


গত ১১ মার্চ পুরনো ঢাকার চকবাজার এলাকায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন কাজল। এর ৫৩ দিন পর গভীর রাতে যশোরে বেনাপোল সীমান্তের একটি মাঠ থেকে তাকে উদ্ধার করার কথা বলা হয় পুলিশের পক্ষ থেকে। তখন এ সাংবাদিককে দুই হাত পেছনে দিয়ে হাতকড়া লাগিয়ে আদালতে নেয়ার ছবি ব্যাপক সমালোচনার সৃষ্টি করে।


কয়েকটি মামলায় গত ৩ মে কাজলকে গ্রেপ্তার দেখানো হয়। পরে ১৭ ডিসেম্বর হাইকোর্ট থেকে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় জামিন পান তিনি।


কাজল ‘পক্ষকাল’ নামে একটি ম্যাগাজিনের সম্পাদক একইসঙ্গে দৈনিক খবরের কাগজ ও বণিক বার্তার আলোকচিত্রী হিসেবে কাজ করতেন।

মিডিয়া বিভাগের পাঠকপ্রিয় খবর