অপু ভক্তদের জন্য সুখবর
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৩৬ ২০ সেপ্টেম্বর ২০২১
অপু বিশ্বাস। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা। এক সময় ঢালিউড সিনেমা মানেই ছিল তার সরব উপস্থিতি। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে করেছেন অসংখ্য সিনেমা। তারপরের খবর সবার জানা। ব্যক্তিগত নানান ঘটনায় ছন্দ পতন হয় তার। সবকিছু পেছনে ফেলে আবারও ফিরতে শুরু করেছেন নায়িকা।
করোনার মধ্যেও সিনেমার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন অপু বিশ্বাস। এ সময়ের মধ্যে শেষ করেছেন তিনটি নতুন সিনেমার শুটিংয়ের কাজ। ‘ঈশা খাঁ’, ‘প্রেম প্রীতির বন্ধন’ ও ‘ছায়াবৃক্ষ’ নামের এই তিনটি সিনেমায় নিজেকে নতুন করে তুলে ধরছেন তিনি।
ডায়েল রহমান পরিচালিত ‘ঈশা খাঁ’ সিনেমাতে অপুর নায়ক ডি এ তায়েব। সোলায়মান আলী লেবুর পরিচালনায় ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমাতে অপুর সঙ্গে অভিনয় করেছেন জয় চৌধুরী। আর ‘ছায়াবৃক্ষ’ সিনেমাতে অপুর বিপরীতে আছেন নিরব হোসেন। এটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস।
তিনটি সিনেমারই শুটিং শেষ হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ। আর এ সিনেমাগুলো নিয়ে বেশ আশাবাদী জনপ্রিয় এই নায়িকা। এ নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘তিনটি সিনেমাতেই ভিন্ন ভিন্ন ভাবে দর্শক আমাকে দেখতে পাবেন। ‘ঈশা খাঁ’ সিনেমাটি ঐতিহাসিক গল্পের হওয়ায় আমাকে অনেক আগের বেশ ধারণ করতে হয়েছে।
‘প্রেম প্রীতির বন্ধন’ সম্পূর্ণ রোম্যান্টিক ঘরানার সিনেমা। এখানে নাচ-গান-অ্যাকশনে ভরপুর হলেও আমার চরিত্রটি ব্যতিক্রম। আর ‘ছায়াবৃক্ষ’তে যে ধরণের চরিত্র করেছি তা আগে কখনো করিনি। সরকারি অনুদানের এই সিনেমাতে চা-বাগানের শ্রমিক হিসেবে অভিনয় করেছি। এটা পুরোপুরি নতুন এক অভিজ্ঞতা। যখন একে একে সিনেমাগুলো মুক্তি পাবে দর্শকদের মন জয় করে নেবে।’
এদিকে, লকডাউনের পর প্রেক্ষাগৃহ খুলে দেয়ায় অনেকেই সিনেমা মুক্তির জন্য চিন্তাভাবনা করছেন। বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন নায়িকা। অপু বলেন, ‘আমরা সিনেমার মানুষ। স্বপ্ন দেখতে ভালোবাসি। আমার কাছে মনে হয় পাইপলাইনে অনেক ভালো ভালো সিনেমা আছে। অতি দ্রুতই চলচ্চিত্র শিল্প সংকট কাটিয়ে উঠবে বলে আমার বিশ্বাস।’
অপরদিকে, অপু বিশ্বাস অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমাটির কাজও অনেক আগে শেষ হয়েছে। বর্তমানে সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। সব মিলিয়ে অপু ভক্তদের জন্য দারুণ সময় আসছে। ধারাবাহিকভাবে তারা প্রিয় নায়িকার বেশ কয়েকটি সিনেমা দেখতে পাবেন।
- যেসব কারণে হঠাৎ ওজন বেড়ে যায়
- ভুট্টার পুষ্টিগুণ জানলে অবাক হবেন
- ১৭০০ ফুট উচ্চতায় সাজেক ভ্যালির মসজিদে মুগ্ধ পর্যটক
- সালমান শাহ হত্যা: খলনায়ক ডনের জামিন নাকচ
- ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী
- চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
- যেসব কারণে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল
- যেসব উপায়ে ৩০ সেকেন্ডেই দূর হবে দুশ্চিন্তা
- আমুসহ শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দ্রুতই অভিযোগপত্র
- এলপিজির দামে বড় লাফ
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- শায়েস্তা খানের আমলে সত্যিই কি টাকায় ৮ মণ চাল পাওয়া যেত?
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- দৈনিক একটি কলা
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
















