অল্প বিদ্যা ভয়ঙ্করী, কথায় কথায় ডিকশনারী
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:০২ ১৩ এপ্রিল ২০২০
অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)
যে কোন সংকটের সময়ই ডালপালা মেলবে গুজব, এটা সম্ভবত আমাদের গা-সওয়া হয়ে গেছে। যেমন এবারের এই যে এক করোনা এটা নিয়েওতো কতভাবেই না বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে এবং হচ্ছে। থানকুনী পাতা থেকে শুরু করে স্বপ্নে পাওয়া ওষুধ - বাদ যায়নি কোন কিছুই।
ফেসবুকেই দেখেছি এদেশ থেকে স্বপ্নে পাওয়া ওষুধ নাকি রপ্তানী হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে!
আমার নিজের চেম্বার এসিসটেন্ট-এর কাছে শুনেছি তার বাসার আশপাশে রাতের বেলা লোকজন টর্চলাইট জালিয়ে থানকুনি পাতার খোঁজ করছে।
তারপরও এবার এই সব গুজব হালে পানি পাচ্ছে কিছুটা কম। মানুষ গুজবে যে একেবারে বিভ্রান্ত হচ্ছে না তা নয়, কিন্তু এ ধরনের মানুষের সংখ্যা এবারে কম। আর পাশাপাশি বিশেষ কোন একটা গুজব খুব বেশি দিন স্থায়িত্বও পাচ্ছে না। মানুষ এবারে অন্যান্যবারের চেয়ে একটু বেশি সচেতন।
আমরাইতো চাঁদে সাইদীকে দেখার গুজব শুনে মানুষকে রাস্তায় নেমে মরতে দেখেছি। বোরহানউদ্দীনে আর তারও আগে নাসিরনগরে দেখেছি গুজবে অন্ধ মানুষের উন্মত্ত আচরন। সে তুলনায় এবারের পরিস্থিতিা ঢের ভালো। এজন্য অবশ্য মূল ধারার মিডিয়া কর্মীদের অবশ্যই সাধুবাদ জানাতে হয়।
আর এই যে গুজব কালচার, এটা কিন্তু শুধু আমাদের সমস্যা না। কদিন আগেই দেখলাম অস্ট্রেলিয়ার সরকার একটা নতুন এ্যাপস তৈরী করেছেন যাতে সে দেশের মানুষ গুজবে বিভ্রান্ত না হন। অন্যদিকে ব্রিটিশ সরকার ফেসবুকে গুজব রটনাকারীদের বিরুদ্ধে মাঠে নেমেছেন। মাঠে নেমেছেন আমাদের নিরাপত্তা বাহিনীও। এ নিয়েও অবশ্য গুজব ছড়ানো হয়েছিল।
আমরা কেউ-কেউ বিশ্বাস করতে শুরু করেছিলাম যে মোবাইল, ইন্টারনেট, ফেসবুক ইত্যাদি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো সরকার নজরদারিতে নিয়ে আসতে যাচ্ছে। এই গুজবটিও অবশ্য খুব একটা ভাত পায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবৃতি এবং মূল ধারার মিডিয়ার তৎপরতায় দ্রুতই তা মাঠে মারা গেছে।
তবে গুজবে-গুজবে বেশ-কম আছে। কেউ-কেউ গুজব ছড়াচ্ছেন - খাচ্ছেন আতঙ্কের জায়গা থেকে। কেউ-কেউ গুজব ছড়াচ্ছেন এই সুযোগে টু-পাইস কামিয়ে নেয়ার ধান্ধায়।
তবে কিছু-কিছু ক্ষেত্রে গুজব ছড়ানো হচ্ছে মানুষের মধ্যে সরকারের প্রতি অনাস্থা সৃষ্টি আর কিছু-কিছু ক্ষেত্রে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অসৎ উদ্দেশ্য থেকে।
এই ধারার অন্যতম গুজবটি হচ্ছে দেশে করোনা আক্রান্ত রোগী আর এ সংক্রান্ত মৃত্যুর সংখ্যাটি নিয়ে। শুনতে-শুনতে এখন কেউ-কেউ বিশ্বাস করতে শুরু করছেন করোনায় এদেশে অনেক বেশি মানুষের মৃত্যু হয়েছে। রোগীও আছে অনেক বেশি। সরকার ইচ্ছে করে তা চেপে রাখছেন।
দুঃখের বিষয় হচ্ছে এদেশের মুখচেনা কিছু বুদ্ধিজীবী ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন ভাল কথা, দিচ্ছেন বক্তৃতা-বিবৃতিও। আর এক শ্রেণির মুলধারার মিডিয়ায় তা ফলাও করে প্রচারও করা হচ্ছে। লক্ষণীয় তাদের এসব বক্তব্যের সমর্থনে এসব বিশিষ্ট ব্যক্তিবর্গ কোন তথ্য প্রমাণ কিন্তু উপস্থাপন করছেন না।
কেউ-কেউ পাটিগণিতের সাহায্য নিচ্ছেন নিজেদের বক্তব্যের সমর্থনে। এমনি যারা বলতে চান যে করোনায় মৃতের সংখ্যাটা অনেক বেশি, তাদের জন্য একটা সহজ পাটিগনিত।
লন্ডনের ইম্পেরিয়াল কলেজের একদল গবেষক সম্প্রতি বিশ্বের শীর্ষ বৈজ্ঞানিক জার্নাল নেচার-এ পরপর দুটি বৈজ্ঞানিক নিবন্ধ প্রকাশ করেছেন। সেই প্রকাশনাগুলো থেকে আমরা জানতে পারছি যে কোভিড-১৯ আক্রান্ত যেসব রোগীকে হাসপাতালে ভর্তি হয়ে আইসিইউ সাপোর্ট নিতে হয় তাদের গড়ে দশ দিনের মত হাসপাতালে থাকতে হয়। অর্থাৎ দশ দিনে তারা হয় ভালো হয়ে বাসায় ফিরে যাবেন, অথবা তাদের মধ্যে কেউ কেউ আর ফিরবেন না।
সেই হিসেবে কোন দেশে করোনা আক্রান্ত প্রথম যে রোগীটি মৃত্যুবরন করবেন, গড়ে তার দিন দশেক আগে সেদেশে প্রথম সিম্পটোমেটিক কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার কথা। বাংলাদেশে প্রথম কোভিড-১৯ আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছিল ১৮ মার্চ। আর প্রথম সিম্পটোমেটিক কোভিড-১৯ রোগীরা শনাক্ত হয়েছিলেন ৮ মার্চ। হিসেবটা বোধকরি খুব জটিল না।
করোনার কারণে আমরা ইদানিং অনেক নতুন নতুন শব্দের সাথে পরিচিত হচ্ছি। এর মধ্যে একটি হচ্ছে এপিসেন্টার। শব্দটি আসলে ব্যবহার করা হতো আনবিক বোমা যেখানে বিস্ফোরিত হয় সেই জায়গাটাকে বোঝানোর জন্য। আনবিক বোমা বিষ্ফোরনে ক্ষতির মাত্রাটা সবচেয়ে বেশি হয় ঐ জায়গাটিতেই। হিরোশিমা ও নাগাসাকিতে মানবজাতি তেমনটিই দেখেছে।
এবারের করোনা দুর্যোগের প্রথম এপিসেন্টারটি ছিল চীনে আর এখন তা ইউরোপে। আশংকা করা হচ্ছে করোনার পরের এপিসেন্টারটা হতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত উষ্ণপ্রধান কোন অঞ্চলে করোনার এপিসেন্টার দেখা যায়নি। ইন-ভিট্রো বা শরীরের বাইরের পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে এবারের নোবেল করোনা ভাইরাসটি ৭০০ সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে। আবার আমরা এও জানি যে এটি একটি ক্যাপসুলেটেড ভাইরাস, অর্থাৎ এর একটি চর্বির আবরণ রয়েছে যে কারণে এটি খূব বেশি তাপমাত্রা সহ্য করতে পারার কথা না।
বিজ্ঞানীরা এখন পর্যন্ত এবারের এই করোনা ভাইরাসটি সম্বন্ধে বিস্তারিত জেনে উঠতে পারেননি। এজন্য প্রয়োজন আরো গবেষণা ও সময়ের। কাজেই উষ্ণপ্রধান অঞ্চলে এর বিহেভিয়ার ঠিক কেমন হবে তা এখনও বলা কঠিন। তবে এখন পর্যন্ত আমরা যা দেখছি তা হলো করোনায় বিশ্বব্যাপি যে মুত্যুর মিছিল, তাতে শতকরা ৯৫ জনই মারা গেছেন শীত প্রধান অঞ্চলে।
বাংলাদেশতো পৃথিবীতে কোন বিচ্ছিন্ন দ্বীপ নয় যে কোন কথা নেই, বার্তা নেই এখানে সহসা শয়ে-শয়ে, হাজারে-হাজারে মানুষ মৃত্যু বরন করবেন। তাছাড়া প্রতিবেশি ভারত কিংবা পাকিস্তানেও আমরা এখন পর্যন্ত শয়ে-শয়ে, হাজারে-হাজারে মানুষকে মৃত্যু বরন করতে দেখিনি। আজকের এই অবাধ তথ্য প্রবাহের যুগে শয়ে-শয়ে কেন, একটি-দুটিই অস্বাভাবিক মৃত্যুইতো লুকিয়ে রাখা দুষ্কর।
আর সেই দেশেতো তা একেবারেই অসম্ভব যেখানে জনসংখ্যার ঘনত্ব পৃথিবীতে সবচাইতে বেশি আর সাথে আছে পঁচিশটিরও বেশি ইলেকট্রনিক ও কয়েকশ প্রিন্ট মিডিয়া। আর সব চেয়ে বড় কথা আছে আরো প্রায় পাঁচ কোটি ফেসবুক ব্যবহারকারী।
তবে একটা ব্যাপারে আমি নিশ্চিত। যারা বলে চলেছেন যে এ দেশে শয়ে-শয়ে, হাজারে-হাজারে মানুষ করোনায় মৃত্যুবরন করছেন, তারা নিজেরাও একথা বিশ্বাস করেন না। কারণ তাদের নিজেদের আচরনে আমি এর কোন ধরনের প্রতিফলন দেখি না। তাদের মধ্যে অনেকেই ছিলেন যারা করোনা মোকাবেলায় সরকার ঘোষিত ছুটিকে ঈদের ছুটি বানিয়ে ঢাকা ছেড়ে গিয়েছিলেন। তাদের অনেকেই সেদিন জড়ো হয়েছিলেন শাহবাগে সাবেক বিরোধীদলীয় নেত্রীকে হাসপাতাল থেকে বাসায় পৌঁছে দিতে এবং এখনও তাদেরই কেউ-কেউ অত্যন্ত বিরস বদনে মোড়ের দোকানে বসে চায়ের কাপে চুমুক দেয়ার ফাকে-ফাকে আমার এই লেখাটায় চোখ বুলাচ্ছেন।
এখন সময়টা দায়িত্বশীলতার, দায়িত্বহীনতার কিংবা ফেসবুকে যেন-তেন আরেকটা স্ট্যাটাস দিয়ে কয়েকশ লাইক জমানোর না। আমাদের কারো কোন সামান্য দায়িত্বজ্ঞানহীনতায় পরিস্থিতি যদি এতটুকুও অস্থিতিশীল হয় তার ধাক্কাটা কিন্তু সবার আগে এসে পড়বে আমাদের প্রিয় মানুষগুলোর ওপরই। কারণ করোনা ভাইরাস কোন দল চেনে না আর এর কোন রাজনৈতিক দর্শনও নেই। আর যারা এসব দায়িত্বহীন বক্তৃতা-বিবৃতিতে ভয় পাচ্ছেন, তাদের মুহম্মদ জাফর ইকবালের সাম্প্রতিকতম একটি লেখা থেকে ধার করে একটা পুরাতন বাগধারা মনে করিয়ে দিতে চাই, ‘অল্প বিদ্যা ভয়ঙ্করী, কথায় কথায় ডিকশনারী’।
# অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)
চেয়ারম্যান, লিভার বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
সদস্য সচিব, সম্প্রীতি বাংলাদেশ; অর্থ সম্পাদক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য

