আঙুরের রস কেন পান করবেন?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:৪১ ২০ মার্চ ২০২২
আঙুর ফল সরাসরি চিবিয়ে খাওয়া ছাড়াও অনেকেই সকালে আঙুরের রস পান করেন নিয়মিত। আপাত ভাবে টাটকা ফলের রস পান করা শরীরের পক্ষে ভাল হলেও, নিয়মিত আঙুরের রস পান করা ঠিক কি না, তা জানেন না অনেকেই। দেখে নিন আঙুরের রস পান করার ভাল-মন্দ।
হৃদ্যন্ত্রের স্বাস্থ্যরক্ষায়
আঙুরের রসে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে, যা হৃদ্যন্ত্র ভাল রাখতে সাহায্য করে। পাশাপাশি, আঙুরের রসে থাকে ‘ফ্ল্যাভিনয়েড’ জাতীয় উপাদান। হৃদ্যন্ত্রের প্রদাহ ও রক্তনালীর ভিতরে জমে থাকা বিভিন্ন রকমের ক্ষতিকর পদার্থ কমাতে সাহায্য করে। এমনকি, আঙুরের রস ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে ও ভাল কোলেস্টেরলের মাত্রা বাড়াতেও সাহায্য করে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে
বিভিন্ন ধরনের আঙুরের রসে থাকে ভিটামিন সি। ভিটামিন সি মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। বিভিন্ন ধরনের সংক্রমণ, সর্দি-কাশি বা মুখের ঘায়ের মতো সমস্যা নিরসনে ভিটামিন সি অত্যন্ত কার্যকর। পাশাপাশি, এটি একটি অ্যান্টি-অক্সিড্যান্টও বটে। কোষের অভ্যন্তরে জারণ প্রক্রিয়ায় তৈরি হওয়া চাপ কমাতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে এই ভিটামিন।
পেট ভাল রাখতে
গবেষণা বলছে, প্রতিদিন ১০০ মিলিলিটার আঙুরের রস পান করলে তা পেট ভাল রাখতে ও হজমশক্তি বাড়াতে সাহায্য করতে পারে। আঙুরের রসে থাকা বিভিন্ন উপাদান, বিশেষত পলিফেনল জাতীয় উপাদান পেটের স্বাস্থ্য ভাল রাখতে খুবই উপযোগী। তা ছাড়া, আঙুরের রসে কিছুটা ফাইবার পাওয়া যায়। ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। অবশ্য আঙুরের রসের তুলনায় গোটা আঙুর খেলে বেশি পরিমাণ ফাইবার মেলে।
তবে একাধিক গুণ থাকলেও নিয়মিত আঙুরের রস খাওয়ার কিছু ক্ষতিকর দিকও রয়েছে। আঙুরের রসে থাকে প্রচুর পরিমাণ শর্করা। ফলে আঙুরের রস পান করলে রক্তে শর্করার পরিমাণ দ্রুত বেড়ে যেতে পারে। তাই অনেক ক্ষেত্রেই বিশেষজ্ঞরা ডায়াবিটিস রোগীদের নিয়মিত আঙুরের রস খেতে নিষেধ করেন।
আধুনিক গবেষণা অবশ্য বলছে, অতিরিক্ত চিনি যোগ না করলে ফলের রস থেকে শরীরের ক্ষতি হওয়ার আশঙ্কা কমই। পাশাপাশি, নিয়মিত আঙুরের রস খেলে বেড়ে যেতে পারে ওজন। তাই সব মিলিয়ে নিয়মিত আঙুরের রস খেতে হলে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে খাওয়াই ভাল।
- এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিমসহ পাঁচজন
- ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’: বাজেট শুনলে চমকে উঠবেন?
- কিডনির সবচেয়ে বড় শত্রু কী?
- ‘বংশ রক্ষায়’ জুলাই শহীদের ‘অনুদানের টাকায়’ বাবার দ্বিতীয় বিয়ে
- একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- ভেবেছিলাম হয়তো মরেই যাব: সাইফ
- টানা ৯০ দিন চা না খেলে শরীরে কী ঘটবে?
- জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আলোচিত সেই মিষ্টি
- শেষ ৩২-এ কোন দল, কবে, কার মুখোমুখি
- পদ্মা ব্যারেজ বাস্তবায়নে ১৬৩ উপজেলা উপকৃত হবে
- কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি: ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড
- The Massive Payday Awaits the FIFA World Cup Champions
- The Story of Football’s Most Coveted Prize
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- The Story of Football’s Most Coveted Prize
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- ভেবেছিলাম হয়তো মরেই যাব: সাইফ
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- নতুন ভূমিকায় মৌ
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- The Massive Payday Awaits the FIFA World Cup Champions


