আদালতের বারান্দায় বিয়ের পর জামিন পেলেন আসামি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৫৫ ২৫ জুলাই ২০২২
চট্টগ্রামের বাঁশখালী থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে এক তরুণের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান ২২ বছর বয়সী ওই তরুণ। পরে উভয় পক্ষের আপসের পর রোববার (২৪ জুলাই) ভুক্তভোগীর সঙ্গে ওই তরুণের আদালতের বারান্দায় বিয়ে হয়েছে।
এরপর রোববার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞার আদালত মামলার বাদীর জিম্মায় তরুণটির জামিন মঞ্জুর করেন।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, মামলার পর আসামি গ্রেপ্তার ছিলেন। পরবর্তীতে আসামি পক্ষ আদালতে জামিন চান। তখন আদালত মামলার বাদী ও ভুক্তভোগীকে আদালতে আসার জন্য নির্দেশ দেন। পরে উভয়পক্ষ বিষয়টি সামাজিকভাবে আপস করেন।
তিনি বলেন, এরপর আজ ১৫ লাখ টাকা দেনমোহরে আসামি ও ভুক্তভোগীর বিয়ে হয় আদালতের বাইরে। দুই পক্ষের সম্মতিতে ভুক্তভোগী ও আসামির বিয়ে সম্পন্ন হয়েছে। এসব কাগজপত্র তারা আদালতে উপস্থাপন করেছেন। এরপর মামলার বাদীর জিম্মায় অভিযুক্তকে জামিন দিয়েছেন আদালত।
জানা যায়, অভিযুক্তের আইনজীবী লিখিতভাবে জানান বাদী ও অভিযুক্তের স্বজনরা তাদের বিয়েতে সম্মত। এরপর আদালত রোববার অভিযুক্ত তরুণকে আদালতে হাজির করার নির্দেশ দেন। পরে দুই পক্ষের স্বজনদের উপস্থিতিতে আদালতের বাইরে অভিযুক্ত ও ভুক্তভোগীর বিয়ে হয়। এরপর বিচারক বাদীর জিম্মায় যুবককে জামিন দেন।
আসামি পক্ষের আইনজীবী মো. ফোরকান উদ্দীন খোকন ঢাকা পোস্টকে বলেন, মামলার বাদী ও আসামি পক্ষের মধ্যে আগে আপস হয়। পরে আজ আদালতের বাইরে ভুক্তভোগী ও অভিযুক্তের বিয়ে হয়। বিয়ের পরে আদালত আসামির জামিন মঞ্জুর করেন।
এর আগে বাঁশখালী থানার উত্তর জলদী এলাকার ওই ভুক্তভোগীর সঙ্গে একই থানার পুইছড়ি ইউনিয়নের আরবশাহ ঘোনার এলাকার তরুণটির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর গত ১১ এপ্রিল তরুণটি ভুক্তভোগীকে অপহরণ ও ধর্ষণ করেছে এমন অভিযোগে মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা। মামলায় ওই ছেলে ও ছেলের মা-বাবাকেও আসামি করা হয়। পুলিশ ঘটনার দুইদিন পরে মেয়েকে উদ্ধার ও ছেলেকে গ্রেপ্তার করে। এরপর থেকে ছেলেটি কারাগারে ছিল।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

