আবরার হত্যার বিচার দাবিতে উত্তাল বিশ্ববিদ্যালয়গুলো
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:০৫ ৮ অক্টোবর ২০১৯
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচার দাবিতে সোচ্চার গোটা দেশের শিক্ষার্থীরা। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করেছেন।
রাজশাহী
আবরার হত্যার বিচার দাবিতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি মিছিল বের হয়। পুরো ক্যাম্পাস ঘুরে প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয় সেটি। পরে সেখানে ঢাকা-রাজশাহী মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে সমাবেশ করেন তারা। এসময় বক্তারা এ হত্যায় জড়িতদের দ্রুত বিচার দাবি করেন।
বরিশাল
একই দাবিতে বরিশাল বিএম কলেজের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এসময় বক্তারা দেশে আইনের শাসন নেই বলে অভিযোগ করেন। সেখান থেকে সরে বুয়েট শিক্ষার্থী আবরার হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রংপুর
ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর মহাসড়ক থেকে সরে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করেন তারা। এছাড়া রংপুর নগরীর ডিসি মোড় এলাকায় বঙ্গবন্ধু ম্যুরালের সামনে মানববন্ধন করেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
চট্টগ্রাম
আবরার হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা পাঁচ দফা দাবি পেশ করেন। এদিন বিকালে নগরীর ষোলশহর স্টেশন চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ
আবরার হত্যার প্রতিবাদে ময়মনসিংহ নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
নোয়াখালী
নোয়াখালী টাউন হল মোড় এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন করতে গেলে বাধা দেয় পুলিশ। পরে বাধা উপেক্ষা করে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা।
এছাড়া টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
সকাল থেকে আবরার হত্যাকাণ্ডের বিচার দাবিতে বুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। এরই মধ্যে তারা ৮ দফা দাবি তুলে ধরেছেন।
গত রোববার দিনগত রাত তিনটার দিকে বুয়েটের শেরেবাংলা হলের একতলা থেকে দোতলায় ওঠার সিঁড়ির মাঝ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
আবরারের সহপাঠীরা অভিযোগ করেন, ওই রাতেই হলটির ২০১১ নম্বর কক্ষে তাকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা পিটিয়ে মেরে ফেলেছেন।
ময়নাতদন্তকারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসকেরাও জানান, তার মরদেহে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মারধরের কারণেই মৃত্যু হয়েছে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




