আসছে নকিয়ার নতুন ফোন, ফিচার শুনলে অবাক হবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৪৩ ২৬ ফেব্রুয়ারি ২০২৩
‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস’ আয়োজনের আগেই নতুন তিন শ্রেণির নকিয়া ফোনের ঘোষণা দিলো ফিনিশ মোবাইল উৎপাদক এইচএমডি গ্লোবাল। এই ঘোষণার মধ্যে আছে এমন প্রথম স্মার্টফোন যেটা মেরামতের বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নিয়ে তৈরি করেছে কোম্পানিটি। ব্যবহারকারীর সহায়তায় জি২২ চার্জিং পোর্ট, ব্যাটারি বা ডিসপ্লে মেরামতে বিভিন্ন নির্দেশিকা ও যান্ত্রিক সুবিধা দিতে মার্কিন ইকমার্স কোম্পানি আইফিক্সইটের সঙ্গে জোট বেঁধেছে এইচএমডি।
ডিভাইসটিতে আছে প্লাস্টিকের কেসিং, যা পুরোপুরি রিসাইকল করা উপাদান ব্যবহারে তৈরি। আর এতে দুই বছরের অ্যান্ড্রয়েড আপডেটের নিশ্চয়তার পাশাপাশি তিন বছরের নিরাপত্তা প্যাচ ও ওয়ারেন্টি থাকার কথা প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
প্রতিবেদন অনুযায়ী, জি২২ অনেকটা ‘এন্ট্রি লেভেল’ ফোন। এতে আছে ‘ইউনিসক টি৬০৬ সিপিইউ’ ও এতে অভ্যন্তরীণ স্টোরেজ মিলবে ১২৮ জিবি পর্যন্ত যেটি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। এতে আরও আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট’সহ সাড়ে ছয় ইঞ্চির এইচডি ডিসপ্লে। পাশাপাশি থাকছে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, দু মেগাপিক্সেলের ‘ডেপথ’ ক্যামেরা ও দুই মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর।
ডিভাইসটি ২০ ওয়াট ক্ষমতার তুলনামূলক দ্রুতগতির চার্জিং ব্যবস্থাও সমর্থন করবে। তবে, সর্বশেষ অপারেটিং সিস্টেমের বদলে এটি চালছে ‘অ্যান্ড্রয়েড ১২’-এর মাধ্যমে। এইচএমডি’র তুলনামূলক পরিবেশবান্ধব কোম্পানি হয়ে ওঠার লক্ষ্যমাত্রা বাস্তবায়নের রূপক হিসেবে বিবেচিত হচ্ছে জি২২। এদিকে, অ্যাপল, গুগল ও স্যামসাংয়ের মতো শীর্ষ উৎপাদকরা এরইমধ্যে গ্রাহকদের মেরামতের নির্দেশিকা ও যন্ত্রপাতির মতো সুবিধা দিচ্ছে। এর ফলে, তুলনামূলক ছোট ব্র্যান্ডগুলোর একই কার্যক্রম অনুসরণের বিষয়টি বোধগম্য।
গ্রাহকরা ৮ মার্চ থেকে নীল ও ধূসর রঙে নতুন এই ফোন কিনতে পারবেন। এর দাম শুরু একশ ৭৯ ডলার থেকে। এইচএমডি’র ‘সার্কুলার’ নাম পরিচিত গ্রাহক সেবার মাধ্যমে তারা এটি কিনতে পারবেন। কিছু সংখ্যক নির্দিষ্ট সমস্যা সমাধানে, ব্যবহারকারী কেবল পাঁচ দশমিক নয় সাত ডলারের বিনিময়ে এইফিক্সিটের ‘ফিট কিট’ কিনতে পারেন। এর পরিবর্তিত ব্যাটারির দাম পড়বে প্রায় সাড়ে ২৭ ডলার, ডিসপ্লের দাম প্রায় ৫৪ ডলার এবং চার্জিং পোর্টের দাম প্রায় ২৩ ডলারের মতো।
‘নোকিয়া সি৩২’ নামেও একটি ফোন উন্মোচনের ঘোষণা দিয়েছে এইচএমডি। অ্যান্ড্রয়েড ১৩ সংস্করণের এই ফোনে আছে ‘তুলনামূলক ধীরগতির ইমেজিং অ্যালগরিদম’ ও ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা। কোম্পানি বলছে, ‘সি’ সিরিজে সেরা ছবির মান নিশ্চিত করে এই ডিভাইস।
নতুন এই ফোনে আরও আছে আট কোরের এক দশমিক ছয় গিগাহার্টজের সিপিইউ, চার জিবি পর্যন্ত র্যাম ও একশ ২৮ জিবি পর্যন্ত অভ্যন্তরীণ স্টোরেজ। আর এতে সাড়ে ছয় ইঞ্চির ‘এইচডি+’ ডিসপ্লে’সহ থাকবে আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। চারকোল, সবুজ ও গোলাপি রঙের এই ডিভাইসের সম্ভাব্য দাম একশ ৫৫ ডলার ও এটি যুক্তরাজ্যে আসার কথা এই বসন্তে।
‘নকিয়া সি২২’ নামেও নতুন এক ডিভাইস আনছে নকিয়া। অন্যান্য নতুন মডেলের মতো এতে আছে পানির ছিটা ও ধুলা থেকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা, মাইক্রোএসডি কার্ডের স্লট, ও (এইচএমডি’র দাবি) এমন এক ব্যাটারি যা এক চার্জে তিন দিন পর্যন্ত চলতে পারে। এতে ১৩ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা ও রুক্ষ ধাতুর শ্যাশির পাশাপাশি অ্যান্ড্রয়েড ১৩, সাড়ে ছয় ইঞ্চির ডিসপ্লে ও আট কোরের এক দশমিক ছয় গিগাহার্টজ ক্ষমতার সিপিইউ থাকবে। তবে, এর অভ্যন্তরীণ স্টোরেজ কেবল ৬৪ জিবি।
বাজেটবান্ধব এই ফোনের দাম শুরু একশ ৩১ ডলার থেকে। এই বসন্তে কালো ও বালু রঙে আসবে এটি। অন্যদিকে, ইউরোপে ফোনের উৎপাদন চালু করতে চায় এইচএমডি। “এই যাত্রার প্রথম ধাপে, কোম্পানি ২০২৩ সাল নাগাদ ইউরোপে ৫জি সুবিধার নোকিয়া ডিভাইস উৎপাদনের সক্ষমতা ও প্রক্রিয়া তৈরি নিয়ে কাজ করছে।” --সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে এইচএমডি।
এশিয়ার বিভিন্ন অংশের ওপর নির্ভরশীল না থেকে ইউরোপীয় ইউনিয়ন নিজস্ব অঞ্চলে চিপ উৎপাদনের যে লক্ষ্যস্থির করেছে, তাতে এইচএমডি’র পরিকল্পনা কার্যকর হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এনগ্যাজেট। আর প্রাথমিকভাবে ইউরোপীয় বাজারের জন্য ফোন তৈরি করা এইচএমডি’র পরিবেশ বান্ধব লক্ষ্যমাত্রার সঙ্গেও মিলে যায়।
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- লিটন নাকি রিজওয়ান: ১০ হাজার রানে আগে পৌঁছাবেন কে?
- ইতিকাফে নারীরা কী করতে পারবেন, কী পারবেন না
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- ফিলিং স্টেশনে পেট্রোল-অকটেন সরবরাহ বাড়ল
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- আহত মোজতবা খামেনি কেমন আছেন?
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- কখন দাঁত ব্রাশ করবেন? সকালে না রাতে?
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ট্রাম্প নয়, যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান: আইআরজিসি
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ইচ্ছাশক্তি বাড়াবেন? জেনে নিন এই বৈজ্ঞানিক পদ্ধতি
- নেপালে সরকার গঠনের পথে গণঅভ্যুত্থানকারীরা
- তেলের মজুত পর্যাপ্ত, আসছে আরো দু’টি জাহাজ: জ্বালানিমন্ত্রী
- আমেরিকার সঙ্গে কোনো আপস নয়: আরাগচি
- বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- ৬৬ বছর বয়সে মা হচ্ছেন অভিনেত্রী
- ১ কেজি আলু বেচে মিলছে না এক কাপ চায়ের দাম!
- নেইমারের বিরুদ্ধে সাবেক রাঁধুনীর মামলা
- অভ্যাসগুলো কতটা ক্ষতিকর? বিশেষজ্ঞরা যা বলছেন
- ভারতকে রাশিয়ার তেল কেনার ‘অনুমতি’, ট্রাম্পের ওপর চটলেন কমল হাসান
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- তেল বিক্রিতে কড়াকড়ি:মোটরসাইকেলে বরাদ্দ ২ লিটার, প্রাইভেটকারে ১০
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড: দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত
- শঙ্কা কাটিয়ে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- মেয়ে সানা নাকি বউ ডোনা, সৌরভের বিগ বস কে?
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ‘চিকনি চামেলির’ মতো গান গাইবেন না শ্রেয়া

