‘এক জীবনে আর কয় বার নদী ভাঙন দেখব?’
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৫৬ ৯ আগস্ট ২০১৯
চর শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে দুর্গম আর অবহেলিত জনপদের কথা। খড়ের চালার খুপরি ঘর, আলোহীন, স্বাস্থ্যহীন, শিক্ষাহীন ও নাগরিক সেবা বঞ্চিত অজানা জনপদ। যেখানে কৃষিকে পুঁজি করে চলে সংগ্রামী মানুষের জীবন। ভাঙা-গড়ার মধ্যে টিকে থাকার জীবনে সংগ্রাম নিত্য কাহিনী।
বর্ষা এলে সেখানে গিলে খায় বসতি। আবার শুষ্ক মৌসুমে জমে ওঠে নতুন ঘর তোলার প্রতিযোগিতা। বছরের পর বছর ঘর-বসতি হারিয়ে নিঃস্ব হলেও চরের মায়ায় জীবনে জড়িয়ে থাকে অন্ধকারে আলোক বর্তিকা হয়ে। তাই বার বার চরেই গড়ে ওঠে তাদের জীবনের নতুন জয়গান।
বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর রাধানগর চরের আসমত আলী (৭৫) জানান এই জনপদের ভাঙা-গড়ার গল্প। তিনি বলেন, ‘এক জীবনে আর কয় বার নদী ভাঙা দেখব? এ পর্যন্ত ছয়বার যমুনায় ভেঙে গেছে বাড়ি-ঘরসহ ফসলি জমি। আবার নতুন করে অন্য জায়গায় বাড়ি তুলে জীবন শুরু করেছি। এখন আমি ক্লান্ত হয়ে পড়েছি। বয়সের ভারে আর পারি না।’
আসমত আলী আরো বলেন, ‘যমুনা নদীর ভাঙনে ১৫ বছরে ৫ বার বাড়ি-ঘর বিলীন হয়ে গেছে। এবার নিয়ে ছয় বার চলছে। প্রতিবারই নতুন উদ্যোমে আরেক চরে ঘর তুলে জীবন শুরু করেছি। এখন বয়স হয়েছে, ছেলে মেয়ে বড় হয়েছে। ওরা এই ভাঙা গড়ার জীবনের ভার নেবে।’
বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে বাড়ির পুরোটাই ভেঙে গেছে। এ অবস্থা শুধু আসমত আলীর নয়। যমুনা নদীর রাধানগর ও বৈশাখী চরের প্রায় তিন শতাধিক পারিবারের একই অবস্থা।
রাধানগর গ্রামে রিফাস মন্ডলের জমি ছিল শতাধিক বিঘা। তার ছেলে মোহাম্মদ আলী বলেন, ১৯৮২ সালে রাধানগর গ্রামটি যমুনার ভাঙনে বিলীন হয়ে যায়। ২৫ বছর পর আবারও চরটি জেগে ওঠে। প্রায় দুই হাজার বিঘা জমি নিয়ে চরটি জেগে ওঠার পর আবার বসতি গড়ে ওঠে।
চরটি আগের রাধানগর গ্রামের মতই সুজলা সুফলা হয়ে ওঠেছিল। এবার বন্যায় সমস্ত চর আবার ভেঙে গেছে। অনেকেই নিজের বাড়িঘর ছেড়ে শূন্য হাতে কোনোরকমে জীবন নিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে এবং আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
চরের মকবুল হোসেন, মুরাদ হোসেন, আবু হানিফ, নুরু মিয়া, আব্দুল মজিদ, শিপন মিয়া, আব্দুস ছালাম, শহিদুল ইসলাম, সাইদুল ইসলাম, বদি মিয়া, আব্দুল মান্নান, আব্দুল খালেক, নুরু গাড়িয়াল, আব্দুস সামাদ, আয়নাল হক, আব্দুর রহমান, শহিদুল ইসলাম, মুন্নাফ হোসেন, শফিকুল ইসলাম, শাহজাহান আলী, আব্দুর রহিম, জেল কাদের, লাল মিয়া জানালেন, বাড়িঘর এবং জমিসহ যমুনার ভাঙনে বিলীন হয়ে গেছে তাদের সবকিছু। গ্রাম ছেড়ে আশ্রয় নিয়েছেন বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। সঙ্গে কিছু নিতে পারেননি তারা।
উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেল বলেন, প্রায় ২০ বছর আগে জেগে ওঠা যমুনার চরে বসতি শুরু হয়। সেখানে প্রাথমিক বিদ্যালয় ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় গড়ে ওঠে। এবার সেই রাধানগর ও বৈশাখী চর ভাঙনের কবলে পড়েছে। বন্যার পানি কমার সঙ্গে নদী ভাঙন অব্যাহত রয়েছে। এক সপ্তাহে প্রায় তিন শতাধিক বাড়িঘর নদীতে বিলীন হয়েছে।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা বলেন, এবারের বন্যায় বাড়িঘর নদীতে বিলীন হওয়া পরিবারগুলোর তালিকা তৈরি করে ত্রাণ মন্ত্রণালয়ে পাঠানোর কাজ চলমান রয়েছে। আর্থিক বরাদ্দ পাওয়া গেলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
- দিনে কতটা ভাত খেলে ওজন বাড়বে না?
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৯
- লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ১
- রোনালদোর আয় ৩৭১০ কোটি টাকা, মেসি-এমবাপ্পের কত?
- আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন
- থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলায় শিক্ষকসহ নিহত ৮
- যেসব কারণে খেতেই হবে মিষ্টি আলু
- ৭ দিনে ১৪,৯৫০ কোটি টাকা আয় করলো নতুন ‘স্পাইডারম্যান’
- ভিনিসিয়ুসকে আল্টিমেটাম রিয়াল মাদ্রিদের
- দেশের বাজারে সোনার দরে বড় লাফ
- জুলাইয়ে সড়কে ঝরেছে ৪১৬ প্রাণ, এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোট ২০ আগস্ট
- শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর চান অভিভাবকরা
- ভারত মা হলে পাকিস্তান মাসি: সানি দেওল
- ইনফান্তিনোকে নিয়ে ফিফায় অস্বস্তি
- কাঁচা নাকি শুকনো মরিচ, কোনটি বেশি উপকারী?
- আরেকটি বিপ্লব আসন্ন: জামায়াত আমির
- জুলাই জাদুঘরের দুয়ার সবার জন্য উন্মুক্ত
- ফের ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে: নাহিদ
- এবার নাটক ‘ছোট ছেলে’
- ব্যালন ডি’অর দৌড়ে কে এগিয়ে
- সকাল, দুপুর নাকি সন্ধ্যায়: কখন ফল খাবেন?
- বাগেরহাটে একই পরিবারের তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ
- প্রথম দেশ হিসেবে ইনফান্তিনোর বিপক্ষে অবস্থান নিলো ওয়েলস
- ইসিতে বিএনপি, জামায়াতসহ ৩৮ দলের হিসাব জমা
- ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিচার শুরু
- ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার
- ড্রাগনের বিস্ময়কর ৫ উপকারিতা
- ফের এক হচ্ছেন শাকিব-ইধিকা?
- Fareena’s solo exhibition
Art can express what words cannot - ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার
- সৌদি’র নৌ-প্রতিরক্ষা জোটে বাংলাদেশসহ ১৩ দেশ
- সমালোচনার কড়া জবাব বাঁধনের
- প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান ১ অক্টোবর
- ২৭ ক্রিকেট বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত
- হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত
- ৪০০০ কোটির ‘রামায়ণ’: ট্রেলারে রাম-রাবণের লড়াইয়ের ঝলক
- প্রক্রিয়াজাত খাবার কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কী বলছে গবেষণা
- রুট অধিনায়ক হওয়ায় অবাক গিলক্রিস্ট
- এবার সরকার বদলের হুমকি ককরোচ জনতা পার্টির
- প্রথম দেশ হিসেবে ইনফান্তিনোর বিপক্ষে অবস্থান নিলো ওয়েলস
- বেনজীরকে ফেরানোর বিষয়টি খতিয়ে দেখছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
- ড্রাগনের বিস্ময়কর ৫ উপকারিতা
- এলপিজির দাম বাড়ল
- ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ
- ব্যালন ডি’অর দৌড়ে কে এগিয়ে
- মুড়ি নাকি চিঁড়া: ডায়াবেটিসে কোনটি উপকারী?
- ইসিতে বিএনপি, জামায়াতসহ ৩৮ দলের হিসাব জমা
- যেসব কারণে খেতেই হবে মিষ্টি আলু



