এবার ‘সাইবারক্যাব’ নামের রোবোট্যাক্সি আনছে টেসলা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৪:২০ ১১ অক্টোবর ২০২৪
নিজেদের বহুল প্রতিক্ষিত রোবোট্যাক্সি’র প্রোটোটাইপ উন্মোচন করতে যাচ্ছেন টেসলা বস ইলন মাস্ক। বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওতে ‘সাইবারক্যাব’ নামের এই প্রোটোটাইপের প্রথম ঝলক দেখানোর কথা রয়েছে।
স্বচালিত গাড়ির ধারণাটি দীর্ঘদিন ধরেই মাস্ককে মুগ্ধ করে রেখেছে। আর এটি নিয়ে বেশ কিছু ভবিষ্যদ্বাণীও করেছেন তিনি, যেগুলোকে গাড়ি নির্মাতার জন্য দুঃসাহসী বলা চলে। এর মধ্যে রয়েছে জীবন বাঁচিয়ে দেওয়া বা গাড়ি ভাড়া দেওয়ার মাধ্যমে মালিকের অর্থ উপার্জনের মতো বিষয়গুলো।
আর ইলন মাস্ক এর আগে যেমন ইঙ্গিত দিয়েছেন, তাতে করে এতে সম্ভবত কোনো স্টিয়ারিং হুইল থাকবে না, থাকবে না কোনো। এর আগে প্রকল্পটি বেশ কয়েকবার পিছিয়েছে। গাড়িটি অগাস্টে উন্মোচনের পরিকল্পনা থাকলেও তা অক্টোবর পর্যন্ত পিছিয়ে দেয় টেসলা।
আয়োজনটিকে ‘উই, রোবট’ নামে ডাকছে টেসলা, আর মঞ্চে ওঠার সময় মাস্ক ইভি কোম্পানিটির সক্ষমতা নিয়ে চলমান সন্দেহ কমানোর ক্ষেত্রে চাপের মধ্যে থাকবেন বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি। মাস্কের বলেছেন, এর সবচেয়ে সাম্প্রতিক বিলম্বের কারণ ছিল শেষ মুহুর্তে গাড়ির খুঁটিনাটি বিষয়ে কিছু পরিবর্তন আনা।
“আমি মনে করি, সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি নকশায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। আর অতিরিক্ত সময় আমাদেরকে অন্যান্য সুবিধা আনার সুযোগ দেবে,” জুলাই মাসে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এ কথা লিখেছিলেন মাস্ক। বিশ্লেষকরা বলছেন, কোম্পানিটির জন্য এ প্রকল্পের আসল অগ্রগতি দেখানোর এটিই সেরা সময়।
“দীর্ঘদিন ধরে বিশদ বিবরণী ছাড়াই রোবোট্যাক্সি’র ধারণা নিয়ে আলোচনা করার পর তা নিয়ে বড় আগ্রহ তৈরি হয়েছে,” বলেছেন গাড়ি বিক্রেতা সাইট এডমুন্ডস ডটকমের সহকারী ভাইস প্রেসিডেন্ট জেসিকা ক্যাল্ডওয়েল। “আমরা আশা করছি, এই আয়োজনে ধারণাটি নিয়ে চলমান ধোঁয়াশা পরিষ্কার হয়ে যাবে।”
তিনি আরও যোগ করেন, বৃহস্পতিবার টেসলা যদি একটি পূর্ণাঙ্গ ধারণা ও গাড়িটি কী কী করতে পারে তার বিস্তারিত জানাতে ব্যর্থ হয়, তবে সেটি কোম্পানিটির জন্য ‘বড় ব্যর্থতা’ হিসেবে বিবেচিত হবে। সাইবার ক্যাব নিয়ে এখনও তেমন স্পষ্ট তথ্য মেলেনি।
তবে, বিভিন্ন প্রতিবেদন অনুসারে, এতে দুটি সিট ও প্রজাপতির মতো ডানা থাকবে। অনুমান বলছে, এতে বিভিন্ন ক্যামেরার সমন্বিত ব্যবস্থা থাকার পাশাপাশি রাস্তা ন্যাভিগেট করতে কম্পিউটিং সক্ষমতা ব্যবহার হতে পারে। অন্যদিকে, টেসলার প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর গাড়িতে ব্যবহার করা হয় লেজারভিত্তিক বিভিন্ন সেন্সর, যার নাম ‘লাইডার’। এ প্রযুক্তি নিয়ে মাস্কের বড় প্রত্যাশা থাকলেও এ আয়োজনে টেসলা গণমাধ্যমের উপস্থিতি কমই রেখেছে।
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স