আফ্রিদিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ইরফানের, একমত কানেরিয়া
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:১৫ ১৮ আগস্ট ২০২৫
নিজের ক্যারিয়ারে পাকিস্তানের ক্রিকেটার শহীদ আফ্রিদির সঙ্গে ঘটা একটি ঘটনা শেয়ার করেছেন ভারতের সাবেক পেসার ইরফান পাঠান। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আফ্রিদি বারবার আমাকে মানহানিকর মন্তব্য এবং নেতিবাচক আচরণের মুখোমুখি করেছেন। মুহূর্তেই তার দাবিগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। ইরফানের বিস্ফোরক মন্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন বুমবুম আফ্রিদির একসময়ের সতীর্থ দানিশ কানেরিয়া। তিনি বলেছেন, আফ্রিদি এমন চরিত্রের, যার মধ্যে ‘শ্রেণি ও ভদ্রতা’ নেই।
এক পোস্টে কানেরিয়া লেখেন, ‘ইরফান ভাই, আপনি একেবারে সঠিক বলছেন। আফ্রিদি সর্বদা ব্যক্তিগত আক্রমণ করেন, তা পরিবার হোক বা ধর্ম। শ্রেণি ও ভদ্রতা তার গুণাবলীর মধ্যে নেই। একই সঙ্গে ইরফানের সাক্ষাৎকারের একটি ক্লিপ শেয়ার করেন সাবেক পাক লেগস্পিনার।
সম্প্রতি এক আলাপচারিতায় ইরফান জানান, ২০০৬ সালের এক বিমান সফরে আফ্রিদির আচরণে বিরক্ত হয়ে কিভাবে তিনি চুপ হয়ে গিয়েছিলেন। সাবেক ভারতীয় পেসার বলেন, ২০০৬ সালের সফরে আমরা করাচি থেকে লাহোর যাচ্ছিলাম। ভারত ও পাকিস্তান দল একসঙ্গে যাচ্ছিল। আফ্রিদি এসে আমার মাথায় হাত দিলেন এবং চুল এলোমেলো করলেন। তারপর বললেন, কেমন আছ কিড?’ আমি বললাম, আপনি কবে থেকে আমার বাবা হয়ে গেছেন। তিনি একেবারেই বাচ্চার মতো আচরণ করছিলেন। আমি কিছু বলিনি। এরপর আমার দিকে কিছু খারাপ মন্তব্য করলেন আফ্রিদি। তার আসন আমার পাশেই ছিল।
ইরফান জানান, এরপর তিনি আফ্রিদিকে এমন একটি কথা বলেছিলেন, যা তাকে সম্পূর্ণ চুপ করিয়ে দেয়। ইরফান বলেন, পাকিস্তানি অলরাউন্ডার আবদুল রাজ্জাক তখন আমার পাশে বসেছিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, এখানে কী ধরনের মাংস আছে। তিনি বললেন, বিভিন্ন প্রাণীর মাংস পাওয়া যায়। এরপর আমি জিজ্ঞেস করলাম, কুকুরের মাংস আছে কি। রাজ্জাক অবাক হয়ে বললেন, ‘ইরফান, আপনি কেন এটা বলছেন?’ আমি তখন বললাম, আফ্রিদি কুকুরের মাংস খেয়েছেন, তাই এতক্ষণ ধরে ঘেউ ঘেউ করছেন। এরপর আফ্রিদি আর কিছু বলেননি। যদি তিনি আরও কিছু বলতেন, আমি বলতাম সবাই দেখেন, বুমবুম আবারও ঘেউ ঘেউ করছেন। এরপর তিনি ফ্লাইটের পুরো সময় চুপ থেকেছেন। আফ্রিদি বুঝতে পেরেছিলেন, তিনি আমাকে মুখে আক্রমণ করতে পারবেন না। তাই এরপর আর কিছু বলেননি।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















