এসময়ে নিয়মিত কুল খান
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:১০ ১৪ ফেব্রুয়ারি ২০২২
টক-মিষ্টি স্বাদের কুল ছোট-বড় সবারই পছন্দের। ভিটামিন, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কুল স্বাস্থ্যের জন্য দারুণ উপকারি। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি স্নায়ু এবং হাড়ের ক্ষেত্রেও অত্যন্ত উপকারী।এছাড়াও কুল খেলে যেসব উপকারিতা পাওয়া যায়-
রক্ত সঞ্চালন উন্নত করে : কুল পটাসিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ, আয়রন এবং জিঙ্ক সমৃদ্ধ। এই খনিজগুলি হৃৎপিণ্ড ভালো রাখতে অত্যন্ত প্রয়োজনীয়। আয়রন হিমোগ্লোবিনের সংখ্যা বাড়াতেও সহায়তা করে, যা রক্তাস্বল্পতা প্রতিরোধে ভূমিকা রাখে।
ত্বককে উজ্জ্বল করে : অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি সমৃদ্ধ কুল ত্বককে উজ্জ্বল করে। বার্ধক্যের লক্ষণগুলি দূর করতেও সহায়তা করে। কুলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি ব়্যাডিক্যালের সাথে লড়াই করে এবং কোষের ক্ষতি প্রতিরোধ করে। এছাড়া ভিটামিন সি ত্বককে স্বাস্থ্যকর ও ব্রণ মুক্ত রাখে, পাশাপাশি ত্বক উজ্জ্বল করে তোলে।
হাড় সুস্থ রাখতে সহায়তা করে : হাড়কে সুস্থ রাখতে সহায়তা করে শুকনো কুল। এটি ক্যালসিয়াম এবং ফসফরাসের দুর্দান্ত উৎস। এসব উপাদান হাড়ের ঘনত্ব বজায় রাখতে সহায়তা করে। কুল আর্থ্রাইটিসের রোগীদের জন্য অত্যন্ত উপকারী। কুলে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান অস্থিসন্ধির ফোলাভাব এবং যন্ত্রণা কমাতে সহায়তা করে।
হজম ক্ষমতা বৃদ্ধি করে : ফাইবার এবং কার্বোহাইড্রেট সমৃদ্ধ কুল হজম ক্ষমতা বৃদ্ধি করে। এই ফল শক্তির বড় উৎস, যা বিপাকক্রিয়া বাড়িয়ে তুলতে সাহায্য করে। বিভিন্ন ধরনের খনিজ এবং ভিটামিন সমৃদ্ধ হওয়ায় কুল অত্যন্ত পুষ্টিকর। ডায়েটরি ফাইবার থাকায় কুল হজম করা সহজ। কুল কোষ্ঠকাঠিন্য নিরাময়েও সহায়তা করে। তাছাড়া কুল দীর্ঘস্থায়ী গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা থেকেও স্বস্তি দিতে সক্ষম।
ভালো ঘুম হতে সহায়তা করে : প্রাচীন চীনা ঐতিহ্য অনুসারে, কুল অনিদ্রার সমস্যা নিরাময় করতে সহায়তা করে। বীজসহ পুরো ফলটাই অ্যান্টিঅক্সিডেন্ট ফাইটোকেমিক্যাল, পলিস্যাকারাইড, ফ্ল্যাভোনয়েড, স্যাপোনিন সমৃদ্ধ। যার মধ্যে উপশমকারী গুণ বর্তমান। কুল স্নায়ুকে শান্ত করে, মন ও শরীরকে শিথিল করে, এবং ভালো ঘুম হতে সহায়তা করে।
উদ্বেগ কমাতে সহায়তা করে : কুল মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রকে শান্ত করতে সহায়তা করে। তাছাড়া এটি উদ্বেগ কমাতেও অত্যন্ত সহায়ক। এছাড়া, কুল হরমোনের মাত্রা ঠিক রাখতেও সাহায্য করে এবং মন ও শরীরকে শান্ত করে।
রক্তচাপ নিয়ন্ত্রণ করে : কুলে লবণের পরিমাণ কম এবং পটাসিয়ামের পরিমাণ বেশি থাকায় এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে। পটাসিয়াম রক্তনালীকে শিথিল রাখতে সহায়ক। আর রক্তনালী শিথিল হলে রক্ত প্রবাহ সহজ হয়।
- এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিমসহ পাঁচজন
- ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’: বাজেট শুনলে চমকে উঠবেন?
- কিডনির সবচেয়ে বড় শত্রু কী?
- ‘বংশ রক্ষায়’ জুলাই শহীদের ‘অনুদানের টাকায়’ বাবার দ্বিতীয় বিয়ে
- একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- ভেবেছিলাম হয়তো মরেই যাব: সাইফ
- টানা ৯০ দিন চা না খেলে শরীরে কী ঘটবে?
- জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আলোচিত সেই মিষ্টি
- শেষ ৩২-এ কোন দল, কবে, কার মুখোমুখি
- পদ্মা ব্যারেজ বাস্তবায়নে ১৬৩ উপজেলা উপকৃত হবে
- কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি: ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড
- The Massive Payday Awaits the FIFA World Cup Champions
- The Story of Football’s Most Coveted Prize
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- The Story of Football’s Most Coveted Prize
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- ভেবেছিলাম হয়তো মরেই যাব: সাইফ
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- নতুন ভূমিকায় মৌ
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- The Massive Payday Awaits the FIFA World Cup Champions


