ঢাকা, ০১ সেপ্টেম্বর মঙ্গলবার, ২০২৬ || ১৭ ভাদ্র ১৪৩৩
good-food
৫৮২

করোনায় ১ দিনেই প্রাণ ঝরলো সাড়ে ১৭ হাজারের বেশি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৩১ ২১ জানুয়ারি ২০২১  

শীত আসতেই আবার হু হু করে বেড়ে চলেছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। একদিনে মৃত্যু হয়েছে ১‌৭ হাজার ২৯৯ জনের এবং আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭১ হাজার ১৯৮ জন। একই সময়ে সুস্থ হয়েছেন সাড়ে ৫ লাখ ৬১ হাজারের বেশি মানুষ। ভাইরাস সংক্রমণের হালনাগাদ তথ্য সংরক্ষণ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে। 

 

এদিন সকাল পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটি ৭৩ লাখ ৫ হাজার ৩৫৬ জন, মোট মারা গেছেন ২০ লাখ ৮৩ হাজার ২০৩ জন। তাদের তথ্যমতে, বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৪৯ লাখ ৯৮ হাজার ৯৭৫। সেখানে মারা গেছেন ৪ লাখ ১৫ হাজার ৮৯৪ জন।

 

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৬ লাখ ১১ হাজার ৭১৯ জন। সেখানে মারা গেছেন ১ লাখ ৫২ হাজার ৯০৬ জন।

 

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮৬ লাখ ৩৯ হাজার ৮৬৮ জন। সেখানে মারা গেছেন ২ লাখ ১২ হাজার ৮৯৩ জন।

 

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ, ফ্রান্স পঞ্চম, যুক্তরাজ্য ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম, জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।

 

এদিকে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৭ হাজার ৯ শ’ এর বেশি মানুষ। মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৬ হাজার ৪৮৫ জন। সুস্থ হয়েছেন ৪ লাখ ৭১ হাজার ১২৩। এখানে গত ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। ৮ মার্চ প্রথম করোনা আক্রান্তের ঘটনা ঘটে।

 

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এতে কয়েক লাখ মানুষ প্রাণ হারিয়েছে। এখনো ভাইরাসটি দমনে প্রতিষোধক আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর