কাতার বিশ্বকাপে যত নতুন নিয়ম
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:৪২ ২০ নভেম্বর ২০২২
আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এরপরই কাতারে পর্দা উঠছে ২০২২ ফুটবল বিশ্বকাপের। এতে বিশ্বসেরার মুকুট পরতে ৩২ দলের লড়াই চলবে এক মাস। এবার প্রতিটি দলে উল্লেখযোগ্য সংখ্যক তরুণ খেলোয়াড় থাকছে। ফলে মহাতারকাদের পাশাপাশি ফুটবলপ্রেমীদের নজর থাকছে তরুণদের ওপরও।
ধারণা করা হচ্ছে, এবার ৫০০ কোটির বেশি মানুষ এ প্রতিযোগিতায় দৃষ্টি রাখবেন। সবাই টেলিভিশন পর্দায় চোখ রাখবেন। এ প্রথম মধ্যপ্রাচ্যে তথা আরব বিশ্বে বসছে বিশ্ব আসর। এবার অ্যালকোহল নিষিদ্ধ করা হয়েছে।ইতোমধ্যে তা নিয়ে বিতর্কের অসংখ্য ডালপালা মেলেছে। ঘুষ দিয়ে আয়োজক হয়েছে কাতার। স্টেডিয়াম তৈরিতে অনেক শ্রমিক হতাহতে ঘটনা ঘটেছে।
২২তম আসর অনুষ্ঠিত হচ্ছে শীতকালে। বিশ্বকাপ ইতিহাসে যা প্রথম।সঙ্গত কারণে সারা বিশ্বের নজর থাকছে এই ফুটবল যুদ্ধের দিকে। এবারের বিশ্বকাপে বেশ কিছু নতুন নিয়ম চালু করতে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)। একনজরে সেগুলো দেখে নেয়া যাক-
পয়েন্ট সমান হলে
এ বছর আটটি গ্রুপে ভাগ হয়ে ৩২ দল অংশগ্রহণ করবে। একেক গ্রুপে থাকছে ৪ দল। প্রতিটি দল ৩টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। পরে পয়েন্ট টেবিলের সেরা দুই দল শেষ ষোলোর টিকিট পাবে। যদি গ্রুপপর্বের ম্যাচে কোনও দলের পয়েন্ট সমান হয়, তাহলে গোল পার্থক্যে এগিয়ে থাকা দল যাবে পরের রাইন্ডে। এক্ষেত্রেও সমান হলে যে দল বেশি গোল করবে তারা দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র পাবে।
আবার গোল পার্থক্য এবং গোল করার সংখ্যাও সমান হলে গ্রুপপর্বে একে অপরের লড়াই দেখা হবে। সেক্ষেত্রেও সমান হলে যে দল কম কার্ড দেখেছে, তারা যাবে পরের রাউন্ডে। তাতেও সমান হলে ফিফা র্যাংকিংয়ে এগিয়ে থাকা দল যাবে রাউন্ড সিক্সটিনে।
অফসাইড
ফুটবলে অফসাইডের নির্দিষ্ট নিয়ম আছে ফিফার। তবে এবার বিশ্বমঞ্চে প্রযুক্তির সহায়তায় অফসাইড ধরা হবে। এতে অফসাইড নিয়ে বির্তক থাকবে না। ২০১৮ বিশ্বকাপে ভিএআর প্রযুক্তি ব্যবহার করা হয়। কাতারে অফসাইডের জন্য চালু হচ্ছে সেমিঅটোমেটেড অফসাইড প্রযুক্তি। প্রতিটি স্টেডিয়ামের ছাদের নিচে ১২টি ট্র্যাকিং ক্যামেরা থাকছে। কোনো ফুটবলারের অফসাইড হলেই ভিডিও ম্যাচ অফিশিয়ালদের কাছে সংকেত চলে যাবে।
খেলোয়াড় পরিবর্তন
করোনা মহামারির আগে ফুটবলে ৩ খেলোয়াড় পরিবর্তন করা যেত। তবে এরপর ৯০ মিনিটের মধ্যে ৫ ফুটবলার রদবদলের নিয়ম চালু হয়। সেই নিয়মও পাল্টেছে। এবারের বিশ্বকাপে ৫ খেলোয়াড় বদল করতে হবে ৩ বারে। বিরতির সময় বাদ দিয়ে তাদের পরিবর্তন করা যাবে। খেলোয়াড়দের সতেজ রাখতে এবং কোচকে কৌশল পরিবর্তনে যা সাহায্য করবে। এছাড়া পেনাল্টি শুটআউটের আগে মূল একাদশে কিংবা গোলরক্ষক বদল করা যাবে।
লাইনে পা রাখতে হবে গোলরক্ষককে
ইউরোপের অনেক লিগে এ নিয়ম চালু আছে। এবার ফিফা বিশ্বকাপে তা শুরু হচ্ছে। নিয়ম অনুযায়ী, পেনাল্টি কিকের আগে গোলরক্ষকের একটি পা অবশ্যই লাইনে থাকতে হবে।
বেঞ্চে খেলোয়াড়ের সংখ্যা
বিশ্বকাপ দলে অন্তত ২৩ জন থাকে। তবে এবার সর্বোচ্চ ২৬ ফুটবলার রাখা হয়েছে। ম্যাচ চলাকালীন দলের বেঞ্চে ২৬ জনের বেশি বসতে পারবেন না। এর মধ্যে ১৫ জন বদলি ফুটবলার এবং ১১ কর্মকর্তা থাকতে হবে। এদের মধ্যে অবশ্যই একজন চিকিৎসক হতে হবে।
নারী রেফারি
প্রথমবারের মতো পুরুষ ফুটবল বিশ্বকাপে নারী রেফারি দেখা যাবে। বরাবর উল্টোটা দেখা গেছে, বিশ্ব ফুটবলে। অবশ্য নারী ফুটবলে পুরুষ রেফারি ছিল। এবার পুরুষ বিশ্বকাপে নারী রেফারির দর্শন মিলবে।
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- The Epic Voyage That Started the World Cup
- Unforgettable Oddities from FIFA World Cup History
- Trionda: A Football That Brings Three Countries Together
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ইসরায়েলসহ যে তিন কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- FIFA World Cup Glory: A Century of Champions
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- Trionda: A Football That Brings Three Countries Together
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- The Epic Voyage That Started the World Cup
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
















