কালো কিশমিশের কত গুণ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৫১ ১৬ অক্টোবর ২০২২
টুকটাক ড্রাই ফ্রুটস খেতে সবারই ভালো লাগে। এটি খেতে যেমন সুস্বাদু, তেমন স্বাস্থ্যেরও অনেক উপকার করে। বিভিন্ন ড্রাই ফ্রুটস-এর তালিকায় কিশমিশও থাকে। তবে আপনি কি কখনও কালো কিশমিশ খেয়েছেন? সাধারণত কালো আঙুর শুকিয়ে এই কিশমিশ তৈরি করা হয়।
কালো কিশমিশ ফাইবার, ভিটামিন সি, আয়রন, পটাশিয়াম, পলিফেনল ও ক্যালসিয়াম সমৃদ্ধ। এটি কোলেস্টেরল, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি চুল পড়া ও কোষ্ঠকাঠিন্য দূর করে। সারারাত পানিতে ভিজিয়ে রেখে কালো কিশমিশ খাওয়া স্বাস্থ্যের পক্ষে দারুণ উপকারি। কেক, ক্ষীর ও বরফির মতো বিভিন্ন মিষ্টির স্বাদ বাড়াতে এই কিশমিশ ব্যবহার করা যেতে পারে। তাহলে জেনে নিন, কালো কিশমিশের বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে
অস্টিওপরোসিস প্রতিরোধে সহায়তা করে
কালো কিশমিশ ক্যালসিয়াম ও পটাশিয়াম সমৃদ্ধ, যা হাড়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ক্যালসিয়াম হাড়কে মজবুত করে। তাছাড়া ক্যালসিয়ামের অভাবে অস্টিওপোরোসিসের মতো গুরুতর হাড়ের ব্যাধিও দেখা দিতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, কালো কিশমিশে উপস্থিত মাইক্রোনিউট্রিয়েন্ট অস্টিওপোরোসিস প্রতিরোধ করতে সহায়ক।
চুলের ক্ষেত্রে উপকারি
চুল ফাটা এবং রুক্ষ-শুষ্ক হয়ে যাওয়ার সমস্যায় ভুগছেন? তাহলে নিয়মিত কালো কিশমিশ খাওয়া শুরু করুন। কালো কিশমিশ ভিটামিন সি এবং আয়রনের পাওয়ার হাউস। এটি চুলে পুষ্টি যোগায়, চুল ভালো রাখে। তাছাড়া এটি মাথার ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। চুলের ফলিকলগুলোকেও উদ্দীপিত করে এবং চুল পড়া প্রতিরোধ করে। এর উচ্চ ভিটামিন সি উপাদান চুলে পুষ্টি জোগায়। এভাবে চুলের অকাল পক্কতা হওয়া রোধ করে।
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে
কালো কিশমিশ পটাশিয়াম সমৃদ্ধ, যা উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করে। কিশমিশে থাকা উচ্চ পটাসিয়াম শরীরে সোডিয়ামের পরিমাণ কমাতে সহায়তা করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। তাই উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে নিয়মিত কালো কিশমিশ খাওয়া শুরু করুন।
খারাপ কোলেস্টেরলের বিরুদ্ধে লড়াই করে
কালো কিশমিশে কোলেস্টেরল থাকে না। বরং এটি আমাদের শরীরে পাওয়া লো ডেনসিটি লিপোপ্রোটিন (LDL) বা তথাকথিত 'খারাপ' কোলেস্টেরলের বিরূপ প্রভাব কমাতে সাহায্য করে। গবেষণা অনুযায়ী, কালো কিশমিশে প্রচুর দ্রবণীয় ফাইবার থাকে, যা মূলত একটি অ্যান্টি-কোলেস্টেরল যৌগ। কালো কিশমিশে উপস্থিত পলিফেনলস, বিভিন্ন কোলেস্টেরল-শোষক এনজাইমকে নিয়ন্ত্রণ করে আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে আনতে সাহায্য করে।
কোষ্ঠকাঠিন্য দূর করে আপনি কী কোষ্ঠকাঠিন্যের সমস্যায় কষ্ট পাচ্ছেন? তাহলে নিয়মিত কালো কিশমিশ খাওয়া শুরু করুন। কালো কিশমিশে প্রচুর পরিমাণে ফাইবার উপস্থিত, যা মলের পরিমাণ বৃদ্ধি করে এবং মসৃণভাবে চলাচল করতেও সহায়তা করে। ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়।
রক্তাল্পতার সমস্যা দূর করে
কালো কিশমিশ আয়রন সমৃদ্ধ। তাই যাদের রক্তাল্পতার সমস্যা আছে, তারা নিয়মিত এক মুঠো কালো কিশমিশ খেলে উপকার পেতে পারেন।
ব্লাড পিউরিফায়ার হিসেবে কাজ করে
রক্তে অমেধ্য বা অপরিষ্কার রক্তের ফলে শুষ্ক ত্বক এবং ব্রণ-পিম্পলের সমস্যা দেখা দেয়। প্রতিদিন কালো কিশমিশ খেলে রক্ত থেকে টক্সিন, বর্জ্য পদার্থ এবং অন্যান্য ময়লা দূর হয়। এতে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীরকে সম্পূর্ণরূপে ডিটক্সিফাই করতে সাহায্য করে।
দাঁতের ক্ষেত্রে ভালো
কালো কিশমিশ দাঁতের ক্ষেত্রে অত্যন্ত উপকারি। এতে উপস্থিত ফাইটোকেমিক্যালস, দাঁতের ক্ষয় প্রতিরোধ করার পাশাপাশি মুখে উপস্থিত জীবাণু ও ক্যাভিটির বিরুদ্ধে লড়াই করতেও সহায়তা করে। তাছাড়া কালো কিশমিশ বেশ কয়েকটি ব্যাকটেরিয়ার বৃদ্ধিতেও বাধা দেয়। যার ফলে দাঁতের ক্ষয় রোধ হয়।
- গণতন্ত্রের ‘বিকল্প’ দর্পণ: ছায়া সরকার ও ছায়া মন্ত্রিসভা
- তারেক রহমান সংসদীয় নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত
- শপথ নিলেন বিএনপির সংসদ সদস্যরা
- দুই শপথই নিলেন জামায়াত জোটের এমপিরা
- ভোটে হেরে বাড়ি বাড়ি ঘুরে টাকা ফেরত চাইছেন প্রার্থীর লোকেরা
- আমিশার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি
- মন্ত্রিপরিষদ সচিব হলেন নাসিমুল গনি
- চাঁপাইনবাবগঞ্জে ৪১ বছর পর জামায়াতের প্রত্যাবর্তন
- প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ সেনাপ্রধানের
- মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাসা, ঠিক হয়নি প্রধানমন্ত্রীর
- পাকিস্তান জিততে নয়, অংশ নিতে এসেছে: খোঁচা হরভজনের
- ৬ মিনিটে ৬ কোটি টাকা তামান্না ভাটিয়ার
- আত্মসম্মান গড়ে তুলুন ৫ সহজ অভ্যাসে
- মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন তামিম
- শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী
- বহুল আলোচিত ‘নোট অব ডিসেন্ট’ আসলে কী?
- তারেকের শপথে আসছেন ভারতের স্পিকার-পররাষ্ট্র সচিব
- ফের ভোট গুনতে নাসীরুদ্দীন পাটওয়ারীর আবেদন
- আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত: ইসি আনোয়ারুল
- ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের দায় ইসিকেই নিতে হবে: জামায়াত
- বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী: ইসি সচিব
- ভোটের সেই অমোচনীয় কালির রহস্য
- ‘জাতীয় পার্টির দূর্গ’ দখলে নিল জামায়াত জোট
- ভোটে জয়ী হয়ে সংসদের পথে সাত নারী
- প্রতিটি কেন্দ্রে জয়ের রেকর্ড গড়লেন বাবর ও হাসনাত
- নির্বাচনে আলোচিত যারা জিতলেন, যারা হারলেন
- কাঁটায় ভরা পথ মাড়িয়ে ক্ষমতার মসনদে বসছেন তারেক রহমান?
- গণভোটে বিশাল ব্যবধানে জিতেছে ‘হ্যাঁ’
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- গণতন্ত্রের ট্রেন ইনশাআল্লাহ স্টেশনে পৌঁছাবে: সিইসি
- ভোট ও রাজনীতি নিয়ে বিখ্যাতদের মজার কিছু উক্তি
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- নির্বাচনি প্রতীক যেভাবে রাজনৈতিক পরিচয় হলো
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী: ইসি সচিব
- কাঁটায় ভরা পথ মাড়িয়ে ক্ষমতার মসনদে বসছেন তারেক রহমান?
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- নির্বাচনে প্রতীকের ব্যবহার কীভাবে এলো?
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন তামিম
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- নির্বাচনে আলোচিত যারা জিতলেন, যারা হারলেন
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- ফের ভোট গুনতে নাসীরুদ্দীন পাটওয়ারীর আবেদন
- নাটোরে ছেলের কোলে চড়ে ভোট দিতে এলেন ৭০ বছরের বৃদ্ধ
- বহুল আলোচিত ‘নোট অব ডিসেন্ট’ আসলে কী?
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- গণভোটের সহজপাঠ





