খাগড়াছড়িতে রাজার বিয়ে সম্পন্ন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৪৩ ৭ ফেব্রুয়ারি ২০২০
খাগড়াছড়ি জেলার মং সার্কেল প্রধান বা রাজার রাজকীয় বিয়ের পর্ব দুই দিনের উৎসবমুখর আনুষ্ঠানিকতায় শেষ হয়েছে। বর সাচিং প্রু চৌধুরী। বৃটিশ প্রবর্তিত পার্বত্য চট্টগ্রামের সার্কেল প্রধান বা রাজা প্রথা হিসেবে উত্তরাধিকার সূত্রে অধিষ্ঠিত তিন রাজার মধ্যে সবচেয়ে ছোট।
রাজা সাচিংপ্রু চৌধুরী বিয়ে করেছেন নিজের শহর খাগড়াছড়ির পানখাইয়া পাড়ার পূর্ব পরিচিত পছন্দের পাত্রী উখেংচিং মারমাকে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ধর্মীয় নানা আবশ্যকীয় ক্রিয়াকর্মের মাধ্যমে শুরু হয়ে শুক্রবার ভোর রাতেও চলে তার ধারাবাহিকতা।
প্রথা অনুযায়ী রাজ পরিবারের বিয়ের প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রজা ও সম্মানীয় ব্যক্তিবর্গদের সামনে বর কনের যৌথ উপস্থিতি এবং রাজ আপ্যায়ন।
শুক্রবার দুপুরে জেলা শহরের অদূরে মং রাজ বাড়িতে কমপক্ষে ১০ হাজার মানুষের আপ্যায়নের মাধ্যমে সেটি শেষ হয়েছে। ওই অনুষ্ঠানে জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে অগণিত মানুষের পদচারণায় রীতিমতো মানুষের মহা সম্মেলনের রূপ ধারণ করে।
বিয়ের পরপর উখেংচিংকে রাণী হিসেবে বরণ করা হয়। রাণী উখেংচিং মারমা পানখাইয়া পাড়া এলাকার অংক্যজাই মারমা ও সুইনাইচিং মারমার মেয়ে।
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পাবলিক হেলথ ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েশন করেন। আমেরিকার মিনেসোটা ইউনিভার্সিটি থেকে ফেলোশিপ শেষে বর্তমানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের আওতায় কক্সবাজারে রোহিঙ্গাদের নিয়ে কাজ করছেন।
শুক্রবার রাজা সাচিং প্রু চৌধুরীর এই বিয়েতে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, খাগড়াছড়ির সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী পদমর্যাদার শরণার্থী টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ লাল ত্রিপুরা, রাঙামাটির এমপি দীপংকর তালুকদার, নারী সাংসদ বাসন্তী চাকমা, সাবেক সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, সচিব সুদত্ত বিকাশ চাকমাসহ তিন পার্বত্য জেলার সামরিক-বেসামরিক কর্মকর্তা ছাড়াও দাতা সংস্থার প্রতিনিধিরাও সাড়ম্বরে যোগ দেন।
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
















