জাতীয় নির্বাচনে প্রস্তুত বিএনপি, ২০০ আসনে প্রার্থীর খসড়া তালিকা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:৪২ ৩০ জানুয়ারি ২০২৩
রাজপথে আন্দোলনের পাশাপাশি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এরই মধ্যে ২০০ আসনে প্রার্থীদের খসড়া তালিকা করেছে দলটি। তবে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে চলমান থাকবে কর্মসূচি।
নির্বাচনের বাকি আর বছরখানেক। এরই মধ্যে সরগরম রাজনীতির মাঠ। সভা-সমাবেশসহ নানা কর্মসূচিতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো।
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি। দলটির পক্ষ থেকে এমন সিদ্ধান্ত জানানো হলেও আন্দোলনের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে মাঠের এই প্রধান বিরোধী দল। দলটির নেতারা জানিয়েছেন, যেকোনও সময় নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি। ২০০ আসনে প্রার্থীও বাছাই করেছে দলটি।
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেন, ইতোমধ্যে ৩০০ আসনের মধ্যে ২০০ আসনে প্রার্থী বাছাই করা হয়েছে। সেগুলোতে কারা মনোনয়ন পাবেন, তা সম্পর্কে নেতৃস্থানীয় যারা আছেন কিংবা বিএনপির স্ট্যান্ডিং কমিটি জানে।
দলের আরেক ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিএনপি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবে। ভোটের মাধ্যমেই ক্ষমতায় যাওয়াতে বিশ্বাসী এই দল। ভোটে নির্বাচিত হয়েই আমরা ৩/৪বার ক্ষমতায় এসেছি। আর নির্বাচন নিরপেক্ষ হলে বিএনপি নিরঙ্কুশ জয় পাবে, এটা আওয়ামী লীগও জানে।
দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান জানান, বিএনপি সবসময় নির্বাচনমুখী দল। এজন্য নতুন করে প্রস্তুতির প্রয়োজন নেই। আমরা প্রস্তুত, যেকোনো রাজনৈতিক দলও প্রস্তুত।
দলটির নেতারা বলছেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে নিরঙ্কুশ জয় পাবে বিএনপি।
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ
- ভারী বর্ষণ ও পাহাড়ধসে ৪ জেলায় ৩০ জনের মৃত্যু
- মেঘালয়-আসাম থেকে নামছে ঢল, সিলেটে বন্যার শঙ্কা
- স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্র নীতিমালায় বড় পরিবর্তন
- ২৫৬ ঘণ্টায় ১৩১ কারিগর বানিয়েছেন আমিরের বিয়ের আংটি
- মেসি কে, সেটা সবাই জানে: ইয়ামাল
- প্রধানমন্ত্রী তারেক রহমান আমার বন্ধু না: মীর শাহে আলম
- বিশ্বকাপে প্রিয় দল হারলে নিজেকে সামলাবেন যেভাবে
- ফের মিশর মাতাবেন শাকিরা
- মিশরের গোল বাতিল ও ভিএআর বিতর্কে যে যা বলছেন
- ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হচ্ছেন আসাদ
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত ৮ শিশু, জীবিত উদ্ধার ১৩
- নতুন গাড়ি ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা
- ভারী বৃষ্টিতে বাড়বে নদ-নদীর পানি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে: প্রবাসীকল্যাণমন্ত্রী
- লেবু-পানির যেসব উপকারিতা জানলে অবাক হবেন?
- মুক্তির আগেই আইনি জটিলতায় ‘কুইন টু’
- ফ্যাটি লিভারের সমস্যা কমাতে যেভাবে খাবেন আদা
- অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন
- গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, ৭ জনের মৃত্যুদণ্ড
- কেয়া পায়েলের রহস্যময় প্রশ্ন নিয়ে আলোচনা তুঙ্গে
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- মেঘালয়-আসাম থেকে নামছে ঢল, সিলেটে বন্যার শঙ্কা
- ৬ বিশ্বকাপ খেলেও ট্রফি ছোঁয়া হলো না রোনালদোর
- লেবু-পানির যেসব উপকারিতা জানলে অবাক হবেন?
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- মুক্তির আগেই আইনি জটিলতায় ‘কুইন টু’
- ফের মিশর মাতাবেন শাকিরা
- ২৫৬ ঘণ্টায় ১৩১ কারিগর বানিয়েছেন আমিরের বিয়ের আংটি
- প্রধানমন্ত্রী তারেককে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজ সালমানের
- ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হচ্ছেন আসাদ
- মিশরের গোল বাতিল ও ভিএআর বিতর্কে যে যা বলছেন
- মেসি কে, সেটা সবাই জানে: ইয়ামাল
- রাজপাল যাদবের ৩ মাস জেল



