জোয়ান খেলে সারে ১৫ রোগ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:১০ ২৫ সেপ্টেম্বর ২০২১
খাওয়ার শেষে জোয়ান মুখে দেওয়ার অভ্যাস অনেকেরই আছে। যদিও জায়ান মাউথ ফ্রেশনারের কাজ করে। আবার অনেকেই হয়তো জানেন, জোয়ান খেলে হজমশক্তি বাড়ে। জোয়ান খাওয়ার অভ্যাস স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এটি খেলে শারীরিক বিভিন্ন সমস্যা দূর হয়।
জানলে অবাক হবেন, জোয়ান খেলে ১৫ রোগ শরীরে বাসা বাঁধতে পারবে না। প্রাচীন চিকিৎসাশাস্ত্রে জোয়ানের কার্যকারিতার বিষয়ে উল্লেখ করা আছে। বহু শতাব্দী ধরে কফ-কাশি থেকে শুরু করে পেটে ব্যথা-বদহজমের সমস্যাসহ একাধিক রোগের দাওয়াই হিসেবে ব্যবহৃত হচ্ছে জোয়ান। নিয়মিত জোয়ান খেলে যেসব রোগ সারবে জেনে নিন সে সম্পর্কে-
>> চিকিৎসকদের মতে, পেটের যাবতীয় সমস্যা যেমন- পেটে ব্যথা, গ্যাস, বমি বমি ভাব, অ্যাসিডিটি সবই দূর করতে পারে জোয়ান। এতে প্রচুর পরিমাণে ফাইবার ও ল্যাক্সাটাইভস থাকে। তাই বদহজম, কোষ্ঠকাঠিন্যের সমস্যাও ঠিক হয়ে যায়।
>> এছাড়াও কিডনির নানা সমস্যা থেকে দূরে রাখতে পারে জোয়ান। বিশেষজ্ঞদের মতে, কিডনির পাথর দূর করতে সাহায্য করে জোয়ান।
>> ক্রমাগত হেঁচকি উঠলে একটু জোয়ানের পানি বা জোয়ান বাটা খেলে মুহূর্তেই স্বস্তি মেলে। তবে বিশেষজ্ঞদের মতে, কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। পরিমাণ মতো জোয়ান খেতে হবে। বেশি জোয়ান খেলে পেট গরম হতে পারে।
>> ওজন কমাতেও জোয়ান বেশ কার্যকরী উপাদান। শরীরের মেটাবলিজম বাড়িয়ে দেয় জোয়ান। এতেই ফ্যাট বার্ন হয়। যা ওজন কমাতে সাহায্য করে। এক্ষেত্রে রাতে এক গ্লাস পানিতে জোয়ান ভিজিয়ে রেখে, পরদিন সকালে ওই পানি পান করুন। জোয়ান ফাইভার সমৃদ্ধ তাই ওজন কমাতেও খুব সাহায্য করে।
>> পিরিয়ডের ব্যথায় সব নারীই প্রতিমাসে কষ্ট পান। এক্ষেত্রে হালকা গরম পানিতে জোয়ান মিশিয়ে খেলে তলপেট ও কোমরের ব্যথা কমে। তবে রক্তপাত বেশি হলে জোয়ান না খাওয়াই ভালো।
>> জোয়ান খেলে শরীরের টক্সিন দূর হয়। তাই মুখগহ্বর পরিষ্কার রাখতে বা দুর্গন্ধ দূর করতে খুব কাজে আসে জোয়ান।
>> জোয়ানে আছে থিমল তেল। তাই যে কোনো ব্যথা কমাতে জোয়ান কার্যকর। জোয়ানের তেল আয়ুর্বেদ শাস্ত্রে বেশ গুরুত্বপূর্ণ একটি ওষুধ। আর্থ্রাইটিস বা গাঁটে ব্যথাও দূর করে জোয়ান।
>> জোয়ানে থাকা অ্যান্টি অক্সিডেন্টের প্রভাবে ঠান্ডার সমস্যা কমে। বুকে জমা শ্লেষ্মা কাটাতে জোয়ানের পানি খুব উপকারী। এছাড়াও গলায় ব্যথা হলেও জোয়ান ও লবণ মেশানো গরম পানির ভাপ নিলে তা দ্রুত কমে।
>> মাথাব্যথাও কমাতে পারে জোয়ান। এজন্য জোয়ানের গুঁড়া করে একটি কাপড়ে মুড়ে তা শুঁকলে মাথা যন্ত্রণা থেকেও মুক্তি মেলে। জোয়ান বেটে কপালে লাগালেও মাইগ্রেনের ব্যথা কমে।
>> ব্রণের দাগ দূর করতে ওই স্থানে জোয়ান বেঁটে লাগান। প্রতিদিন ১০-১৫ মিনিট ব্যবহার করে ধুয়ে ফেলুন। ধীরে ধীরে ব্রণের দাগ থেকে মুক্তি মিলবে। জোয়ানে অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য আছে। তাই চুল ও ত্বকের ছত্রাকজনিত সংক্রমণ সারায় জোয়ান।
>> জোয়ান খেলে ম্যালেরিয়া জ্বরের শীতের প্রকোপ কম হয়, ঘাম দিয়ে জ্বর ছাড়ে। এমনকি জোয়ান গরম জলের সঙ্গে মিশিয়ে খেলে শ্বাসকষ্ট দূর হয়। জোয়ানের আরক খেলেও উপকার হয়।
>> জোয়ান বাটা ও গুড় সমপরিমাণে মিশিয়ে সকাল ও সন্ধ্যায় অল্প করে খেলে অর্শ্বের ব্যথা কমে ও কোমরের ব্যথা সারে। এছাড়াও জোয়ান আর তিল একসঙ্গে পিষে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।
>> জোয়ান খেলে কৃমি সারবে। অনেক শিশুই কৃমির সমস্যায় কষ্ট পায়। কৃমির সমস্যা সমাধানে নিয়মিত জোয়াল খেলে উপকার মিলবে।
>> অ্যাসিডিটির সমস্যায় সবাই ভোগেন। গলা যন্ত্রণা, বুক যন্ত্রণা, ঢেঁকুর তোলা সব মিলিয়ে অ্যাসিডিটি হলে কষ্টের সীমা থাকে না! এসব থেকে বাঁচতে নিয়মিত জোয়ান খেতে পারেন। এজন্য প্রতিদিন ১ চামচ জোয়ান ও ১ চামচ লবণ এক গ্লাস হালকা গরম পানিতে মিশিয়ে খেতে হবে।
>> দাঁতের মাড়ি ফুলে যাওয়া, মাড়িতে ঘা বা ব্যথা হলে জোয়ান অত্যন্ত কার্যকরী। এক্ষেত্রে জোয়ানের অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান ব্যথার উপশম করতে পারে। নর্থ ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির একটি গবেষণা বলছে, দাঁতের মাড়ির সংক্রমণ দূর করতে পারে জোয়ান।
এজন্য হালকা গরম পানিতে জোয়ান মিশিয়ে গার্গল করতে পারেন বা জোয়ানের তেলও ব্যবহার করতে পারেন। এতে গাম ইনফেকশন বা মাড়ির সংক্রমণ দূর হয়ে যাওয়ার পাশাপাশি ব্যথাও দূর হয়। জোয়ান পাউডার দিয়ে ব্রাশ করলেও ব্যথা কমে।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত






