ডিআরইউর নতুন সভাপতি শুভ, সম্পাদক মহিউদ্দিন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৫০ ২ ডিসেম্বর ২০২৩
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন নির্বাচিত হয়েছেন। শুকুর আলী বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) কর্মরত আর মহিউদ্দিন দেশটিভির স্পেশাল করেসপন্ডেন্ট।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এই ফলাফল ঘোষণা করেন ডিআরইউ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল। এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এক হাজার ৪০৪টি ভোট পড়ে নির্বাচনে।
নির্বাচনে সৈয়দ শুকুর আলী শুভ ৫৮৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল সাখাওয়াত হোসেন বাদশা। তিনি ভোট পেয়েছেন ৫২৯টি। ৩৫৭ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন কবির আহমেদ খান।৪৫৩ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম শামীম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গাজী আনোয়ার পেয়েছেন ৪৩৯ ভোট। ৩৭০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন হালিম মোহাম্মদ।
সর্বোচ্চ ৬০৭টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইনুল হাসান সোহেল পেয়েছেন ৪৭১ ভোট। আব্দুল্লাহ আল কাফি ৩০৭ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। ৭৫৭ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান। তার প্রতিদ্বন্দ্বী মাইদুল ইসলাম রুবেল পেয়েছেন ৫৩৮ ভোট। ৭৬৭ ভোট পেয়ে অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাকির হোসেন। তার প্রতিদ্বন্দ্বী কামরুজ্জামান বাবলু পেয়েছেন ৫৩৭।
সাংগঠনিক সম্পাদক পদে ৩৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল হাই তুহিনের প্রাপ্ত ভোট ৩৬৪। তৃতীয় হয়েছেন এম এম জসিম। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৩৫৪। ২৬৫ ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন হাসান জাভেদ।
৯৬৫ ভোট পেয়ে দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন রফিক রাফি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহাবুদ্দিন মাহাতাব পেয়েছেন ৩০৫। ৬৮০ ভোট পেয়ে নারী বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহমুদা ডলি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোজিনা রোজী পেয়েছেন ৬৭০ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সুশান্ত কুমার সাহা। তার প্রাপ্ত ভোট ৭০৫। এই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেজবাউল্লাহ শিমুল পেয়েছেন ৬০৩ ভোট।
তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে ৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রাশিম মোল্লা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুস্তাফিজুর রহমান সুমন পেয়েছেন ৪৬৩ ভোট। ক্রীড়া সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মাহবুবুর রহমান। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৯২৪। তার প্রতিদ্বন্দ্বী মাকসুদা লিসা পেয়েছেন ৪১০।
সংস্কৃতি সম্পাদক হিসেবে মনোয়ার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আপ্যায়ন সম্পাদক পদে ৬৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল হক ভূঁইয়া পেয়েছেন ৬৪৭ ভোট। কল্যাণ সম্পাদক পদে মোহাম্মাদ তানভীর আহম্মেদ ৮৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নার্গিস পেয়েছেন ৪০৫ ভোট।
অন্যদিকে, কার্যনির্বাহী সদস্যের সাতটি পদের জন্য প্রার্থী ছিলেন আটজন। তাদের মধ্যে নির্বাচিত সাতজন হলেন- মো. হাবিবুর রহমান (৯০৯), ফারহানা ইয়াছমিন (৮৪৬), সাঈদ শিপন (৮৩৮), মুহিববুল্লাহ মুহিব(৬৭৭), রফিক মৃধা (৬১৪), দেলোয়ার হোসেন মহিন (৬১০), শরীফুল ইসলাম (৫৫৭)।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত

