তবুও হাতকড়া, শিকল বেঁধে ভারতীয়দের ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:০০ ১৬ ফেব্রুয়ারি ২০২৫
দ্বিতীয় দফায় অবৈধ অভিবাসীদের শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ভারতে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তবে হাতকড়া-শিকল বিতর্ক এবারো পিছু ছাড়লো না। দেশটি থেকে ফেরা এক ভারতীয় দাবি করেছেন, তাদের হাতকড়া পরিয়েই বিমানে নিয়ে আসা হয়েছে। শুধু তা-ই নয়, তাদের পা-ও বেঁধে রাখা ছিল শিকলে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাতের পর এই প্রথম বিমান বোঝাই করে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি ট্রাম্পের পাঠানো সামরিক বিমানে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাতকড়া পরিয়ে, শিকলে বেঁধে নিয়ে আসা হয়েছিল। তা নিয়ে বিতর্কও কম হয়নি। এভাবে কেন অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, তা নিয়ে প্রশ্ন ওঠে ভারতের সংসদেও। বিতর্কের আবহেই দু’দিনের সফরে মার্কিন মুলুকে যান মোদি।
ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন হোয়াইট হাউসে। দুই রাষ্ট্রনেতার বৈঠকের পর দ্বিতীয় দফার অবৈধ অভিবাসীদের কী অবস্থায় ফেরানো হয়, সেদিকে কৌতূহলী নজর ছিল বিশ্ববাসীর। মোদি সরকারের কূটনীতি কতটা সফল হবে, তা জানতে অপেক্ষায় ছিলেন ভারতীয়রাও। কংগ্রেস নেতা তথা সাবেক কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম সামাজিক যোগাযোগমাধ্যমে সেই কৌতূহল উস্কে দিয়ে লেখেন, এটি ভারতীয় কূটনীতির পরীক্ষা। এই কৌতূহলের মাঝেই রাত সাড়ে ১১টার কিছু পরে আমেরিকান সামরিক বাহিনীর সি-১৭ গ্লোবমাস্টার অবতরণ করে পঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে।
ফেরত পাঠানো হয় ১১৬ জন অবৈধ অভিবাসীকে। তারা অমৃতসর বিমানবন্দরে পৌঁছনোর পর প্রত্যেকের অতীত যাচাই (ব্যাকগ্রাউন্ড চেক) করা হয়। দ্বিতীয় দফায় ভারতে ফেরাদের মধ্যে একটি বড় অংশ ছিলেন পঞ্জাবেরই বাসিন্দা। রবিবার (১৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টা নাগাদ পুলিশের গাড়িতে করে তাদের নিজ নিজ বাড়িতে ফেরত পাঠানো হয়। হরিয়ানা সরকারও সে রাজ্যের বাসিন্দাদের ফেরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করে।
তাদের কী অবস্থায় যুক্তরাষ্ট্র থেকে ফেরানো হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। তবে সংবাদ সংস্থা পিটিআই জানায়, দলজিৎ সিং নামে এক অবৈধ অভিবাসী দাবি করেছেন, তাদের হাতকড়া ও শিকল পরিয়েই বিমানে ফেরত পাঠানো হয়েছে।
প্রথম দফায় হাতকড়া-শিকল বিতর্কের মাঝে অবশ্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে এ নিয়ে ব্যাখ্যা দিয়েছিলেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের নিজস্ব আইন অনুসারেই হাতকড়া-শিকল পরানো হয় অবৈধ অভিবাসীদের। তবে নারী ও শিশুদের শিকল-হতাকড়া পরানো হয়নি বলেও সেই সময় জানান পররাষ্ট্রমন্ত্রী।
ঘটনাচক্রে, শনিবার যে ১১৬ জন অবৈধ অভিবাসীকে ভারতে ফেরানো হয়েছে, তাদের মধ্যে দু’জন খুনের মামলায় অভিযুক্ত বলে জানিয়েছে পিটিআই। পাঞ্জাবের পাতিয়ালা জেলার রাজপুরার বাসিন্দা ওই দুই তরুণের বিরুদ্ধে ২০২৩ সালে খুনের মামলা রুজু হয়।
সন্দীপ সিং ওরফে সানি এবং প্রদীপ সিং নামে ওই দুই তরুণ অমৃতসর বিমানবন্দরে অবতরণ করতেই তাদের গ্রেপ্তার করে পুলিশ। রোককার আরো শতাধিক অবৈধ অভিবাসীকে নিয়ে এদিন তৃতীয় একটি বিমান আসার কথা রয়েছে ভারতে।
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই








