তরমুজের সাদা অংশ খেলে পাবেন ৬ উপকার
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:১৮ ২৭ মার্চ ২০২৫
তরমুজের লাল অংশটুকু খেয়ে এর সাদা অংশ বেশিরভাগ সময়েই ফেলে দেওয়া হয়। তবে তরমুজের মতো নানা ধরনের পুষ্টি উপাদান কিন্তু এই অংশেও উপস্থিত থাকে। ভিটামিন সি, এ, বি ৬, পটাসিয়াম ও জিঙ্ক মেলে তরমুজের সাদা অংশে। থাকে প্রচুর পরিমাণে ফাইবারও। জেনে নিন এটি খেলে কোন কোন উপকার পাবেন।
আমেরিকান জার্নাল অব হাইপারটেনশন বলছে, তরমুজের সাদা ও অন্যান্য অংশ প্রাপ্তবয়স্কদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে দারুণভাবে সাহায্য করে। তরমুজের খোসায় রয়েছে সিট্রুলিন নামের এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, যা এনার্জির ঘাটতি মেটাতে পারে। সিট্রুলিন রক্তনালী প্রসারণ করতেও সাহায্য করে। ওয়ার্ক আউটের সময় সিট্রুলিনের পরিপূরকগুলো আমাদের পেশীতে অক্সিজেন সরবরাহ করে, ফলে এনার্জি বাড়ে আমাদের।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের গবেষণা বলছে, সিট্রুলিন মাংসপেশিতে অক্সিজেনের জোগান দেয়। ফলে কর্মক্ষমতা বাড়ে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে তরমুজের ভেতরের সাদা অংশ। লাইকোপেন জাতীয় উপাদানের উপস্থিতি রয়েছে তরমুজের খোসায়। উপাদানটি জ্বালাপোড়া কমিয়ে আর্থ্রাইটিসের ব্যথা কমাতে সাহায্য করে।
তরমুজের বহিরাবরণ ও লাল শাঁসের মাঝখানে সাদা অংশটুকু ফাইবারের চমৎকার উৎস। এটি নিয়মিত খেলে তাই হজমের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকা যায়। এছাড়া কোলন ক্যানসারের ঝুঁকি কমানোর পাশাপাশি কোলেস্টেরল ও ব্লাড সুগার কমাতে সাহায্য করে ফাইবার। তরমুজের খোসায় ক্যালোরির পরিমাণ কম থাকে। তাই ওজন নিয়ন্ত্রণে সহায়ক এটি।
কীভাবে খাবেন
সালাদের সঙ্গে মিশিয়ে খাওয়া যায় তরমুজের এই অংশ। জুস বানানোর সময় তরমুজের সঙ্গে এই অংশও টুকরো করে মিশিয়ে দিন। লাউয়ের মতো ছোট ছোট টুকরো করে ডাল বা রান্না করে খেতে পারেন। এর স্বাদ অনেকটা চালকুমড়োর মতো।
টুকরো করে অন্যান্য সবজির সঙ্গে মিশিয়ে অলিভ অয়েলে সামান্য নেড়েচেড়ে খেতে পারেন। ডিটক্স ওয়াটার বানিয়ে খেতে পারেন। এজন্য বোতল ভর্তি পানিতে তরমুজের খোসার সাদা অংশ টুকরা করে দিয়ে দিন। সঙ্গে পুদিনা পাতা, লেবু বা শসাও দিতে পারেন। সারারাত এভাবে রেখে পরদিন পান করুন এই পানি।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত






