তীব্র শীতে কম্বল সংকটে ভুগছেন জেলা কারাগারের কয়েদীরা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:২৫ ৩ জানুয়ারি ২০২০
গরম কম্বল ছাড়াই তীব্র শীত কাটাতে হচ্ছে নারী ও শিশুসহ গাইবান্ধা জেলা কারাগারের ৯০০ কয়েদীকে। শীতে তাদের কম্বল দেয়া হয়নি। তাই গরমকালে দেয়া কম্বল দিয়েই শীত পোহাতে হচ্ছে। শীতের কম্বলের চাহিদার কথা উপর মহলকে জানালেও এখনো তা মেলেনি কয়েদীদের ভাগ্যে।
সূত্র জানায়, কারাগারে নারী ওয়ার্ডে একজন নবজাতকসহ ৩৫ জন রয়েছেন। কারাগারের অভ্যন্তরে সব ওয়ার্ডে কয়েদী রয়েছেন ৮৬৫ জন। এদের কারো গায়েই শীতের গরম কাপড় নেই। অধিকাংশ কয়েদী দরিদ্র হওয়ায় শীত মেটানোর মতো গরম কাপড় কেনা তাদের পক্ষে সম্ভব হয় না। সরকারিভাবে প্রতি কয়েদীর জন্য গরমকালে ৩টি কম্বল দেয়া হয়। এর মধ্যে একটি মাথার বালিশ, একটি বিছানা এবং অন্যটি গায়ে জড়ানোর জন্য। এ কম্বল দিয়ে গরমকাল পার করা গেলেও শীতকালে কয়েদীরা পড়েছেন বিপাকে।
গত কয়েকদিন ধরে যেখানে বাড়তি লেপ-তোষক ও জ্যাকেট গায়ে দিয়েও শীত নিবারণ হচ্ছে না; সেখানে একটি পাতলা কম্বল গায়ে দিয়ে শীতে কঠিন সময় পার করছেন কয়েদীরা। তাই শীত নিবারণ করতে কয়েদীরা জড়ো হয়ে অথবা কয়েকজন একত্র হয়ে কম্বল গায়ে জড়িয়ে শুয়ে বসে থাকছেন।
সূত্র জানায়, কারাগারে এমনও অনেক কয়েদী আছে, যাদের পরনের একটি লুঙ্গি ও একটি গেঞ্জি ছাড়া গায়ে জড়ানোর মতো কিছু নেই। ফলে হাড় কাঁপানো এ শীতে দিন-রাত পার করতে তাদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
গাইবান্ধা জেলা কারাগারের সুপার মাহবুবুর রহমান জানান, শীতে কয়েদীদের জন্য কম্বল প্রয়োজন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কম্বলের চাহিদার কথা জানানো হয়েছে।
প্রতিবছরই শীতে কয়েদীদের মধ্যে বাড়তি কম্বল দেয়া হয়। এবার এখনো বরাদ্দ না পাওয়ায় কম্বল বিতরণ করা সম্ভব হয়নি জানিয়ে তিনি বলেন, শীতের তীব্রতার কারণে কয়েদীদের মধ্যে বিতরণের জন্য গাইবান্ধা জেলা প্রশাসক বরাবর চিঠি পাঠানো হয়েছে। তবে কোনো কম্বলের সংস্থান হয়নি। কিন্তু চেষ্টা চলছে।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

