অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৪২ ১১ জুন ২০২৬
জাদুকরি বোলিংয়ে ইতিহাস গড়ার প্রথম কাজটা করে দিয়েছিলেন তাসকিন-মোস্তাফিজরা। বেরসিক বৃষ্টি এসে সেই সমীকরণ করে দিল আরও সহজ। এমন দিনে সুযোগ হাত ছাড়া করেনি বাংলাদেশ। ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয়ের কীর্তি গড়ল স্বাগতিক বাংলাদেশ।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত করেছে সিরিজ। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের ইতিহাস গড়েছে লাল-সবুজের দল।
আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে কেবল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় অধরা ছিল বাংলাদেশের। এবার সেই খরা কাটল। অসিদের বিপক্ষে সিরিজ জয়ের সাফল্য এলো। বাকি রইল ইংল্যান্ড। তাছাড়া এই নিয়ে দেশের মাটিতে টানা পাঁচ সিরিজে জয় পেল বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুটা হয়েছিল চরম হতাশায়। সেই হতাশার মেঘ এড়িয়ে জুটি বাধেন মার্নাস লাবুশেন ও বার্টলেট। দুজন মিলে যখন অস্ট্রেলিয়াকে বড় পুঁজির আশা দেখাচ্ছিল ঠিক তখনই ঝুম বৃষ্টিতে ভেস্তে গেল অস্ট্রেলিয়ার পরিকল্পনা।
বৃষ্টির কারণে দুই ঘন্টা ৩৫ মিনিট খেলাই হয়নি। লম্বা সময় অপেক্ষার পর আর মাঠে নামা হয়নি অস্ট্রেলিয়ার। ফলে বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে লক্ষ্য পড়ে ১৯২ রানের।
বাংলাদেশকে এই রান করতে বেধে দেওয়া হয় ৪১ ওভারে। জবাব দিতে নেমে অসিদের মতো বাংলাদেশও ধাক্কা খায়। রানের খাতা খোলার আগেই বাংলাদেশ হারায় তানজিদ তামিমকে। বার্টলেটের বলে কট এন্ড বোল্ড হয়ে বিদায় নেন তানজিদ।
এরপর অবশ্য জুটি গড়ে বাংলাদেশের ভিত গড়েন শান্ত ও সৌম্য। দুজনের জমে ওঠা ৮৬ রানের এই জুটি ভেঙে বাংলাদেশকে অস্বস্তিতে ফেলেন রেনশ। ১৬তম ওভারে সৌম্যকে ৪২ রানে থামান রেনশ। ঠিক ৪২ রানে যাত্রা থামে শান্ত’র। তবে শান্ত’র উইকেট যায় রাইলি মেরিডিথের বলে।
জোড়া ধাক্কা খাওয়ার পর চাপে পড়ে বাংলাদেশ। তার মাঝে উইকেটে থিতু হতে পারেননি লিটন দাস, মোসাদ্দেকরা। তবে তাতে বিপদ হয়নি। উইকেট হারালেও ছোট লক্ষ্য তাড়ায় শেষ দিকে হৃদয় ও মিরাজের দৃঢ়তায় সহজ জয় পায় বাংলাদেশ। দুজনেই অপরাজিত থেকে বাংলাদেশকে জয়ের দুয়ারে পৌঁছে দেন। ব্যাট হাতে হৃদয় করেন ৪০ রান। আর মিরাজের ব্যাট থেকে ২২ রান।

তার আগে ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে ৪২ ওভারে ৮ উইকেটে স্কোরবোর্ডে ১৮৭ রান তোলে অস্ট্রেলিয়া। দলের বিপর্যয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৫৫ রান তুলেছেন মার্নাস লাবুসানে।
সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামা অস্ট্রেলিয়া এদিনও টসে জিতে। টস ভাগ্যে জিতে বেছে নেয় ব্যাটিং। কিন্তু ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি। ইনিংসের শুরুতেই রানের খাতা খোলার আগে তারা হারিয়ে ফেলে তিন উইকেট।
অস্ট্রেলিয়া শিবিরে প্রথম আঘাত হানেন তাসকিন আহমেদ। বাংলাদেশি পেসারের অফ স্টাম্পের বাইরের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ম্যাথু শর্ট।
পরের ওভারে অস্ট্রেলিয়া শিবিরে জোড়া ধাক্কা দেন মোস্তাফিজুর রহমান। তিনি তুলে নেন কুপার কনলি ও ম্যাট রেনশ। প্রথমে মোস্তাফিজের বলে খোঁচা মেরে উইকেটকিপারের হাতে ধরা পড়েন কনলি। ওভারের শেষ বলে একইভাবে লিটনের হাতে ক্যাচ দেন রেনশ।
রানের খাতা খোলার আগে তিন উইকেট হারিয়ে রীতিমতো লজ্জায় পড়ে যায় অস্ট্রেলিয়া। তারা নিজেদের ওয়ানডে ক্রিকেটের সুদীর্ঘ ইতিহাসে এই প্রথম শূন্য রানে প্রথম ৩ উইকেট হারায়।
সবচেয়ে কম রানে তিন উইকেট তারা হারিয়েছিল ২০০৬ সালে। সেটাও ছিল ৫ রানে তিন উইকেট। তবে আজ মোস্তাফিজ-তাসকিনের দিনে প্রথমবার রানের খাতা খোলার আগেই খোয়াল তিন উইকেট।
এরপর একে একে বিদায় নেন অ্যালেক্স ক্যারি ও জশ ইংলিস। এর মাঝে ক্যারিকে নিজের তৃতীয় শিকার বানান মোস্তাফিজ। আর তানভির তুলে নেন ইংলিসের উইকেট।
৬৮ রানে পাঁচ উইকেট হারানোর পর অস্ট্রেলিয়ার পথ খুঁজে পায় লাবুসান ও ব্রেটলেটের ব্যাটে। দুজনে মিলে ইনিংস মেরামত করেন। এই জুটি যখন বাংলাদেশের মাথাব্যথার কারণ হয়ে ওঠে তখন ব্রেটলেটকে আউট করেন তাসকিন। একই ওভারে নতুন ব্যাটার অ্যাডাম জাম্পাকেও মাঠছাড়া করেন ডানহাতি পেসার।
১৮৪ রানে ৮ উইকেট হারানোর পর অস্ট্রেলিয়া যখন লাবুসানের দিকে তাকিয়ে। তখনই বৃষ্টি নামে শেরেবাংলায়। যার ফলে আর প্রথম ইনিংসে আর বলই মাঠে গড়ায়নি। দীর্ঘ অপেক্ষার পর কার্টেল ওভারেও লক্ষ্য নির্ধারণ হয় বাংলাদেশের।
বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ তিন উইকেট করে নেন মোস্তাফিজ ও তাসকিন আহমেদ। দুই উইকেট নেন তানভির ইসলাম।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















