প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:০৪ ১২ জুন ২০২৬
গরমকালে চড়া রোদ আর ঘামের অস্বস্তির মধ্যেও মানুষের মুখে চওড়া হাসি ফোটাতে পারে কেবল একটি জিনিস, তা হল রসালো পাকা আম। সকালের দুধ-মুড়ি কিংবা রুটি হোক, কিংবা দুপুরের শেষ পাত, ফলের রাজার ছোঁয়া না থাকলে ঠিক জমে না। কিন্তু স্বাদের টানে দিনে তিনটে-চারটে আম সাবাড় করার অভ্যাস থাকলে এখনই সাবধান হওয়া প্রয়োজন। কারণ, জিভের আরাম দিতে গিয়ে শরীরের বড়সড় ক্ষতি ডেকে আনা কোনও বুদ্ধির কাজ নয়। জানেন বেশি আম খেলে শরীরে কী কী ঘটে?
পুষ্টিগুণের বিচারে আমের জুড়ি মেলা ভার। এতে থাকা ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন চোখের দৃষ্টি ভালো রাখতে সাহায্য করে। ড্রাই আইজের সমস্যা কমাতেও এর ভূমিকা রয়েছে। ম্যাগনেশিয়াম ও পটাশিয়ামের মতো খনিজ উপাদান রক্ত চলাচল স্বাভাবিক রেখে হার্টের খেয়াল রাখে। এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও ভিটামিন সি সমৃদ্ধ এই ফল দারুণ কার্যকর। তবে সমস্যা তৈরি হয় তখনই, যখন পরিমাণের ওপর কোনও নিয়ন্ত্রণ থাকে না। চিকিৎসকদের মতে, ভালো জিনিসও অতিরিক্ত খেলে তা কখনও কখনও শরীরের জন্য বিষ হয়ে উঠতে পারে।
অতিরিক্ত আম খাওয়ার সবচেয়ে বড় ধাক্কাটা আসে রক্তের শর্করার মাত্রায়। পাকা আমে সুগারের পরিমাণ অত্যন্ত বেশি থাকে। ফলে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্য অনিয়ন্ত্রিত আম খাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। রক্তে আচমকা শর্করার মাত্রা বেড়ে গিয়ে বড় বিপদ ঘটার আশঙ্কা থাকে। এখানেই শেষ নয়, বেশি আম খেলে হজমের গোলমাল দেখা যায়। অনেকে ভাবেন আমে প্রচুর ফাইবার আছে, কিন্তু সব জাতের আমে পর্যাপ্ত ফাইবার থাকে না। উল্টে অধিকাংশ ফাইবার আঁটি আর খোসার সঙ্গে বেরিয়ে যায়। ফলে পেটের গোলমাল ও আমাশার সমস্যা দেখা দেয়।
আমের মরসুমে ওজন বেড়ে যাওয়ার ভয়ে থাকেন অনেকেই। সেই ভয় কিন্তু অমূলক নয়। অতিরিক্ত শর্করা শরীরে গিয়ে হুহু করে ক্যালোরি বাড়ায়, যার সরাসরি প্রভাব পড়ে ওজনে। ডায়েট করার পরিকল্পনা থাকলে তাই আম খাওয়ার পরিমাপে রাশ টানতেই হবে। এর সঙ্গে গরমে অতিরিক্ত আম খেলে শরীরে অতিরিক্ত তাপ তৈরি হয়, যার ফলে ত্বকে ব্রণ বা আলসারের মতো সমস্যাও দেখা দিতে পারে।
আজকাল বাজারের বেশির ভাগ আম রাসায়নিক দিয়ে পাকানো হয়। তাই আম কিনে এনেই সরাসরি খাওয়া চরম কোষ্ঠকাঠিন্য বা পেটের রোগ ডেকে আনতে পারে। খাওয়ার অন্তত ঘণ্টা দুয়েক আগে আম জলে ভিজিয়ে রাখা বাধ্যতামূলক। পুষ্টিবিদদের মতে, সুস্থ থাকতে দিনে মাত্র দুই টুকরো আম খাওয়াই যথেষ্ট। একটার বেশি আম না খাওয়াই ভালো। আমের প্রতি অগাধ ভালোবাসা থাকলেও শরীরের স্বার্থে এই নিয়ম মেনে চলাই বুদ্ধিমানের কাজ।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















